মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইসাইয়া ৪৭:৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমার লোকদের ওপর আমার রাগ হয়েছিল; আমার ঐতিহ্যকে কলুষিত করেছিলাম এবং তাদের আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম কিন্তু তুমি তাদের প্রতি করুণা করনি; বুড়ো লোকদের উপরেও তুমি ভারী জোয়াল চাপিয়ে দিয়েছিলে।

  2. ইসাইয়া ৪৭:৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তুমি বললে, “আমি চিরকাল শাসন করবো খুব ভালো রাণীর মতো।” কিন্তু তুমি এই সব বিষয় হৃদয় দিয়ে কর নি, কিম্বা ভেবে দেখ নি এর ফল কি হবে।

  3. ইসাইয়া ৪৭:৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তাই এখন এটা শোনো, তুমি একজন ভোগবিলাসিনী, যে নিরাপদে বসে আছে, তুমি যে হৃদয়ে বল, “আমি ছাড়া আর এখানে কেউ নেই আমার মতো। আমি কখনও বসবো না বিধবার মতো কিম্বা সন্তান হারাবার অভিজ্ঞতা হবে না।”

  4. ইসাইয়া ৪৭:৯আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    কিন্তু এ দুটো জিনিসই তোমার কাছে আসবে মুহূর্তের মধ্যে একদিন; সন্তান হারানো এবং বৈধব্যপূর্ণ শক্তিতে তারা তোমার ওপর আসবে তোমার জাদুমন্ত্র এবং অনেক মন্ত্রতন্ত্র সত্বেও এবং মাদুলি সত্বেও তোমার উপর ঘটবে।

  5. ইসাইয়া ৪৭:১০আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তুমি তোমার দুষ্টতার উপর তুমি নির্ভর করেছ; তুমি বলেছ, কেউ আমাকে দেখে না; তোমার জ্ঞান এবং বুদ্ধি তোমাকে বিপথে নিয়ে গেছে, কিন্তু তুমি মনে মনে বল, আমি ছাড়া আর এখানে কেউ নেই আমার মতো।

  6. ইসাইয়া ৪৭:১১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    বিপর্যয় তোমার ওপর আসবে, তোমার পক্ষে তা দূর করা সম্ভব হবে না। বিপদ তোমাকে হঠাৎ আঘাত করবে তুমি জানার আগে।

  7. ইসাইয়া ৪৭:১২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    “যে যাদুবিদ্যা এবং মন্ত্রতন্ত্র জন্য তুমি ছোটবেলা থেকে বিশ্বাসের সঙ্গে পাঠ করছ সে সব তুমি করে যাও। হয়তো তুমি সফল হবে, হয়তো তোমার বিপর্যয়ের ভয় দূর হবে।

  8. ইসাইয়া ৪৭:১৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তুমি ক্লান্ত হয়ে পড়েছ অনেক পরামর্শে; সে লোক গুলোকে দাঁড়াতে দাও এবং তোমাকে বাঁচাক যারা আকাশমণ্ডলের নকশা তৈরী করে এবং তারার দিকে তাকায় যারা নতুন চাঁদের কথাবলে তোমার উপর যা ঘটবে তা থেকে তোমাকে তারা বাঁচাক।

  9. ইসাইয়া ৪৭:১৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    দেখ, তারা নাড়ার মত হবে; আগুন তাদের পুড়িয়ে ফেলবে। তারা আগুনের শিখার হাত থেকে নিজেদের বাঁচাতে পারে না; এখানে কোন কয়লা নেই তাদের গরম করার জন্য বা উপযুক্ত আগুন নেই যার সামনে বসে।

  10. ইসাইয়া ৪৭:১৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তারা তোমার কাছে খাটুনি ছাড়া আর কিছুই নয় যাদের সঙ্গে তুমি ছেলেবেলা থেকে ব্যবসা করেছ তারা ঐ রকমই হবে। তারা প্রত্যেকে নিজের পথে ঘুরে বেড়ায়; তাদের মধ্যে কেও নেই যে তোমাকে বাঁচাতে পারে।”

  11. ইসাইয়া ৪৮:১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    ¶ এটা শোন, যাকোবের বংশ, কাকে ইস্রায়েল নামে ডাকা হয় এবং যিহূদার বংশ থেকে এসেছ; তোমরা যারা সদাপ্রভুর নামে শপথ করে থাক এবং ইস্রায়েলের ঈশ্বরের কাছে প্রার্থনা কর, কিন্তু মন থেকে বা ধার্ম্মিকতায় তা কর না।

