যিহোশূয়া ১৯:৬-৩০
৬
বৈৎ-লবায়োৎ ও শারূহণ; তাদের গ্রামের সঙ্গে তেরটি নগর।
৭
ঐন, রিম্মোণ, এথর ও আশন; তাদের গ্রামের সঙ্গে চারটি নগর।
৮
আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশের রামা পর্যন্ত সেই সমস্ত নগরের চারিদিকের সমস্ত গ্রাম। নিজের নিজের গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানদের বংশের এই অধিকার।
৯
শিমিয়োন-সন্তানদের অধিকার যিহূদা-সন্তানদের অধিকারের এক ভাগ ছিল, কারণ যিহূদা-সন্তানদের অংশ তাদের প্রয়োজনের অপেক্ষা বেশি ছিল; অতএব শিমিয়োন-সন্তানদের তাদের অধিকারের মধ্যে অধিকার পেল।
১০
¶ পরে গুলিবাঁট অনুযায়ী তৃতীয় অংশ নিজের নিজের গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের নামে উঠল; সারীদ পর্যন্ত তাদের অধিকারের সীমা হল।
১১
তাদের সীমা পশ্চিম দিকে অর্থাৎ মারালায় উঠে গেল এবং দব্বেশৎ পর্যন্ত গেল, যক্নিয়ামের সামনে স্রোত পর্যন্ত গেল।
১২
আর সারীদ হতে পূর্ব দিকে, সূর্য্য উদয়ের দিকে, ফিরে কিশ্লোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত বের হয়ে যাফিয়ে উঠে গেল।
১৩
আর সেই জায়গা থেকে পূর্ব দিকে, সূর্য্য উদয়ের দিকে, হয়ে গাৎ-হেফর দিয়ে এৎ-কাৎসীন পর্যন্ত গেল এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল।
১৪
আর ঐ সীমা হন্নাথোনের উত্তর দিকে তা বেষ্টন করল, আর যিপ্তহেল উপত্যকা পর্যন্ত গেল।
১৫
আর কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা ও বৈৎলেহম; তাদের গ্রামের সঙ্গে বারটি নগর।
১৬
নিজের নিজের গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের এই অধিকার; তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলি।
১৭
¶ পরে গুলিবাঁট অনুযায়ী চতুর্থ অংশ ইষাখরের নামে, নিজের নিজের গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানদের নামে উঠল।
১৮
যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম,
১৯
হফারয়িম, শীয়োন, অনহরৎ,
২০
রব্বীৎ, কিশিয়োন, এবস,
২১
রেমৎ, ঐন্-গন্নীম, ঐন্-হদ্দা ও বৈৎ-পৎসেস তাদের অধিকার হল।
২২
আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর যর্দ্দন তাদের সীমার প্রান্ত হল; তাদের গ্রামের সঙ্গে ষোলটি নগর।
২৩
নিজের নিজের গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানদের বংশের এই অধিকার; তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলি।
২৪
¶ পরে গুলিবাঁট অনুযায়ী পঞ্চম অংশ নিজের নিজের গোষ্ঠী অনুসারে আশের-সন্তানদের নামে উঠল।
২৫
তাদের সীমা হিল্কৎ, হলী, বেটন, অক্ষফ,
২৬
অলম্মেলক, অমাদ, মিশাল এবং পশ্চিমদিকে কর্মিল ও শীহোর-লিব্নৎ পর্যন্ত গেল।
২৭
আর সূর্য্যোদয় দিকে বৈৎ-দাগোনের অভিমুখে ঘুরে সবূলূন ও উত্তরদিকে ষিপ্তহেল উপত্যকা, বৈৎ-এমক ও ন্যীয়েল পর্যন্ত গেল, পরে বাঁ দিকে কাবূলে
২৮
এবং এব্রোণে, রহোবে, হম্মোনে ও কান্নাতে এবং মহাসীদোন পর্যন্ত গেল।
২৯
পরে সে সীমা ঘুরে রামায় ও প্রাচীর বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরে হোষাতে গেল এবং অকষীয় প্রদেশের মহাসমুদ্রতীরে,
৩০
আর উম্মা, অফেক ও রহোব তার প্রান্ত হল; তাদের গ্রামগুলির সঙ্গে বাইশটি নগর।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Settings