মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইসাইয়া ৪৪:২২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    ঘন মেঘের মত তোমার সব বিদ্রোহী কাজ এবং মেঘের মত তোমার সব পাপ মুছে দিয়েছি। আমার কাছে ফিরে এস, কারণ আমিই তোমাকে মুক্ত করেছি।

  2. ইসাইয়া ৪৪:২৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    হে আকাশমণ্ডল, গান কর, কারণ সদাপ্রভুই এটা করেছেন। হে পৃথিবীর নীচু জায়গাগুলো, জয়ধ্বনি কর। হে পর্বতরা, হে বন আর তার প্রত্যেক গাছপালা, তোমরা জোরে চিত্কার কর, কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন আর ইস্রায়েলের মধ্যে দিয়ে তাঁর গৌরব প্রকাশ করবেন।

  3. ইসাইয়া ৪৪:২৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলছেন, তোমার মুক্তিদাতা, যিনি তোমাকে গর্ভে গড়েছেন, “আমি সদাপ্রভু; যিনি সব কিছু তৈরী করেছি। যিনি আকাশকে বিছিয়েছেন, যিনি পৃথিবীকে গড়েছেন।

  4. ইসাইয়া ৪৪:২৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    মিথ্যা ভাববাদীদের লক্ষণ আমি ব্যর্থ করে দিই এবং যারা পূর্বাভাস পড়ে তাদের অপদস্থ করি; আমি জ্ঞানীদের শিক্ষা বিনষ্ট করে তা বোকাদের উপদেশ করি।

  5. ইসাইয়া ৪৪:২৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি, সদাপ্রভু! আমার দাসের কথা সফল হতে দিই আর আমার দূতদের বলা কথা পূর্ণ করি। তিনি যিরূশালেমের বিষয়ে বলেন, সে বসবাসের জায়গা হবে, আর যিহূদার শহরগুলো সম্বন্ধে বলেন, সেগুলো আবার তৈরী হবে এবং আমি ধ্বংসের জায়গাগুলো ওঠাব।

  6. ইসাইয়া ৪৪:২৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তিনি গভীর সমুদ্রকে বলেন, ‘তুমি শুকিয়ে যাও এবং আমি তোমার স্রোতগুলো শুকিয়ে ফেলব।’

  7. ইসাইয়া ৪৪:২৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তিনি কোরসের বিষয়ে বলেন, সে আমার পশুপালক; সে আমার প্রতিটি ইচ্ছা পূর্ণ করবেন। সে যিরূশালেমের বিষয়ে আদেশ দেবে, ‘ওটা আবার তৈরী হোক’ এবং মন্দিরের বিষয়ে বলবে, ‘তোমার ভিত্তিমূল স্থাপিত হবে।’”

  8. ইসাইয়া ৪৫:১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    ¶ একথা যা সদাপ্রভু তাঁর অভিষিক্ত লোক কোরসকে বলছেন, যার ডান হাত আমি ধরি, তার সামনে জাতিদের দমন করবার জন্য নিরস্ত্র রাজাদের এবং তার সামনে দরজাগুলো খুলতে যাতে দরজাগুলো খোলা থাকে।

  9. ইসাইয়া ৪৫:২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি তোমার আগে যাবো এবং পর্বতগুলো সমান করবো; আমি ব্রোঞ্জের দরজা ভেঙে টুকরো করবো এবং লোহার খিলগুলো কেটে ফেলব।

  10. ইসাইয়া ৪৫:৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    এবং আমি তোমাকে অন্ধকারের ধন-সম্পদ দেবো এবং লুকানো ধন দেব, যাতে তুমি জানতে পার যে, এটা আমি সদাপ্রভু, যে তোমাকে ডাকে তোমার নাম ধরে, আমি, ইস্রায়েলের ঈশ্বর।

  11. ইসাইয়া ৪৫:৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমার দাস যাকোবের জন্য এবং আমার নির্বাচিত ইস্রায়েলের জন্য, আমি তোমার নাম ধরে ডেকেছি; আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি যদিও তুমি আমাকে জানোনা।

  12. ইসাইয়া ৪৫:৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমিই সদাপ্রভু এবং অন্য আর কেউ নেই; আমি ছাড়া আর ঈশ্বর নেই। আমি যুদ্ধের জন্য তোমাকে অস্ত্র দেবো যদিও তুমি আমাকে জানো না;

  13. ইসাইয়া ৪৫:৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    যাতে লোকে জানতে পারে সূর্য্য ওঠা থেকে এবং পশ্চিম দিক থেকে যে আমি ছাড়া আর ঈশ্বর নেই। আমিই সদাপ্রভু, আর অন্য কেউ নেই।

