Skip to content
যিহোশূয়া ১৯:৩২-৩৯

যিহোশূয়া ১৯:৩২-৩৯

৩২
পরে গুলিবাঁট অনুযায়ী ষষ্ঠ অংশ নপ্তালি-সন্তানদের নামে, নিজের নিজের গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানদের নামে উঠল।
৩৩
তাদের সীমা হেলফ অবধি, সানন্নীমের অলোন বৃক্ষ পর্যন্ত, অদামী-নেকব ও যব্‌নিয়েল দিয়ে লক্কুম পর্যন্ত গেল ও তার শেষভাগ যর্দনে ছিল।
৩৪
আর ঐ সীমা পশ্চিম দিকে ফিরে অস্‌নোৎ-তাবোর পর্যন্ত গেল এবং সেখান দিয়ে হুক্কোক পর্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন পর্যন্ত ও পশ্চিমে আশের পর্যন্ত ও সূর্য্য উদয়ের দিকে যর্দ্দনের কাছে যিহূদা পর্যন্ত গেল।
৩৫
আর দেওয়ালে ঘেরা নগর সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ,
৩৬
অদামা, রামা, হাৎসোর,
৩৭
কেদশ, ইদ্রিয়ী, ঐন্‌-হাৎসোর,
৩৮
যিরোণ, মিগদল-এল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎ-শেমশ; তাদের গ্রামের সঙ্গে ঊনিশটি নগর।
৩৯
নিজের নিজের গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানদের বংশের এই অধিকার; তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলি।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options