মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ৭:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে প্রভু তাঁকে বললেন, “তোমার পা থেকে জুতো খুলে ফেল; কারণ যে জায়গাতে তুমি দাঁড়িয়ে আছ, ওটা পবিত্র স্থান।

  2. প্রেরিত ৭:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি মিশরের মধ্যে আমার প্রজাদের দুঃখ ভাল করে দেখেছি, তাদের কান্না শুনেছি, আর তাদের উদ্ধার করতে নেমে এসেছি, এখন এসো, আমি তোমাকে মিশরে পাঠাই।”

  3. প্রেরিত ৭:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই যে মোশিকে তারা অস্বীকার করেছিল, বলেছিল, তোমাকে শাসনকর্ত্তা ও বিচারকর্ত্তা করে কে নিযুক্ত করেছে? তাঁকেই ঈশ্বর, যে দূত ঝোপে তাঁকে দেখা দিয়েছিল, সেই দূতের হাতের দ্বারা অধ্যক্ষ ও মুক্তিদাতা করে পাঠালেন।

  4. প্রেরিত ৭:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি মিশরে, লোহিত সমুদ্রে ও মরূপ্রান্তে চল্লিশ বছর পর্যন্ত নানারকম অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কাজ করে তাদের বের করে আনলেন।

  5. প্রেরিত ৭:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ইনি সেই মোশি, যে ইস্রায়েল সন্তানদের একথা বলেছিলেন, “ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাইদের মধ্যে থেকে আমার মতো একজন ভাববাদীকে উৎপন্ন করবে।”

  6. প্রেরিত ৭:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনিই মরূপ্রান্তে ইহূদিদের সাথে সভাতে ছিলেন; যে দূত সীনয় পর্বতে তাঁর সাথে কথা বলেছিলেন,। তিনিই তাঁর এবং আমাদের পূর্বপুরুষদের সাথে ছিলেন। তিনি আমাদের দেওয়ার জন্য জীবনদায়ী বাক্যসকল পেয়েছিলেন।

  7. প্রেরিত ৭:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমাদের পূর্বপুরুষেরা তাঁর কথা মানতে চাইল না, বরং তাঁকে ঠেলে ফেলে দিলেন, আর মনে মনে আবার মিশরের দিকে ফিরলেন,

  8. প্রেরিত ৭:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    হারোণকে বললেন, “আমাদের জন্য দেবতা তৈরি কর, তাঁরাই আমাদের আগে আগে যাবেন, কারণ এই যে মোশি মিশর দেশ থেকে আমাদের বের করে আনলেন, তাঁর কি হল, আমরা জানি না।”

  9. প্রেরিত ৭:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেই দিন তারা একটা বাছুর তৈরি করলেন এবং সেই মূর্তির উদ্দেশ্যে বলি উৎসর্গ করলেন, ও নিজেদের হাতের তৈরি জিনিসে আনন্দ করতে লাগলেন।

  10. প্রেরিত ৭:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু ঈশ্বর খুশি হলেন না, তাঁদের আকাশের বাহিনী পূজো করার জন্য সমর্পণ করলেন; যেমন ভাববাদী গ্রন্থে লেখা আছে, প্রিয় ইস্রায়েল লোকেরা, মরূপ্রান্তে চল্লিশ বছর পর্যন্ত তোমরা কি আমার উদ্দেশ্যে পশুবলি ও বলিদান উপহার উৎসর্গ করেছিলে?

  11. প্রেরিত ৭:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তোমরা বরং মোলকের তাঁবু ও রিফন দেবতার তারা তুলে নিয়ে বহন করেছ, সেই মুর্ত্তিগুলো, যা তোমরা পূজো করার জন্য গড়েছিলে; আর আমি তোমাদের বাবিলের ওদিকে নির্বাসিত করব।

  12. প্রেরিত ৭:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যেমন তিনি আদেশ করেছিলেন, সাক্ষ্য তাঁবু মরূপ্রান্তে আমাদের পূর্বপুরুষদের কাছে ছিল, যিনি মোশিকে বলেছিলেন, তুমি যেমন নমুনা দেখলে, সেরকম ওটা তৈরি কর।

  13. প্রেরিত ৭:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমাদের পূর্বপুরুষেরা তাদের দিনের ওটা পেয়ে যিহোশূয়ের কাছে আনলেন, যখন সেই জাতিগনের অধিকারে প্রবেশ করল, যাদের ঈশ্বর আমাদের পূর্বপুরুষের সামনে থেকে তাড়িয়ে দিলেন। সেই তাঁবু দায়ূদের দিন পর্যন্ত ছিল।

  14. প্রেরিত ৭:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ইনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেলেন এবং যাকোবের ঈশ্বরের জন্য একটি ঘর নির্ম্মাণ করার জন্য অনুমতি চাইলেন;

  15. প্রেরিত ৭:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু শলোমন তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করলেন।

  16. প্রেরিত ৭:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অথচ মহান সর্বশক্তিমান ঈশ্বর হাতের তৈরি গৃহে বাস করেন না; যেমন ভাববাদী বলেন।

  17. প্রেরিত ৭:৪৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ “স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পা রাখার স্থান; প্রভু বলেন, তোমরা আমার জন্য কেমন বাসস্থান বানাবে?”

  18. প্রেরিত ৭:৫০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ “অথবা আমার বিশ্রামের স্থান কোথায়? আমার হাতই কি এ সমস্ত তৈরী করে নি?”

  19. প্রেরিত ