মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কলসীয় ৩:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই সব জিনিস গুলোকে ভালবাসা দিয়ে সাজাও, ভালবাসাই সব কিছুকে একসঙ্গে বাঁধতে পারে।

  2. কলসীয় ৩:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়কে শাসন করুক। এই ছিল সেই শান্তি যা তোমাদের এক দেহে ছিল। কৃতজ্ঞ হও।

  3. কলসীয় ৩:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের হৃদয়ে বাস করুক। তোমাদের সব জ্ঞান দিয়ে গীত এবং স্ত্রোত্র এবং আত্মিক গান দিয়ে একে অপরকে শিক্ষা ও চেতনা দাও, কৃতজ্ঞতা জানিয়ে তোমরা হৃদয় দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদের সঙ্গে গান কর।

  4. কলসীয় ৩:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং তোমরা কথায় অথবা কাজে যা কিছু কর সবই প্রভু যীশুর নামে কর এবং তাঁর মাধ্যমে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর।

  5. কলসীয় ৩:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ স্ত্রীরা, তোমাদের স্বামীর বশীভূতা হও, যেমন এটা প্রভুতে উপযুক্ত।

  6. কলসীয় ৩:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    স্বামীরা, তোমাদের স্ত্রীকে ভালবাসো এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার কর না।

  7. কলসীয় ৩:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    শিশুরা, তোমরা সব বিষয়ে পিতামাতাকে মান্য কর, এটা প্রভুকে বেশি সন্তুষ্ট করে।

  8. কলসীয় ৩:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    পিতারা, তোমাদের শিশুদের রাগিও না, তারা যেন হতাশ না হয়।

  9. কলসীয় ৩:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    দাসেরা, যারা শরীরের সম্পর্কে তোমাদের প্রভু তোমরা তাদের সব বিষয়ে মান্য করো, লোককে সন্তুষ্ট করার মত চাক্ষুষ সেবা কোর না কিন্তু অকৃত্রিম হৃদয়ে প্রভুকে ভয় করে সেবা কর।

  10. কলসীয় ৩:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যা কিছু কর, প্রাণ দিয়ে কাজ কর, প্রভুর কাজ হিসাবে কর, লোকের হিসাবে নয়।

  11. কলসীয় ৩:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা জান তোমরা উত্তরাধিকার সুত্রে প্রভুর কাছ থেকে পুরষ্কার পাবে। তোমরা প্রভু খ্রীষ্টের দাসের কাজ কর।

  12. কলসীয় ৩:২৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যে অন্যায় করে, সে অন্যায়ের প্রতিফল পাবে এবং এখানে কোন পক্ষপাতিত্ব নেই।

  13. কলসীয় ৪:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ প্রভুরা, তোমরা দাসদের ওপর ঠিক এবং ভালো ব্যবহার কর এবং যেন তোমাদেরও একজন প্রভু স্বর্গে আছেন।

  14. কলসীয় ৪:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ তোমরা অবিচলিতভাবে সবদিন প্রার্থনা কর এবং ধন্যবাদ সহকারে প্রার্থনার দ্বারা সতর্ক থাক।

  15. কলসীয় ৪:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমাদের জন্যও একসঙ্গে প্রার্থনা কর, যেন ঈশ্বর আমাদের জন্য কথা বলার দরজা খুলে দেন, খ্রীষ্টের লুকানো বিষয় জানতে পারি। কারণ এই কথার জন্য আমি বাঁধা আছি।

  16. কলসীয় ৪:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং প্রার্থনা কর যাতে আমি এটা পরিষ্কার ভাবে করতে পারি এবং যা আমার বলা উচিত তা বলতে পারি।

  17. কলসীয় ৪:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বাইরের লোকদের সঙ্গে বুদ্ধি করে চল এবং বুদ্ধি করে তোমার দিন ব্যবহার কর।

  18. কলসীয় ৪:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা সবদিন করুণাবিষ্ট হয়ে কথা বল। লবণের মত স্বাদযুক্ত হও এবং প্রত্যেক জনকে কিভাবে উত্তর দেবে তা জানো।

  19. কলসীয় ৪:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ আমার বিষয়ে সব কিছু তুখিক তোমাদের জানাবেন। তিনি হন একজন প্রিয় ভাই, একজন ঈশ্বরের বিশ্বস্ত দাস এবং প্রভুর কাজের একজন সেবাদাস।

  20. কলসীয় ৪:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি বিশেষভাবে তাঁকে তোমাদের কাছে পাঠালাম, যেন তোমরা আমাদের জানতে পার এবং তিনি তোমাদের হৃদয়ে উত্সাহ দেবেন।

  21. কলসীয় ৪:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমার নিজের বিশ্বস্ত ও প্রিয় ভাই ওনীষিমকেও সঙ্গে পাঠালাম। এখানে যা হয়েছে তাঁরা তোমাদের সব খবর জানাবেন।

  22. কলসীয় ৪:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমার সঙ্গে বন্দী ভাই আরিষ্টার্খ এবং বার্ণবার আত্মীয় মার্ক শুভেচ্ছা জানাচ্ছে যাঁর বিষয়ে তোমরা আদেশ পেয়েছ, “যদি তিনি তোমাদের কাছে আসেন, তাঁকে গ্রহণ কর,”

  23. কলসীয় ৪:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং যীশু যাকে যুষ্ঠ নামে ডাকা হত। ছিন্নত্বকদের মধ্যে কেবল তাঁরাই ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মী। তাঁরা আমাকে সান্ত্বনা দিয়েছেন।

  24. কলসীয় ৪:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ইপাফ্রা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের মধ্যে একজন এবং একজন খ্রীষ্ট যীশুর দাস। তিনি সবদিন প্রার্থনায় তোমাদের জন্য সংগ্রাম করছেন যাতে তোমরা ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ নিশ্চিত হয়ে দাঁড়িয়ে থাক।

  25. কলসীয় ৪:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি তাঁর জন্য সাক্ষ্য দেব, তিনি তোমাদের জন্য, যাঁরা লায়দিকেয়াতে ও যাঁরা হিয়রাপলিতে আছেন, তাঁদের জন্যও কঠোর পরিশ্রম করেন।