Skip to content
যিহোশূয়া ১৯:১-৯

যিহোশূয়া ১৯:১-৯

আর গুলিবাঁট অনুযায়ী দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, নিজের নিজের গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানদের বংশের নামে উঠল; তাদের অধিকার যিহূদা-সন্তানদের অধিকারের মধ্যে হল।
তাদের অধিকার হল বের-শেবা, (বা শেবা)। মোলাদা,
হৎসর-শূয়াল, বালা, এৎসম,
ইল্‌তোলদ, বথুল, হর্মা,
সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা,
বৈৎ-লবায়োৎ ও শারূহণ; তাদের গ্রামের সঙ্গে তেরটি নগর।
ঐন, রিম্মোণ, এথর ও আশন; তাদের গ্রামের সঙ্গে চারটি নগর।
আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশের রামা পর্যন্ত সেই সমস্ত নগরের চারিদিকের সমস্ত গ্রাম। নিজের নিজের গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানদের বংশের এই অধিকার।
শিমিয়োন-সন্তানদের অধিকার যিহূদা-সন্তানদের অধিকারের এক ভাগ ছিল, কারণ যিহূদা-সন্তানদের অংশ তাদের প্রয়োজনের অপেক্ষা বেশি ছিল; অতএব শিমিয়োন-সন্তানদের তাদের অধিকারের মধ্যে অধিকার পেল।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options