মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইসাইয়া ৪৫:১৯আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি গোপনে বলিনি কোন লুকানো জায়গা থেকে, যাকোবের বংশকে আমি বলিনি, বৃথাই আমাকে ডাক! আমি সদাপ্রভু মন থেকে বলি; আমি বলি যা ঠিক তাই ঘোষণা করি।

  2. ইসাইয়া ৪৫:২০আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    নিজেদেরকে এক সঙ্গে জড়ো করো এবং এসো এক সঙ্গে জড়ো হও অন্য জাতির আশ্রয় প্রার্থীরা। তাদের জ্ঞান নেই যারা ক্ষোদিত মূর্ত্তি বয়ে নিয়ে বেড়ায় এবং দেবতার কাছে প্রার্থনা করে যে বাঁচাতে পারে না।

  3. ইসাইয়া ৪৫:২১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    কাছে এস এবং আমার কাছে ঘোষণা করো প্রমাণ নিয়ে এসো! তাদের একসঙ্গে পরামর্শ করতে দাও। কে অনেকদিন আগে দেখিয়েছেন? কে এটা আগে ঘোষণা করেছিলেন? আমি নয় কি, সদাপ্রভু? এবং আমি ছাড়া আর ঈশ্বর নেই; আমি কেবল ঈশ্বর, আমি উদ্ধারকর্তা। আমার পাশে আর কেও নেই।

  4. ইসাইয়া ৪৫:২২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমার দিকে ফেরো এবং সংরক্ষিত হও পৃথিবীর সব শেষ প্রান্তের মানুষ, কারণ আমি ঈশ্বর, আর কেউ ঈশ্বর নয়।

  5. ইসাইয়া ৪৫:২৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি নিজের নামেই শপথ করেছি, কেবল আদেশে এই কথা বলেছি এবং এটা ফিরে আসবে না। আমার কাছে প্রত্যেকে হাঁটু পাতবে, প্রত্যেক জিভ শপথ করবে,

  6. ইসাইয়া ৪৫:২৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    বলবে, কেবল সদাপ্রভুর কাছে পরিত্রান এবং শক্তি আছে। সবাই যারা তাঁর উপর রেগে আছে তারা তাঁর সামনে লজ্জায় অবনত হবে।

  7. ইসাইয়া ৪৫:২৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর মধ্যেই ইস্রায়েলের সব বংশ সমর্থনযোগ্য হবে এবং তারা তাতে গর্ব করবে।

  8. ইসাইয়া ৪৬:১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    ¶ বেল দেবতা নীচু হলেন, নবো দেবতা নত হলেন তাদের মুর্ত্তিগুলো ভার বহনকারী পশুরা বহন করবে। এই মুর্ত্তিগুলো ক্লান্ত পশুরা ভারী বোঝার মতো বহন করত।

  9. ইসাইয়া ৪৬:২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    একসঙ্গে তারা নিচু হতো, হাঁটুতে বসতো; তারা মুর্ত্তিগুলো বাঁচাতে পারল না, কিন্তু তারা নিজেরা বন্দী হয়ে যায়।

  10. ইসাইয়া ৪৬:৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমার কথা শোন, যাকোবের বংশ এবং তোমরা সবাই, যাকোব কুলের বাকি বংশ। যাদের আমি বহন করে আসছি জন্মের আগে থেকে, বহন করছি গর্ভ থেকে।

  11. ইসাইয়া ৪৬:৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    এমনকি তোমাদের বুড়ো বয়স পর্যন্ত আমি সেই থাকব এমনকি তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত তোমাদের ভার বহন করব। আমি তোমাদের তৈরী করেছি এবং আমি তোমাদের সমর্থন করবো; আমি তোমাদের নিরাপত্তায় বহন করব।

  12. ইসাইয়া ৪৬:৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    কার সঙ্গে আমার তুলনা করবে? এবং কার সদৃশ বলবে যাতে আমাদের সঙ্গে তুলনা করা যেতে পারে?