  12. ইসাইয়া ৪৮:২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    কারণ তারা নিজেদেরকে পবিত্র শহরের লোক বলে থাকে এবং ইস্রায়েলের ঈশ্বরকে বিশ্বাস কর; যাঁর নাম বাহিনীদের সদাপ্রভু।

  13. ইসাইয়া ৪৮:৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি অনেকদিন আগে এ জিনিস বলেছিলাম; তা আমার মুখ থেকে এসেছিল এবং আমি তা তাদের জানালাম; তারপর হঠাৎ তা করলাম এবং তা অতিক্রম করল।

  14. ইসাইয়া ৪৮:৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    কারণ আমি জানতাম যে তোমরা একগুঁয়ে ছিলে, তোমাদের ঘাড়ের মাংসপেশী লোহার মত এবং কপাল ব্রোঞ্জের মত।

  15. ইসাইয়া ৪৮:৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    সেইজন্য অনেক আগেই আমি তোমাদের এই সব বলেছিলাম এবং আর তা ঘটবার আগেই তোমাদের জানিয়েছিলাম, যাতে তোমরা বলতে না পার, আমার প্রতিমা তা করেছে অথবা আমাদের খোদাই করা মূর্ত্তি অথবা ছাঁচে ঢালা প্রতিমা এ সব আদেশ দিয়েছে।

  16. ইসাইয়া ৪৮:৬আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তোমরা এ সব শুনেছ; তাকিয়ে দেখ এসব প্রমাণের দিকে এবং তুমি কি তা মেনে নেবে না যা আমি সত্য বলেছিলাম? এখন থেকে আমি তোমাদের নতুন জিনিস দেখাবো, লোকানো জিনিস যা তোমরা জানো না।

  17. ইসাইয়া ৪৮:৭আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    এখন এবং অনেক আগে থেকে নয়, এখনই সৃষ্ট হয়েছে; আজকের আগে তোমরা সে সব শোন নি। তাই তোমরা বলতে পারবে না, হ্যাঁ, আমি তাদের সম্বন্ধে জানতাম।

  18. ইসাইয়া ৪৮:৮আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    তোমরা কখনই শোন নি; তোমরা জানোনা; এ জিনিসগুলো খোলা ছিলনা তোমার কানের কাছে আগে থেকে। কারণ আমি জানতাম যে তোমরা খুব প্রতারণাপূর্ণ এবং জন্ম থেকে তোমাদের বিদ্রোহী বলা হয়।

  19. ইসাইয়া ৪৮:৯আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমার নামের জন্য আমার রাগকে আমি দমন করব; আমার সম্মানের জন্য আমি তা ধরে রাখবো তোমাদের ধ্বংসের হাত থেকে।

  20. ইসাইয়া ৪৮:১০আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    দেখ, আমি তোমাকে শোধন করবো কিন্তু রূপার মতো নয়; আমি তোমাদের শুদ্ধ করেছি পরিতাপের চিমনি থেকে।

  21. ইসাইয়া ৪৮:১১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি যা কিছু করবো তা আমার নিজের জন্য, কারণ আমার নামের অগৌরব আমি কেমন করে হতে দিতে পারি? আমার মহিমা আমি কাউকে দেবো না।

  22. ইসাইয়া ৪৮:১২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    ¶ আমার কথা শোন যাকোব এবং ইস্রায়েল, যাদের আমি ডাকলাম। আমিই তিনি; আমি আদি এবং আমি অন্ত।

  23. ইসাইয়া ৪৮:১৩আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    হ্যাঁ, আমি নিজের হাতে পৃথিবীর ভিত্তি স্থাপন করেছি এবং ডান হাতে আকাশ মন্ডলকে ছড়িয়ে দিয়েছি; যখন তাদের আমি ডাকি, তারা একসঙ্গে দাঁড়ায়।

  24. ইসাইয়া ৪৮:১৪আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    একসঙ্গে জড়ো হও, তোমরা সকলে এবং শোন। তোমাদের মধ্যে কে এ বিষয়ে বলেছ? ব্যাবিলনের বিরুদ্ধে সদাপ্রভুর লোক তার নিজের ইচ্ছা পূর্ণ করবে; সে সদাপ্রভুর ইচ্ছা ব্যাবিলনীয়দের বিরুদ্ধে বহন করবে।

  25. ইসাইয়া ৪৮:১৫আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    আমি, আমি বলেছি; হ্যাঁ, আমিই তাকে নিমন্ত্রন করেছি। আমি তাকে এনেছি এবং সে সফল হবে।