  14. ইসাইয়া ৪৫:৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি আলো এবং অন্ধকার সৃষ্টি করি; আমি শান্তি আনি এবং দুর্যোগ সৃষ্টি করি; আমি সদাপ্রভুই যে এই সব জিনিস করি।

  15. ইসাইয়া ৪৫:৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তুমি আকাশমণ্ডল, তুমি ওপর থেকে বৃষ্টি নামাও; আকাশ ধার্মিক পরিত্রানের বৃষ্টি ঢেলে দিক। পৃথিবী এটা শুষে নিক, যাতে পরিত্রান গজিয়ে উঠুক এবং ধার্মিকতার ঝরনা এক সঙ্গে বেড়ে ওঠে, আমি, সদাপ্রভু তাদের দুজনকে সৃষ্টি করেছি।

  16. ইসাইয়া ৪৫:৯আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    দুর্ভাগ্য সে লোকের, যে তার সৃষ্টিকর্ত্তার সঙ্গে তর্ক করে। ভূমিতে মাটির পাত্রগুলোর মধ্যে একটা পাত্র ছাড়া আর কিছু নয়। মাটির কি কুমারকে বলা উচিত, তুমি কি করছ? অথবা তুমি কি তৈরী করছিলে তোমার কি হাত ছিলনা যখন এটা করছিলে?

  17. ইসাইয়া ৪৫:১০আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    দুর্ভাগ্য সে লোকের যে তার বাবাকে বলে, তুমি কি জন্ম দিয়েছ? অথবা একজন স্ত্রী লোককে বলে তুমি কি প্রসব করেছ?

  18. ইসাইয়া ৪৫:১১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    এটাই যা সদাপ্রভু বলেন, যিনি ইস্রায়েলের পবিত্র ব্যক্তি, তার সৃষ্টিকর্ত্তা, আসার বিষয়ে, আমাকে কি প্রশ্ন কর আমার শিশুদের সম্বন্ধে? আমার হাতের কাজের বিষয়ে কি আমাকে বলছো?

  19. ইসাইয়া ৪৫:১২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি পৃথিবী সৃষ্টি করেছিলাম এবং তার উপর মানুষকে সৃষ্টি করেছিলাম। এটা আমার হাত ছিল যা আকাশমণ্ডলকে বিস্তার করেছি এবং আমি আদেশ করেছিলাম সব নক্ষত্রদের আবির্ভূত হবার জন্য।

  20. ইসাইয়া ৪৫:১৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    ধার্ম্মিকতায় আমি কোরসকে নাড়িয়ে ছিলাম এবং আমি তার সব পথ মসৃণ করব। সে আমার নগর তৈরী করবে, সে আমার বন্দীলোকেদের ঘরে যেতে দেবে এবং কোন দাম বা ঘুষের জন্য নয়। বাহিনীদের সদাপ্রভু বলছেন।

  21. ইসাইয়া ৪৫:১৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    একথা যা সদাপ্রভু বলেন, মিশরের উপার্জন এবং কূশের ব্যবসার জিনিস, লম্বা লম্বা সবায়ীয়দের তোমার কাছে আনা হবে। তারা তোমাকে অনুসরণ করবে, শেকলে বাঁধা অবস্থায়। তারা তোমার সামনে মাথা নত করবে এবং আত্মসমর্পণ করে বলবে, অবশ্যই ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং তিনি ছাড়া আর কেও নেই।

  22. ইসাইয়া ৪৫:১৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    সত্যি তুমি ঈশ্বর যিনি নিজেকে লুকিয়ে রাখেন, ইস্রায়েলের ঈশ্বর, উদ্ধারকর্তা।

  23. ইসাইয়া ৪৫:১৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তারা সবাই লজ্জিত হবে এবং নিন্দিত হবে একসঙ্গে; যারা খোদাই করা মূর্ত্তি করে তারা অপমানকর পথে হাঁটবে।

  24. ইসাইয়া ৪৫:১৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    কিন্তু ইস্রায়েলকে সদাপ্রভু চিরদিনের র জন্য বাঁচাবেন পরিত্রান সহকারে তোমরা কোনদিন লজ্জিত বা অপমানিত হবে না।

  25. ইসাইয়া ৪৫:১৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    একথা যা সদাপ্রভু বলেন, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি প্রকৃত ঈশ্বর; যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং তৈরী করেছেন, তিনি তা স্থাপন করেছেন। তিনি এটা সৃষ্টি করেছেন অবচয় করার জন্য নয় কিন্তু পরিকল্পিতভাবে বসবাসের যোগ্য করেছেন। তিনি বলছেন, আমিই সদাপ্রভু এবং আমার মত কেউ নেই।