মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ তিমথীয় ৫:১৮আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কারণ শাস্ত্র বলে, “শস্যদানা মাড়ানোর দিন বলদের মুখে জালতি বেঁধ না;” এবং “যে কাজ করে সে তার বেতন পাওয়ার যোগ্য।”

  2. ১ তিমথীয় ৫:১৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    দুই তিনজন সাক্ষী ছাড়া কোনো প্রাচীনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ কর না।

  3. ১ তিমথীয় ৫:২০আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যারা পাপ করে, তাদেরকে সবার সামনে অনুযোগ কর; যেন অন্য সকলেও ভয় পায়।

  4. ১ তিমথীয় ৫:২১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    আমি ঈশ্বরের, খ্রীষ্ট যীশুর ও মনোনীত দূতদের সামনে তোমাকে এই আদেশ দিচ্ছি কারোর পক্ষপাত না নিয়ে তুমি এই সব বিধি পালন কর।

  5. ১ তিমথীয় ৫:২২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তাড়াতাড়ি করে কারোর উপরে হাত রেখো না এবং অন্যের পাপের ভাগী হয়ো না; নিজেদেরকে শুদ্ধ করে রক্ষা কর।

  6. ১ তিমথীয় ৫:২৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    এখন থেকে শুধু জল পান করো না, কিন্তু তোমার হজমের জন্য ও তোমার পেটের অসুখ এবং বার বার অসুখ হলে অল্প আঙ্গুর রস ব্যবহার কোরো।

  7. ১ তিমথীয় ৫:২৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কোনো কোনো লোকের পাপ স্পষ্ট জানা যায়, তারা বিচারের পথে আগে আসে; আবার কোনো কোনো লোকের পাপ তাদের পিছনে।

  8. ১ তিমথীয় ৫:২৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ভালো কাজও তেমনি স্পষ্ট জানা যায়; আর যা অন্য বিষয়, সেগুলি গোপন রাখতে পারা যায় না।

  9. ১ তিমথীয় ৬:১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ যে সব লোক যোঁয়ালীর অধীনে দাস তাদের কঠিন পরিশ্রম করতে হয়, তারা নিজের নিজের মনিবদের সম্পূর্ণ সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন ঈশ্বরের নামের নিন্দা এবং শিক্ষার নিন্দা না হয়।

  10. ১ তিমথীয় ৬:২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    আর যাদের বিশ্বাসী মনিব আছে তাদেরকে তুচ্ছ না করুক, কারণ তারা তাদের ভাই; বরং আরও যত্নে দাসের কাজ করুক, কারণ যারা সেই ভালো ব্যবহারে উপকার পাচ্ছেন, তারা বিশ্বাসী ও প্রিয়পাত্র।

  11. ১ তিমথীয় ৬:৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ এই সব শিক্ষা দাও এবং উপদেশ দাও। যদি কেউ অন্য বিষয়ে শিক্ষা দেয় এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বাক্য ও ভক্তির শিক্ষা স্বীকার না করে,

  12. ১ তিমথীয় ৬:৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তবে সে অহঙ্কারে অন্ধ, কিছুই জানে না, কিন্তু ঝগড়া ও তর্কাতর্কির বিষয়ে রোগাক্রান্ত হয়েছে; এসবের ফল হিংসা, দ্বন্দ্ব, ঈশ্বরনিন্দা,

  13. ১ তিমথীয় ৬:৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও সত্য থেকে সরে গিয়েছে এ ধরনের লোকেরা ভক্তিকে লাভের উপায় বলে মনে করে।

  14. ১ তিমথীয় ৬:৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কিন্তু আসলে, পরিতৃপ্ত মনে ভক্তি নিয়ে চললে মহালাভ হয়

  15. ১ তিমথীয় ৬:৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে আনিনি, কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারব না;

  16. ১ তিমথীয় ৬:৮আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    বদলে আমরা খাবার ও জামা কাপড়েই সন্তুষ্ট থাকব।

  17. ১ তিমথীয় ৬:৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কিন্তু যারা ধনী হতে চায়, তারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানা ধরনের বোকামি ও অনিষ্টকর ইচ্ছায় পড়ে যায়, সে সব মানুষদেরকে ধ্বংসে ও বিনাশে মগ্ন করে।

  18. ১ তিমথীয় ৬:১০আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    কারণ টাকা পয়সায় প্রেমী হলো সব খারাপের একটা মূল; তাতে আসক্তি হওয়ায় কিছু লোক বিশ্বাস থেকে সরে গিয়েছে এবং অনেক যন্ত্রণার কাঁটায় নিজেরা নিজেদেরকে বিদ্ধ করেছে।

  19. ১ তিমথীয় ৬:১১আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সব থেকে পালিয়ে যাও এবং ধার্ম্মিকতা, ভক্তি, বিশ্বাসে, প্রেম, ধৈর্য্য, নরম স্বভাব, এই সবের অনুসরণ কর।

  20. ১ তিমথীয় ৬:১২আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    বিশ্বাসের জন্য যুদ্ধে প্রাণপন চেষ্টা কর; অনন্ত জীবন ধরে রাখ; তারই জন্য তোমাকে ডেকেছে এবং অনেক সাক্ষীর সামনে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করেছ।

  21. ১ তিমথীয় ৬:১৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    সবার প্রাণরক্ষার ঈশ্বরের সামনে এবং যিনি পন্তীয় পীলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞার সাক্ষ্য দিয়েছিলেন, সেই খ্রীষ্ট যীশুর সামনে, আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি,

  22. ১ তিমথীয় ৬:১৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    তুমি প্রভুর আদেশ পবিত্র ও ত্রূটিহীন রাখ; প্রভু যীশু খ্রীষ্টের দ্বিতীয় আগমন না হওয়া পর্যন্ত,

  23. ১ তিমথীয় ৬:১৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যা পরমধন্য ও একমাত্র পরাক্রমশালী রাজা যিনি রাজত্ব করেন এবং প্রভু যিনি শাসন করেন, উপযুক্ত দিনের প্রকাশ করবেন;

  24. ১ তিমথীয় ৬:১৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যিনি অমরতার একমাত্র অধিকারী, এমন আলোর নিবাসী, যাকে মানুষদের মধ্যে কেউ, কখনও দেখতে পায়নি, দেখতে পাবেওনা; তাঁরই সম্মান ও অনন্তকালস্থায়ী পরাক্রম হোক। আমেন।

  25. ১ তিমথীয় ৬:১৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ

    যারা এই যুগে ধনবান তাদেরকে এই নির্দেশ দাও, যেন তারা অহঙ্কারী না হয় এবং অস্থায়ী ধনের উপরে নির্ভর করে নয়, কিন্তু যিনি ধনবানের মত সবই আমাদের প্রয়োজনের জন্য জুগিয়ে দেন, সেই ঈশ্বরের উপরে আশা কর;