মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ৯:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তার পর সদাপ্রভু যে দিনের কাদেশ বর্ণেয় থেকে তোমাদেরকে পাঠিয়ে বললেন, “তোমরা উঠে যাও, আমি তোমাদেরকে যে দেশ দিয়েছি, তা অধিকার কর;” সেই দিনের তোমরা নিজের ঈশ্বর সদাপ্রভুর আদেশের বিরুদ্ধাচারী হলে, তাঁতে বিশ্বাস করলে না ও তাঁর রবে কান দিলে না।

  2. দ্বিতীয় আইন ৯:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমাদের সঙ্গে সদাপ্রভু পরিচয়ের দিন থেকে তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হয়ে আসছ।

  3. দ্বিতীয় আইন ৯:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যা হোক, আমি উপুড় হয়ে থাকলাম; ঐ চল্লিশ দিন রাত আমি সদাপ্রভুর সামনে উপুড় হয়ে থাকলাম; কারণ সদাপ্রভু তোমাদেরকে ধ্বংস করার কথা বলেছিলেন।

  4. দ্বিতীয় আইন ৯:২৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলাম, “প্রভু সদাপ্রভু, তুমি নিজের অধিকারস্বরূপ যে লোকদেরকে নিজের মহিমায় মুক্ত করেছ ও শক্তিশালী হাতের মাধ্যমে মিশর থেকে বের করে এনেছ, তাদেরকে ধ্বংস কর না।

  5. দ্বিতীয় আইন ৯:২৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার দাসদেরকে, অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে মনে কর; এই লোকদের একগুঁয়েমিতার, দুষ্টতার ও পাপের প্রতি দেখ না;

  6. দ্বিতীয় আইন ৯:২৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সুতরাং তুমি আমাদেরকে যে দেশ থেকে বের করে এনেছ, সেই দেশীয় লোকেরা এই কথা বলে, সদাপ্রভু ওদেরকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করেছিলেন, সে দেশে নিয়ে যেতে পারেননি এবং তাদেরকে ঘৃণা করেছেন বলেই তিনি মরুপ্রান্তে হত্যা করার জন্যে তাদেরকে বের করে এনেছেন।

  7. দ্বিতীয় আইন ৯:২৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তবুও তারাই তোমার লোক ও তোমার অধিকার; এদেরকে তুমি নিজের মহাশক্তি ও ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে বের করে এনেছ।”

  8. দ্বিতীয় আইন ১০:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ সেই দিনের সদাপ্রভু আমাকে বললেন, “তুমি পাথরের দুটি ফলক খোদাই কর এবং আমার কাছে পর্বতে উঠে এস এবং কাঠের এক সিন্দুক তৈরী কর।

  9. দ্বিতীয় আইন ১০:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমার মাধ্যমে ভাঙ্গা প্রথম দুটি পাথর ফলকে যে যে বাক্য ছিল, তা আমি এই দুই পাথর ফলকে লিখব, পরে তুমি তা সেই সিন্দুকে রাখবে।”

  10. দ্বিতীয় আইন ১০:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে আমি শিটিম কাঠের এক সিন্দুক তৈরী করলাম এবং প্রথমটির মতো পাথর ফলক দুটি খোদাই করে সেই পাথর ফলক হাতে নিয়ে পর্বতে উঠলাম।

  11. দ্বিতীয় আইন ১০:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু সমাজের দিনের পর্বতে আগুনের মধ্যে থেকে যে দশ আদেশ তোমাদেরকে বলেছিলেন, তা প্রথম রচনার মতো ঐ দুটি পাথর ফলকে লিখে আমাকে দিলেন।

  12. দ্বিতীয় আইন ১০:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে আমি মুখ ফিরিয়ে পর্বত থেকে নেমে আমার প্রতি সদাপ্রভুর দেওয়া আদেশ অনুসারে সেই দুটি পাথর ফলক আমার তৈরী সেই সিন্দুকে রাখলাম, সেই জায়গায় সেগুলি রয়েছে।

  13. দ্বিতীয় আইন ১০:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    (ইস্রায়েলের লোকেরা বেরোৎ বেনেয়াকন থেকে মোষেরোতে যাত্রা করলে হারোণ সেই জায়গায় মারা গেলেন এবং সেই জায়গায় তাঁর কবর দেওয়া হল এবং তার ছেলে ইলীয়াসর তাঁর বদলে যাজক হলেন।

  14. দ্বিতীয় আইন ১০:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সেই জায়গা থেকে তারা গুধগোদায় গেল এবং গুধগোদা থেকে যট্‌বাথায় চলে গেল; এই জায়গা জলস্রোতের দেশ।

  15. দ্বিতীয় আইন ১০:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সেই দিনের সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহন করতে, সদাপ্রভুর পরিচর্য্যা করবার জন্য তাঁর সামনে দাঁড়াতে এবং তাঁর নামে আশীর্বাদ করতে সদাপ্রভু লেবির বংশকে আলাদা করলেন, আজ ও সেই রকম চলে আসছে।

  16. দ্বিতীয় আইন ১০:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এই জন্য নিজের ভাইদের মধ্যে লেবীয়দের কোনো অংশ কিংবা অধিকার হয়নি; তোমার ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যা বলেছেন, সেই অনুসারে সদাপ্রভুই তাদের অধিকার।)

  17. দ্বিতীয় আইন ১০:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি প্রথম বারের মত চল্লিশ দিন রাত পর্বতে থাকলাম; এবং সেই বারেও সদাপ্রভু আমার নিবেদন শুনলেন; সদাপ্রভু তোমাকে ধ্বংস করতে চাইলেন না।

  18. দ্বিতীয় আইন ১০:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু আমাকে বললেন, “ওঠ, তুমি যাবার জন্য লোকদের নেতৃত্ব দাও, আমি তাদেরকে যে দেশ দিতে তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছি, তারা সেই দেশে প্রবেশ করে তা অধিকার করুক।”

  19. দ্বিতীয় আইন ১০:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ এখন হে ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চান? শুধু এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাঁর সব পথে চল ও তাঁকে প্রেম কর এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর,

  20. দ্বিতীয় আইন ১০:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আজ আমি তোমার মঙ্গলের জন্য সদাপ্রভুর যে যে আদেশ ও বিধি তোমাকে দিচ্ছি, সেই সকল যেন পালন কর।

  21. দ্বিতীয় আইন ১০:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    দেখ, স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং পৃথিবী ও তার মধ্যে সব জিনিস তোমার ঈশ্বর সদাপ্রভুর।

  22. দ্বিতীয় আইন ১০:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    শুধু তোমার পূর্বপুরুষদেরকে প্রেম করতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাদের পরে তাদের বংশকে অর্থাৎ আজকের মত সর্বজাতির মধ্যে তোমাদেরকে বেছে নিলেন।

  23. দ্বিতীয় আইন ১০:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    অতএব তোমরা নিজেদের হৃদয়ের ত্বক ছেদন কর এবং আর একগুঁয়ে হয়ো না।

  24. দ্বিতীয় আইন ১০:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরদের ঈশ্বর ও প্রভুদের প্রভু, তিনিই মহান, বীর্য্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর; তিনি কারও নির্ভর করেন না ও ঘুষ গ্রহণ করেন না।

  25. দ্বিতীয় আইন ১০:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি পিতৃহীনের ও বিধবার বিচার সমাপ্ত করেন এবং বিদেশীকে প্রেম করে অন্ন বস্ত্র দেন।