মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ২:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ দায়ূদ তাঁর বিষয় বলেছেন, “আমি প্রভুকে সবদিন আমার সামনে দেখতাম; কারণ তিনি আমার ডানদিকে আছেন, যেন আমি অস্থির না হই।

  2. প্রেরিত ২:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই জন্য আমার মন আনন্দিত ও আমার জিভ উল্লাস করে; আর আমার শরীরও আশায় (নির্ভয়ে) বসবাস করবে;

  3. প্রেরিত ২:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ তুমি আমার প্রাণ মৃত্যুলোকে ত্যাগ করবে না, আর নিজের পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।

  4. প্রেরিত ২:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তুমি আমাকে জীবনের পথ দেখিয়েছ, তোমার শ্রীমুখ দিয়ে আমাকে আনন্দে পূর্ণ করবে।”

  5. প্রেরিত ২:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ভাইয়েরা সেই পূর্বপুরুষ দায়ূদের বিষয় আমি জোর দিয়ে বলতে পারি যে, তিনি মারা গেছেন এবং তাঁকে কবর দেওয়া হয়েছে, আর তাঁর কবর আজ পর্যন্ত আমাদের মধ্যে আছে।

  6. প্রেরিত ২:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সুতরাং, তিনি ভাববাদী ছিলেন এবং জানতেন, ঈশ্বর শপথ করে এই প্রতিশ্রুতি করেছিলেন যে, তাঁর বংশের এক জনকে তাঁর সিংহাসনে বসাবেন;

  7. প্রেরিত ২:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং তিনি খ্রীষ্টের মৃত্যু থেকে জীবিত হবার বিষয় এই কথা বলেছিলেন যে, তাঁকে মৃত্যুলোকে ত্যাগ করা হয়নি, তাঁর মাংস ক্ষয় হবে না।

  8. প্রেরিত ২:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই যীশুকেই ঈশ্বর মৃত্যু থেকে তুলেছেন, আমরা সবাই যার সাক্ষী।

  9. প্রেরিত ২:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সুতরাং, তোমরা যা দেখছ ও শুনছ তা এই, যে, ঈশ্বরের ডান পাশে উত্থানের পর এবং প্রতিজ্ঞামত পিতার থেকে পবিত্র আত্মা গ্রহণ করার পর, তিনি তা ঢেলে দিয়েছেন।

  10. প্রেরিত ২:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ রাজা দায়ূদ স্বর্গে ওঠেননি, কিন্তু নিজে এই কথা বলেছেন, “প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডানদিকে বস,

  11. প্রেরিত ২:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পা রাখার জায়গায় পরিণত করি।”

  12. প্রেরিত ২:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “সুতরাং ইস্রায়েলের সমস্ত বংশ নিশ্চিত ভাবে জানুন যে, যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, সেই যীশুকেই ঈশ্বর প্রভু ও খ্রীষ্ট উভয়ই করেছেন।”

  13. প্রেরিত ২:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এই কথা শুনে তাদের হৃদয়ে খুব আঘাত লাগল এবং তারা পিতর ও অন্য প্রেরিতদের বললেন, “ভাইয়েরা আমরা কি করব?”

  14. প্রেরিত ২:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পিতর তাদের বললেন, “আপনারা প্রত্যেকে আপনাদের পাপ ক্ষমার জন্য মন ফেরান এবং যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম নিন, তাহলে পবিত্র আত্মার দান পাবেন।

  15. প্রেরিত ২:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ এই প্রতিজ্ঞা আপনাদের ও আপনাদের সন্তানদের জন্য এবং যারা দূরে ও যত লোককে প্রভু আমাদের ঈশ্বর ডেকে আনবেন।”

  16. প্রেরিত ২:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আরোও অনেক কথা বলে তিনি সাক্ষ্য দিয়েছিলেন ও তাদের অনুরোধ করে বলেছিলেন, “এই কালের মন্দ লোকেদের হাত থেকে তোমরা নিজেদের রক্ষা কর।”

  17. প্রেরিত ২:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যারা পিতরের কথা শুনল, তারা বাপ্তিষ্ম নিল, তারফলে সেই দিন প্রায় তিন হাজার আত্মা তাঁদের সঙ্গে যুক্ত হলো।

  18. প্রেরিত ২:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর তারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগীতায় (নিজেদের মধ্যে সব কিছু ভাগ করে নিতেন), রুটি ভাঙায় ও প্রার্থনায় দিন কাটাতেন।

  19. প্রেরিত ২:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন সবার মধ্যে ভয় উপস্থিত হলো এবং প্রেরিতরা অনেক আশ্চর্য্য কাজ ও চিহ্ন-কার্য্য সাধন করতেন।

  20. প্রেরিত ২:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যারা বিশ্বাস করলো, তারা সব কিছু একসঙ্গে রাখতেন;

  21. প্রেরিত ২:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা তাদের সমস্ত সম্পত্তি ও জায়গা জমি বিক্রি করে, যার যেমন প্রয়োজন হত তাকে তেমন অর্থ দেওয়া হত।

  22. প্রেরিত ২:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা প্রতিদিন একমনে মন্দিরে যেতেন এবং বাড়িতে আনন্দে ভাঙা রুটি খেতেন ও আনন্দের সঙ্গে এবং সরল মনে খাবার খেতেন,

  23. প্রেরিত ২:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা ঈশ্বরের প্রশংসা করতেন এবং এতে সকল মানুষের কাছে তাঁরা ভালবাসার পাত্র পরিচিত হলেন। আর যারা পরিত্রান পাচ্ছিল, প্রভু তাদের প্রতিদিন মণ্ডলীতে যুক্ত করতেন।

  24. প্রেরিত ৩:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এক দিন বিকাল তিনটেয় প্রার্থনার দিন পিতর ও যোহন উপাসনা ঘরে যাচ্ছিলেন।

  25. প্রেরিত ৩:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ সেদিন মানুষেরা এক ব্যক্তিকে বহন করে নিয়ে আসছিল। সেই ব্যক্তি মায়ের গর্ভ হতে খোঁড়া। তাকে প্রতিদিন মন্দিরের সুন্দর নামে এক দরজার কাছে রেখে দিত, যাতে, মন্দিরে যারা প্রবেশ করে, তাদের কাছে ভিক্ষা চাইতে পারে।