মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ৮:২৩আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    কারণ আমরা দেখছি তোমার মধ্যে হিংসা আছে আর তুমি পাপের কাছে বন্দি।

  2. প্রেরিত ৮:২৪আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তখন শিমন বললেন, আপনারাই আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আপনারা যা কিছু বললেন তা যেন আমার সঙ্গে না ঘটে।

  3. প্রেরিত ৮:২৫আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    পরে তাঁরা সাক্ষ্য দিলেন ও প্রভুর সম্বন্ধে আরোও অনেক কথা বললেন এবং যিরূশালেমে যাবার দিন তাঁরা শমরীয়দের গ্রামে গ্রামে সুসমাচার প্রচার করলেন।

  4. প্রেরিত ৮:২৬আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    ¶ পরে প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, দক্ষিণে দিকে, যে রাস্তাটা যিরূশালেম থেকে ঘসা শহরের দিকে নেমে গেছে, সেই দিকে যাও; সেই জায়গাটা মরূপ্রান্তে অবস্থিত।

  5. প্রেরিত ৮:২৭আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তাই তিনি যাত্রা শুরু করলেন আর, ইথিয়পীয় দেশের এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হলো, যিনি ইথিয়পীয়ের কান্দাকি রানীর রাজত্বের অধীনে নিযুক্ত উঁচু পদের একজন নপুংসক, যিনি রানীর প্রধান কোষাধ্যক্ষ ছিলেন, তিনি আরাধনা করার জন্য যিরূশালেমে এসেছিলেন;

  6. প্রেরিত ৮:২৮আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    ফিরে যাবার দিন, রথে বসে যিশাইয় ভাববাদীর বই পড়ছিলেন।

  7. প্রেরিত ৮:২৯আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন তুমি সেই ব্যক্তির রথের সঙ্গে সঙ্গে যাও।

  8. প্রেরিত ৮:৩০আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তখন ফিলিপ রথের সঙ্গ নিলেন এবং শুনতে পেলেন, সেই ব্যক্তি যিশাইয় ভাববাদীর বই পড়ছিলেন; ফিলিপ বললেন, আপনি যা পড়ছেন, সে বিষয়গুলো কি বুঝতে পারছেন?

  9. প্রেরিত ৮:৩১আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    ইথিয়পীয় বললেন, কেউ সাহায্য না করলে, আমি কিভাবে বুঝব? তখন তিনি ফিলিপকে তাঁর রথে আসতে এবং তার সাথে বসতে অনুরোধ করলেন।

  10. প্রেরিত ৮:৩২আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তিনি শাস্ত্রের যে অংশটা পড়ছিলেন, তা হলো, যেমন মেষ বলিদান করার জন্য নিয়ে যাওয়া হয়, তেমন তিনিও বলি হলেন এবং লোম ছাঁটাইকারীদের কাছে মেষ যেমন চুপ থাকে, তেমন তিনিও চুপ করে থাকলেন।

  11. প্রেরিত ৮:৩৩আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তাঁর হীনাবস্তায় (অসহায়) তাঁকে বিচার করা হল, তাঁর সমকালীন লোকেদের বর্ণনা কে করতে পারে? কারণ তাঁর প্রাণ পৃথিবী থেকে নিয়ে নেওয়া হলো।

  12. প্রেরিত ৮:৩৪আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    নপুংসক ফিলিপকে জিজ্ঞাসা করলেন এবং প্রার্থনার সঙ্গে জানতে চাইলেন, ভাববাদী কার বিষয়ে এই কথা বলছেন? নিজের বিষয়ে না অন্য কারো বিষয়।

  13. প্রেরিত ৮:৩৫আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তখন ফিলিপ শাস্ত্রের অংশ থেকে শুরু করে, প্রভু যীশুর সুসমাচার তাকে জানালেন।

  14. প্রেরিত ৮:৩৬আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তাঁরা রাস্তা দিয়ে যেতে যেতে একটি জলাশয়ের কাছে উপস্থিত হলেন; তখন নপুংসক বললেন, এই দেখুন, জল আছে, বাপ্তিষ্ম নিতে আমার বাধা কোথায়?

  15. প্রেরিত ৮:৩৭আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    পরে তিনি রথ থামানোর আদেশ দিলেন, ফিলিপ ও নপুংসক দুজনেই জলে নামলেন এবং ফিলিপ তাঁকে বাপ্তিষ্ম দিলেন।

  16. প্রেরিত ৮:৩৮আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    And he commanded the chariot to stand still: and they went down both into the water, both Philip and the eunuch; and he baptized him.

  17. প্রেরিত ৮:৩৯আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    তাঁরা যখন জল থেকে উঠলেন, প্রভুর আত্মা ফিলিপকে নিয়ে চলে গেলেন এবং নপুংসক তাঁকে আর কখনো দেখতে পেলেন না, কিন্তু আনন্দ করতে করতে তাঁর বাড়ি চলে গেলেন।

  18. প্রেরিত ৮:৪০আনু. ৩৪ খ্রিস্টাব্দ

    এদিকে ফিলিপ কে অসদোদ নগরে দেখতে পাওয়া গেল; আর তিনি শহরে শহরে সুসমাচার প্রচার করতে করতে কৈসরিয়া শহরে উপস্থিত হলেন।

  19. প্রেরিত ৯:১আনু. ৩৫ খ্রিস্টাব্দ

    ¶ শৌল তখনও প্রভুর শিষ্যদের ভয় দেখাতেন ও হত্যা করছিলেন, তিনি প্রধান মহাযাজকদের কাছে গিয়েছিলেন এবং,

  20. প্রেরিত ৯:২আনু. ৩৫ খ্রিস্টাব্দ

    ¶ দম্মেশকস্থ সমাজ সকলের জন্য চিঠি চাইলেন, যেন তিনি সেই পথে যাওয়া পুরুষ ও স্ত্রী যেসব লোককে পাবেন, তাদের বেঁধে যিরুশালেমে নিয়ে আসতে পারেন।

  21. প্রেরিত ৯:৩আনু. ৩৫ খ্রিস্টাব্দ

    ¶ যখন যাচ্ছিলেন, আর দম্মেশকের নিকটে যখন পৌঁছলেন, হঠাৎ আকাশ হতে আলো তার চারিদিকে চমকিয়ে উঠল।

  22. প্রেরিত ৯:৪আনু. ৩৫ খ্রিস্টাব্দ

    ¶ এবং তিনি মাটিতে পড়ে গেলেন আর এমন বাণী শুনলেন শৌল, শৌল, কেন আমাকে কষ্ট দিচ্ছ?

  23. প্রেরিত ৯:৫আনু. ৩৫ খ্রিস্টাব্দ

    ¶ তিনি বললেন, “প্রভু, তুমি কে?” প্রভু বললেন, আমি যীশু, যাকে তুমি কষ্ট দিচ্ছ;

  24. প্রেরিত ৯:৬আনু. ৩৫ খ্রিস্টাব্দ

    কিন্তু ওঠ, শহরে প্রবেশ কর, তোমাকে কি করতে হবে, তা বলা হবে।

  25. প্রেরিত ৯:৭আনু. ৩৫ খ্রিস্টাব্দ

    ¶ আর তাঁর সাথীরা অবাক হয়ে দাঁড়িয়ে রইল এবং ঐ বাণী তারা শুনল কিন্তু তারা কোনোও কিছুই দেখতে পেল না।