মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ৪:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ সত্যি যীশু যিনি তোমার পবিত্র দাস যাকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত অযিহূদীদেরও এবং ইস্রায়েলের লোকদের সঙ্গে মিলিত হয়েছিল,

  2. প্রেরিত ৪:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যেন তোমার হাতের ও তোমার জ্ঞানের দ্বারা আগে যে সমস্ত বিষয় ঠিক করা হয়েছিল তা সম্পন্ন করে।

  3. প্রেরিত ৪:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর এখন হে প্রভু তাদের ভয় প্রদর্শনের প্রতি দেখো; এবং তোমার এই দাসেদের দৃঢ় সাহসের সঙ্গে তোমার কথা বলার শক্তি দাও, রোগ ভালো হয় তাই আশীর্বাদ করো;

  4. প্রেরিত ৪:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তোমার পবিত্র দাস যীশুর নামে যেন চিহ্ন ও আর্শ্চয্য কাজ সম্পূর্ণ হয়।

  5. প্রেরিত ৪:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা যে স্থানে একত্র হয়ে প্রার্থনা করেছিলেন সেই মুহূর্তে সেই জায়গায় কেঁপে উঠেছিল এবং তাঁরা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন ও সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করতে থাকলেন।

  6. প্রেরিত ৪:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর যে বহুলোক যারা বিশ্বাস করেছিল, তারা এক হৃদয় ও এক প্রাণের বিশ্বাসী ছিল; তাদের একজনও নিজের সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলত না, কিন্তু তাদের সব কিছু সর্ব সাধারণের থাকত।

  7. প্রেরিত ৪:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর প্রেরিতরা খুব ক্ষমতার সঙ্গে প্রভু যীশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাদের সকলের ওপরে মহা অনুগ্রহ ছিল।

  8. প্রেরিত ৪:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এমনকি তাদের মধ্যে কেউই গরিব ছিল না; কারণ যারা জমির অথবা ঘর বাড়ির অধিকারী ছিল, তারা তা বিক্রি করে সম্পত্তির টাকা আনতো

  9. প্রেরিত ৪:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং তারা প্রেরিতদের পায়ের কাছে রাখতো, পরে যার যেমন দরকার তাকে তেমন দেওয়া হত।

  10. প্রেরিত ৪:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যোষেফ যাকে প্রেরিতরা বার্ণবা নাম দিয়েছিলেন অনুবাদ করলে এই নামের মানে উৎসাহদাতা, যিনি লেবীয় ও সেই ব্যক্তি যিনি কুপ্র দ্বীপে থাকেন,

  11. প্রেরিত ৪:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তার এক টুকরো জমি ছিল, তিনি তা বিক্রি করে তার টাকা এনে প্রেরিতদের চরণে রাখলেন।

  12. প্রেরিত ৫:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এখন অননিয় নামে একজন লোক ছিল এবং তার স্ত্রী সাফেরা একটি জমি বিক্রি করল,

  13. প্রেরিত ৫:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সে সেই বিক্রয়ের টাকার কিছু অংশ নিজের কাছে রাখল আর বাকি অংশ প্রেরিতদের কাছে দিয়ে দিল, এই বিষয়ে তার স্ত্রীও জানতো।

  14. প্রেরিত ৫:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পিতর তাকে বলল, অননিয় তোমার মনে কেন শয়তানকে কাজ করতে দিলে যে পবিত্র আত্মার কাছে মিথ্যে বললে আর জমির টাকা থেকে কিছুটা নিজের কাছে রেখে দিলে?

  15. প্রেরিত ৫:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    জমিটা বিক্রির আগে এটা কি তোমার ছিল না? এবং বিক্রির পরও কি তোমার অধিকারে ছিল না? তবে তুমি কেমন করে এই জিনিসগুলি তোমার হৃদয়ে ভাবলে? তুমি মানুষের কাছে মিথ্যে বললে তা নয়, কিন্তু ঈশ্বরকেই বললে।

  16. প্রেরিত ৫:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অননিয় এই সব শুনে পড়ে গিয়ে মারা গেল। এবং যারা শুনল তারা খুব ভয় পেয়ে গেল।

  17. প্রেরিত ৫:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিছু যুবকেরা এগিয়ে এলো এবং তাকে কাপড়ে জড়ালো এবং বাইরে নিয়ে গিয়ে কবর দিল

  18. প্রেরিত ৫:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    প্রায় তিন ঘন্টা পরে, তার স্ত্রী এসেছিল কিন্তু সে জানতো না কি হয়েছে

  19. প্রেরিত ৫:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পিতর তাকে বলল, “আমাকে বলত, তোমরা সেই জমি কি এত টাকাতে বিক্রি করেছিলে?” সে বলল, “হ্যাঁ, এত টাকাতেই।”

  20. প্রেরিত ৫:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারপর পিতর তাকে বললেন, “তোমরা প্রভুর আত্মাকে পরীক্ষা করার জন্য কেমন করে এক চিত্ত হলে? দেখ, যারা তোমার স্বামীর কবর দিয়েছে, তারা দরজায় এসেছে এবং তোমাকে নিয়ে যাবে।”

  21. প্রেরিত ৫:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখনই সাফেরা তার পায়ে পড়ে মারা যায়। এবং যুবকেরা ভিতরে এসে দেখল, সে মৃত; তারা তাকে বাইরে নিয়ে গেল এবং তার স্বামীর পাশে কবর দিল।

  22. প্রেরিত ৫:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সমস্ত মণ্ডলী এবং যারা একথা শুনল সবাই খুব ভয় পেয়ে গেল

  23. প্রেরিত ৫:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ প্রেরিতদের মাধ্যমে অনেক চিহ্ন-কার্য্য ও অলৌকিক কাজ সম্পন্ন হতে লাগল। তারা সকলে একমনে শলোমনের বারান্দাতে একত্রিত হত।

  24. প্রেরিত ৫:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যারা তাঁদের বিশ্বাস করত না সেই সব লোকেরা তাঁদের সঙ্গে যোগ দিতে সাহসও করত না, কিন্তু তা সত্বেও লোকেরা তাঁদের উচ্চমূল্য দিল।

  25. প্রেরিত ৫:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর দলে দলে অনেক পুরুষ ও স্ত্রীলোক প্রভু যীশুতে বিশ্বাসী হয়ে তাঁদের সাথে সংযুক্ত হতে লাগল।