  13. ইসাইয়া ৪৬:৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    লোকেরা থলি থেকে সোনা ঢালে এবং দাঁড়িপাল্লায় রূপো ওজন করে। তারা সেকরা ভাড়া করল এবং সে এটা দিয়ে দেবতা তৈরী করে; পরে তারা সেই দেবতাকে প্রণাম করে ও পূজা করে।

  14. ইসাইয়া ৪৬:৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তারা তাকে কাঁধে তুলে বয়ে নেয়; তার জায়গায় তারা তাকে স্থাপন করে এবং সে সেখানেই থাকে এবং সেখান থেকে নড়তে পারে না। তার কাছে কাঁদে কিন্তু সে উত্তর দিতে পারে না কিংবা কাউকে দুঃখ-কষ্ট থেকে বাঁচাতে পারে না।

  15. ইসাইয়া ৪৬:৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    এদের সম্পর্কে চিন্তা করো; এদের অবহেলা করো না, তোমরা বিরোধীরা!

  16. ইসাইয়া ৪৬:৯আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আগেকার বিষয় চিন্তা কর, সে দিন পার হয়ে গেছে, কারণ আমি ঈশ্বর এবং অন্য আর কেও নেই, আমি ঈশ্বর এবং আমার মত আর কেউ নেই।

  17. ইসাইয়া ৪৬:১০আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি শুরু থেকে শেষের কথা বলি এবং যা এখনও হয়নি তা আগেই বলি। আমি বলি, “আমার পরিকল্পনা ঘটবে এবং আমার যা ইচ্ছা তা আমি করব”।

  18. ইসাইয়া ৪৬:১১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি পূর্ব দিক থেকে একটা শিকারের পাখিকে ডাকবো, আমি আমার পছন্দের একজন লোককে দূর দেশ থেকে ডাকবো; হ্যাঁ আমি বলেছি তা আমি সাধন করব; আমার উদ্দেশ্য আছে, আমি তাও করব।

  19. ইসাইয়া ৪৬:১২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমার কথা শোন, তোমরা জেদী লোকেরা, যারা সঠিক কাজ করা থেকে দূরে আছ।

  20. ইসাইয়া ৪৬:১৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমার ধার্মিকতার কাছে তোমাদের নিয়ে আসছি; এটা বেশী দূরে নয় এবং আমার পরিত্রান অপেক্ষা করে না এবং আমি সিয়োনকে পরিত্রান দেবো এবং আমার সৌন্দর্য ইস্রায়েলকে দেবো।

  21. ইসাইয়া ৪৭:১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    ¶ “নীচে নেমে এস এবং ধূলোয় বস, ব্যাবিলনের কুমারী মেয়ে; সিংহাসন ছেড়ে মাটিতে বস ব্যাবিলনের মেয়ে। তোমাকে আর সুশৃঙ্খল এবং বিলাসী বলা হবে না।

  22. ইসাইয়া ৪৭:২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    যাঁতা নাও এবং গম পেষো; তোমার ঘোমটা খোলো। তোমার পোশাক খোলো, পায়ের ঢাকা খোলো নদী পার হও।

  23. ইসাইয়া ৪৭:৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তোমার নগ্নতা আঢাকা থাকবে, হ্যাঁ, তোমার লজ্জা দেখা যাবে। আমি প্রতিশোধ নেব এবং কাউকে বাদ দেবো না।”

  24. ইসাইয়া ৪৭:৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমাদের মুক্তিদাতা, তাঁর নাম বাহিনীদের সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্র ব্যক্তি।

  25. ইসাইয়া ৪৭:৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    চুপ করে বস এবং অন্ধকারের মধ্যে যাও। ব্যাবিলনের মেয়ে; তোমাকে আর রাজ্যগুলোর রাণী বলে ডাকা হবে না।