Skip to content

Edomites সম্পর্কে বাইবেলের পদ

154 টি পদ · 14 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি।

  2. ¶ ইস্রায়েল–সন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন।

  3. বিয়োরের ছেলে বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিন হাবা।

  4. আর বেলা মারা গেলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।

  5. আর যোবব মারা গেলে পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।

  6. আর হূশম মারা যাবার পর বদদের ছেলে যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করেছিলেন, তিনি তার পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।

  7. আর হদদ মারা যাবার পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।

  8. আর সম্ল মারা গেলে পর [ফরাৎ] নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।

  9. আর শৌল মারা গেলে পর অকবোরের ছেলে বাল্‌হানন তাঁর পদে রাজত্ব করেন।

  10. আর অকবোরের পুত্র বাল্‌হানন মারা গেলে পর হদর তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম পায়ু ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের মেয়ে ও মেষাহবের নাতনী।

  11. গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ থেকে সৃষ্টি যে সব দলপতি ছিলেন, তাঁদের নাম হল; দলপতি তিম্ন, দলপতি অলবা দলপতি যিথেৎ,

  12. দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,

  13. দলপতি কনস্‌, দলপতি তৈমন, দলপতি মিবসর,

  14. দলপতি মগদীয়েল ও দলপতি ঈরম। এরা নিজের নিজের অধিকার দেশে, নিজের নিজের বসবাস জায়গা ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।

  15. ইদোমের রাজা তাঁকে বলল, “তুমি আমার দেশের মধ্যে দিয়ে যেতে পাবে না, গেলে আমি তরোয়াল নিয়ে তোমাকে আক্রমণ করব।”

  16. তখন ইস্রায়েল সন্তানরা তাকে বলল, “আমরা রাজপথ দিয়েই যাব। আমরা কিংবা আমাদের পশুরা যদি তোমার জল পান করি, তবে আমরা তার দাম দেব। আর কিছু নয়, শুধুমাত্র আমাদের পায়ে হেঁটে যেতে দাও।”

  17. কিন্তু ইদোমের রাজা উত্তর দিল, “তুমি যেতে পাবে না।” সুতরাং ইদোমের রাজা অনেক লোক সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে ইস্রায়েলের বিরুদ্ধে এল।

  18. ইদোমের রাজা ইস্রায়েলকে তার সীমানা অতিক্রম করা অনুমতি প্রত্যাখান করল। তার জন্য ইস্রায়েল তার কাছ থেকে অন্য পথ দিয়ে গেল।

  19. আর তুমি লোকদেরকে এই আদেশ দাও, ‘সেয়ীরে বসবাসকারী তোমাদের ভাইদের অর্থাৎ এষৌ বংশধরদের সীমার কাছ দিয়ে তোমাদেরকে যেতে হবে, আর তারা তোমাদের থেকে ভয় পাবে; অতএব তোমরা খুব সাবধান হও।

  20. তাদের সঙ্গে লড়াই কোরো না, কারণ আমি তোমাদেরকে তাদের দেশের অংশ দেব না, একটা পা রাখার জমিও দেব না; কারণ সেয়ীর পর্বত অধিকারের জন্য আমি এষৌকে দিয়েছি।

  21. তাঁর দিনের ইদোম যিহূদার বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জন্য একজন রাজা ঠিক করল।

  22. তাই যোরাম তাঁর সব রথ সঙ্গে নিয়ে সায়ীরে গেলেন; আর রাতের বেলায় উঠে, যারা তাঁকে ঘিরে ছিল, সেই ইদোমীয়দেরকে ও তাদের রথের সেনাপতিদেরকে আঘাত করলেন, আর সেই লোকেরা নিজেদের তাঁবুতে পালিয়ে গেল।

  23. এই ভাবে ইদোম আজও যিহূদার বিদ্রোহী হয়ে আছে। আর ঐ একই দিনের লিব্‌নাও বিদ্রোহ করল।

  24. পরে রাজ্য তাঁর হাতে এসে প্রতিষ্ঠা হওয়ার পর, যে দাসেরা রাজাকে, অর্থাৎ তাঁর বাবাকে মেরে ফেলেছিল, তিনি তাদেরকে হত্যা করলেন।

  25. কিন্তু মোশির ব্যবস্থার বইতে যা লেখা আছে সেইমত তিনি তাদের সন্তানদের হত্যা করলেন না। সেই ব্যবস্থার বইতে সদাপ্রভুর এই আদেশ লেখা ছিল, “সন্তানদের জন্য বাবাকে কিম্বা বাবার কারণে সন্তানদের হত্যা করা চলবে না, তবে প্রত্যেককেই তার নিজের নিজের পাপের জন্য মরতে হবে।”