মূল বিষয়বস্তুতে যান

Edomites সম্পর্কে বাইবেলের পদ: Dukes of

39 টি পদ · 14 টি দিক

Dukes of সম্পর্কে পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. সেয়ীর পর্বতে অবস্থিত ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই।

  2. এষৌর ছেলেদের নাম এই। এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস ও এষৌর স্ত্রী বাসমতের ছেলে রুয়েল।

  3. আর ইলীফসের ছেলে তৈমন ও ওমার, সফো, গয়িতম ও কনস।

  4. আর এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করল। এরা এষৌর স্ত্রী আদার বংশধর।

  5. আর রুয়েলের ছেলে নহৎ, সেরহ, শম্ম ও মিসা; এরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।

  6. আর সিবিয়োনের নাতনি অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, তার ছেলে যিয়ূশ, যালম ও কোরহ।

  7. এষৌর বংশধরদের দলপতিরা এই। এষৌর বড় ছেলে যে ইলীফস, তার ছেলে দলপতি তৈমন, দলপতি ওমার,

  8. দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গয়িতম ও দলপতি অমালেক; ইদোম দেশের ইলীফস বংশীয় এই দলপতিরা আদার বংশধর।

  9. এষৌর ছেলে রুয়েলের ছেলে দলপতি নয়, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রুয়েল বংশীয় এই দলপতিরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।

  10. আর এষৌর স্ত্রী অহলীবামার ছেলে দলপতি যিয়ুশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তার বংশধর।

  11. এরা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।

  12. সেই দেশনিবাসী হোরীয় সেয়ীরের ছেলে লোটন, শোবল, শিবিয়োন, অনা,

  13. দিশোন, এৎসর ও দীশন; সেয়ীরের এই ছেলেরা ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন।

  14. লোটনের ছেলে হোরি ও হেমম এবং তিম্না লোটনের বোন ছিল।

  15. আর শোবলের অলবন, মানহৎ, এবল, শফো ও ওনম।

  16. আর সিবিয়োনের ছেলে অয়া ও অনা; এই অনা তার বাবা সিবিয়োনের গাধা চরাবার দিনের মরুপ্রান্তে গরম জলের উনুই খুঁজে পেয়েছিল।

  17. অনার ছেলে দিশোন ও অনার মেয়ে অহলীবামা।

  18. আর দিশোনের ছেলে হিমদন, ইশবন, যিত্রন ও করান।

  19. আর এৎসরের ছেলে বিলহন, সাবন ও আকন।

  20. আর দিশোনের ছেলে উষ ও অরান।

  21. হোরীয় বংশোদ্ভব দলপতিরা এই; দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন, দলপতি অনা,

  22. দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি।

  23. ¶ ইস্রায়েল–সন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন।

  24. বিয়োরের ছেলে বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিন হাবা।

  25. আর বেলা মারা গেলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।