মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ তিমথীয় ৪:৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    এই কথা বিশ্বস্ত এবং সম্পূর্ণ গ্রহণের যোগ্য;

  2. ১ তিমথীয় ৪:১০আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কারণ এরই জন্য আমরা কঠিন পরিশ্রম ও প্রাণপন চেষ্টা করছি; কারণ যিনি সব মানুষের, বিশেষভাবে বিশ্বাসীদের ত্রাণকর্ত্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের উপর আশা করে আসছি।

  3. ১ তিমথীয় ৪:১১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তুমি এই সব বিষয় নির্দেশ করও শিক্ষা দাও।

  4. ১ তিমথীয় ৪:১২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তোমার যৌবন কাউকে তুচ্ছ করতে দিও না; কিন্তু বাক্যে আচরণে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীদের আদর্শ হও।

  5. ১ তিমথীয় ৪:১৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    আমি যতদিন না আসি, তুমি পবিত্র শাস্ত্র পড়তে এবং উপদেশ ও শিক্ষা দিতে মনোযোগী থাক।

  6. ১ তিমথীয় ৪:১৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তোমার হৃদয়ে সেই অনুগ্রহ দান অবহেলা কর না, যা ভাববাণীর মাধ্যমে প্রাচীনদের হাত রেখে তোমাকে দেওয়া হয়েছে।

  7. ১ তিমথীয় ৪:১৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    এ সব বিষয়ে চিন্তা কর, এসবের মধ্যে নিজেকে স্থির রাখো, যেন তোমার উন্নতি সবাই দেখতে পায়।

  8. ১ তিমথীয় ৪:১৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    নিজের বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এ সবে স্থির থাক; কারণ তা করলে তুমি নিজেকে ও যারা তোমার কথা শোনে, তাদেরকেও উদ্ধার করবে।

  9. ১ তিমথীয় ৫:১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ তুমি কোনো বৃদ্ধ লোককে তিরস্কার করো না, কিন্তু তাকে বাবার মতো, যুবকদের ভাইয়ের মতো,

  10. ১ তিমথীয় ৫:২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    বৃদ্ধা স্ত্রীলোককে মায়ের মতো, যুবতীদের বোনের মত মনে করে শুদ্ধভাব বজায় রেখে উৎসাহিত কর।

  11. ১ তিমথীয় ৫:৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ যারা সত্যিকারের বিধবা, সেই বিধবাদেরকে সম্মান কর।

  12. ১ তিমথীয় ৫:৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কিন্তু যদি কোনো বিধবার পুত্র, কন্যা, নাতি, নাতিরা থাকে, তবে তারা প্রথমে নিজের বাড়ির লোকদের প্রতি ভক্তি দেখাতে ও বাবা মার সেবা করতে শিখুক; কারণ সেটাই ঈশ্বরের সামনে গ্রহণযোগ্য।

  13. ১ তিমথীয় ৫:৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যে স্ত্রী সত্যিকারের বিধবা ও অনাথা, সে ঈশ্বরের উপরে আশা রেখে রাত দিন বিনতি ও প্রার্থনাতে থাকে।

  14. ১ তিমথীয় ৫:৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কিন্তু যে বিলাস প্রিয়, সে জীবন্ত অবস্থায় মৃতা।

  15. ১ তিমথীয় ৫:৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    এই সব বিষয়ে নির্দেশ কর, যেন তারা নিন্দিত না হয়।

  16. ১ তিমথীয় ৫:৮আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কিন্তু যে কেউ নিজের সম্পর্কের লোকদের বিশেষভাবে নিজের পরিবারের জন্য চিন্তা না করে, তাহলে সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসীর থেকেও খারাপ হয়েছে।

  17. ১ তিমথীয় ৫:৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    বিধবাদের নামের তালিকায় নথিভুক্ত করার আগে যার বয়স ষাট বছরের নীচে নয় ও যার একমাত্র স্বামী ছিল,

  18. ১ তিমথীয় ৫:১০আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    এবং যার পক্ষে নানা ভালো কাজের প্রমাণ পাওয়া যায়; অর্থাৎ যদি সে সন্তানদের লালন পালন করে থাকে, যদি অতিথিসেবা করে থাকে, যদি পবিত্রদের পা ধুয়ে দিয়ে থাকে, যারা কষ্টে পড়েছে এমন লোকদের উপকার করে থাকে, যদি সব ভালো কাজের অনুসরণ করে থাকে।

  19. ১ তিমথীয় ৫:১১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কিন্তু যুবতী বিধবাদের নথিভুক্ত কর না, কারণ তারা কামনা বাসনায় চঞ্চল হয়ে ওঠে ও খ্রীষ্টের প্রতি ভক্তি কমে আসে তখন তারা বিয়ে করতে চায়;

  20. ১ তিমথীয় ৫:১২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তারা প্রথম বিশ্বাস অগ্রাহ্য করাতে নিজেরা দোষী হয়।

  21. ১ তিমথীয় ৫:১৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    এছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে বেড়িয়ে অলস হতে শেখে; কেবল অলসও নয়, বরং বাচাল ও অনধিকার হস্তক্ষেপ করতে ও অনুচিত কথা বলতে শেখে।

  22. ১ তিমথীয় ৫:১৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    অতএব আমার ইচ্ছা এই, যুবতী [বিধবারা] বিবাহ করুক, সন্তান প্রসব করুক, শত্রুদের অভিযোগ করবার কোনো সুযোগ না দেওয়া হোক।

  23. ১ তিমথীয় ৫:১৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কারণ ইতিমধ্যে কেউ কেউ শয়তানের পিছনে বিপথগামিনী হয়েছে।

  24. ১ তিমথীয় ৫:১৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যদি কোনো বিশ্বাসীনী মহিলার ঘরে বিধবারা থাকে, যেন তিনি তাদের উপকার করেন; মণ্ডলী ভারগ্রস্ত না হোক, যেন প্রকৃত বিধবাদের উপকার করতে পারে।

  25. ১ তিমথীয় ৫:১৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ যে প্রাচীনেরা ভালোভাবে শাসন করেন, বিশেষভাবে যারা বাক্য ও শিক্ষাদানে পরিশ্রম করেন, তারা দ্বিগুন সম্মান ও পারিশ্রমিকের যোগ্য বলে গণ্য হোন।