মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ৭:৫৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁকে শহর থেকে বের করে পাথর মারতে লাগল; এবং সাক্ষীরা নিজে নিজের কাপড় খুলে শৌল নামের একজন যুবকের পায়ের কাছে রাখল।

  2. প্রেরিত ৭:৫৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এদিকে তারা স্তিফানকে পাথর মারছিল, আর তিনি তাঁর নাম ডেকে প্রার্থনা করলেন, হে প্রভু যীশু আমার আত্মাকে গ্রহণ করো।

  3. প্রেরিত ৭:৬০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি হাঁটু পেতে জোরে জোরে বললেন, প্রভু, এদের বিরুদ্ধে এই পাপ ধর না। এই বলে তিনি মারা গেলেন। আর শৌল তার হত্যার আদেশ দিচ্ছিলেন।

  4. প্রেরিত ৮:১আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    ¶ শৌল সেখানে তাঁর হত্যার পক্ষে অনুমোদন করছিলেন। সেই দিন যিরূশালেম মণ্ডলীর উপর ভীষণ অত্যাচার শুরু হল, তারফলে প্রেরিতরা ছাড়া অন্য সবাই যিহূদিয়া ও শমরিয়ায় ছড়িয়ে পড়ল।

  5. প্রেরিত ৮:২আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    কয়েক জন ভক্ত লোক স্তিফানকে কবর দিলেন ও তাঁর জন্য গভীর শোক প্রকাশ করলেন।

  6. প্রেরিত ৮:৩আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    কিন্তু শৌল মণ্ডলীকে ধ্বংস করার জন্য, ঘরে ঘরে ঢুকে বিশ্বাসীদের ধরে টানতে টানতে এনে জেলে বন্দি করতে লাগলেন।

  7. প্রেরিত ৮:৪আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    ¶ তখন যারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তারা সে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলো।

  8. প্রেরিত ৮:৫আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    আর ফিলিপ শমরিয়ার অঞ্চলে গিয়ে লোকেদের কাছে খ্রীষ্টকে প্রচার করতে লাগলেন।

  9. প্রেরিত ৮:৬আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    লোকেরা ফিলিপের কথা শুনল ও তাঁর সমস্ত আশ্চর্য্য কাজ দেখে একমনে তাঁর কথা শুনতে লাগলো

  10. প্রেরিত ৮:৭আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    কারণ মন্দ আত্মায় পাওয়া অনেক লোকেদের মধ্যে থেকে সেই আত্মারা চিৎকার করে বের হয়ে এলো এবং অনেক পক্ষাঘাতী (অসাড়) ও খোঁড়া লোকেরা সুস্থ হোল;

  11. প্রেরিত ৮:৮আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    ফলে সেই শহরে মহাআনন্দ হল।

  12. প্রেরিত ৮:৯আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু শিমোন নামে এক ব্যক্তি ছিলেন, যিনি আগে থেকেই সেই নগরে যাদু দেখাতেন ও শমরীয় জাতির লোকেদের অবাক করে দিতেন, আর নিজেকে একজন মহান ব্যক্তি হিসাবে প্রকাশ করতেন;

  13. প্রেরিত ৮:১০আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তার কথা ছোট বড় সবাই শুনত, আর বলত, এই ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি, যা মহান নামে পরিচিত।

  14. প্রেরিত ৮:১১আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    লোকেরা তার কথা শুনত, কারণ তিনি বহু দিন ধরে তাদের যাদু দেখিয়ে অবাক করে রেখেছিলেন।

  15. প্রেরিত ৮:১২আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য ও যীশু খ্রীষ্টের নাম সুসমাচার প্রচার করলে তারা তাঁর কথায় বিশ্বাস করল, আর পুরুষ ও মহিলারা বাপ্তিষ্ম নিল।

  16. প্রেরিত ৮:১৩আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    আর শিমন নিজেও বিশ্বাস করলেন, ও বাপ্তিষ্ম নিয়ে ফিলিপের সঙ্গে সঙ্গে থাকলেন; এবং আশ্চর্য্য ও শক্তিশালী কাজ দেখে অবাক হয়ে গেলেন।

  17. প্রেরিত ৮:১৪আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    যিরূশালেমের প্রেরিতরা যখন শুনতে পেলেন যে শমরীয়রা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, তখন তাঁরা পিতর ও যোহন কে তাদের কাছে পাঠালেন।

  18. প্রেরিত ৮:১৫আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    যখন তাঁরা আসলেন, তাঁরা তাদের জন্য প্রার্থনা করলেন, যেন তারা পবিত্র আত্মা পায়;

  19. প্রেরিত ৮:১৬আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    কারণ তখন পর্যন্ত তারা পবিত্র আত্মা পায়নি; তারা শুধু প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম নিয়েছিলেন।

  20. প্রেরিত ৮:১৭আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তখন তাঁরা তাদের মাথায় হাত রাখলেন (হস্তার্পণ), আর তারা পবিত্র আত্মা পেল।

  21. প্রেরিত ৮:১৮আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    এবং শিমন যখন দেখল, প্রেরিতদের হাত রাখার (হস্তার্পণ) মাধ্যমে পবিত্র আত্মা পাওয়া যাচ্ছে, তখন সে তাঁদের কাছে টাকা এনে বললেন,

  22. প্রেরিত ৮:১৯আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    আমাকেও এই ক্ষমতা দিন, যেন আমি যার উপরে হাত রাখব (হস্তার্পণ) সেও পবিত্র আত্মা পায়।

  23. প্রেরিত ৮:২০আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    কিন্তু পিতর তাকে বললেন, তোমার রূপা তোমার সঙ্গে নষ্ট হোক, কারণ ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনতে চাইছ।

  24. প্রেরিত ৮:২১আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    এই বিষয়ে তোমার কোনোও অংশ বা কোনোও অধিকার নেই; কারণ তোমার হৃদয় ঈশ্বরের দৃষ্টিতে ঠিক নয়।

  25. প্রেরিত ৮:২২আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    সুতরাং তোমার এই মন্দ চিন্তা থেকে মন ফেরাও; এবং প্রভুর কাছে প্রার্থনা কর, তাহলে হয়ত, তোমার হৃদয়ের পাপ ক্ষমা হলেও হতে পারে;