মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ৪:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা গভীর সমস্যায় পড়েছিল কারণ তারা লোকেদের উপদেশ দিতেন এবং যীশু যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান হয়েছেন তা প্রচার করতেন।

  2. প্রেরিত ৪:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা তাদেরকে ধরে পরের দিন পর্যন্ত আটকে রেখেছিলেন,

  3. প্রেরিত ৪:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবুও যারা কথা শুনছিল তাদের মধ্যে অনেকে বিশ্বাস করেছিল, তাদের মধ্যে পুরুষের সংখ্যা কমবেশি পাঁচ হাজার মতো ছিল।

  4. প্রেরিত ৪:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরের দিন লোকেদের শাসকেরা, প্রাচীনেরা ও শিক্ষা গুরুরা যিরুশালেমে সমেবেত হয়েছিলেন,

  5. প্রেরিত ৪:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং হানন মহাযাজক, কায়াফা, যোহন, আলেকসান্দর, আর মহাযাজকের নিজের লোকেরা উপস্থিত ছিলেন।

  6. প্রেরিত ৪:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা তাদেরকে মধ্যিখানে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন কি ক্ষমতায় বা কার নামে তোমরা এই কাজ করেছ?

  7. প্রেরিত ৪:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাদেরকে বলেছিলেন হে লোকেদের শাসকেরা ও প্রাচীনবর্গ,

  8. প্রেরিত ৪:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    একটি দুর্বল মানুষের উপকার করার জন্য যদি আজ আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কিভাবে এই লোকটি সুস্থ হয়েছে,

  9. প্রেরিত ৪:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তবে আপনারা সকলে ও সমস্ত ইস্রায়েলবাসী এই জানুক যে, নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, যাকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন, তাঁরই গুনে এই ব্যক্তি আপনাদের কাছে সুস্থ শরীরে দাঁড়িয়ে আছে।

  10. প্রেরিত ৪:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি সেই পাথর যেটি গাঁথকেরা যে আপনারা আপনাদের দ্বারাই অবহেলিত হয়েছিল, যা কোন প্রধান প্রস্তর হয়ে উঠেছে।

  11. প্রেরিত ৪:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর অন্য কারোও কাছে পরিত্রান নেই, কারণ আকাশের নীচে ও মানুষদের মধ্যে দত্ত এমন আর কোনোও নাম নেই যে নামে আমরা পরিত্রান পেতে পারি।

  12. প্রেরিত ৪:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেদিন পিতর ও যোহনের সাহস দেখে এবং এরা যে অশিক্ষিত সাধারণ লোক এটা দেখে তারা অবাক হয়েছিলেন এবং চিনতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গে ছিলেন।

  13. প্রেরিত ৪:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর ঐ সুস্থ ব্যক্তিটি তাঁদের সঙ্গে দাঁড়িয়ে আছে দেখে তারা তাঁদের বিরুদ্ধে কিছু বলতে পারলো না।

  14. প্রেরিত ৪:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তারা প্রেরিতদের সভা কক্ষ থেকে বাইরে যেতে আজ্ঞা দিলেন এবং নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো

  15. প্রেরিত ৪:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে এই লোকেদের নিয়ে কি করা যায়? কারণ তারা যে অলৌকিক কাজ করেছিল তা যিরূশালেমের লোকেরা জেনে গিয়েছিল; আমরা তা অস্বীকার করতে পারি না।

  16. প্রেরিত ৪:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু এই কথা যেন লোকেদের মধ্যে না ছড়ায়, তাই তারা এদের ভয় দেখিয়ে বলল তারা যেন এই নামে কাউকে কিছু না বলে।

  17. প্রেরিত ৪:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাই তারা পিতর এবং যোহনকে ভিতরে ডাকলো এবং তাঁদের নির্দেশ করলো কাউকে যেন কিছু না বলে এবং যীশুর নামে শিক্ষা না দেয়।

  18. প্রেরিত ৪:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পিতর ও যোহন উত্তর দিয়ে তাদের বললেন, “ঈশ্বরের কথা ছেড়ে আপনাদের কথা শুনা ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা আপনারা বিচার করুন।

  19. প্রেরিত ৪:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারিনা”

  20. প্রেরিত ৪:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তারা পিতর ও যোহনকে আরোও ভয় দেখিয়ে ছেড়ে দিলেন। কারণ লোকের ভয়ে তাঁদের শাস্তি দেবার পেল না কারণ যা করা হয়েছিল তার জন্য সমস্ত লোক ঈশ্বরের গৌরব করছিল

  21. প্রেরিত ৪:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে ব্যক্তি এই অলৌকিক কাজের দ্বারা সুস্থ হয়েছিল তিনি কমবেশ চল্লিশ বছরের উপরে ছিলেন।

  22. প্রেরিত ৪:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তাদের ছেড়ে দেওয়ার পর তারা নিজেদের সঙ্গীদের কাছে গেলেন এবং প্রধান যাজক ও প্রাচীনরা তাদের যে কথা বলেছিল তা তাদের জানালেন।

  23. প্রেরিত ৪:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যখন তারা একথা শুনেছিল তারা একসঙ্গে উচ্চস্বরে ঈশ্বরের জন্য বলেছিল, প্রভু তুমি যিনি আকাশমণ্ডল, পৃথিবী, সমুদ্র এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি কর্তা।

  24. প্রেরিত ৪:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ থেকে পবিত্র আত্মার দ্বারা কথা বলেছ যেমন অযিহূদীরা কেন কলহ করল? লোকেরা কেন অনর্থক বিষয়ে ধ্যান করল?

  25. প্রেরিত ৪:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়ালো, শাসকেরা একসঙ্গে জমায়েত হলো প্রভুর বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত খ্রীষ্টের বিরুদ্ধে;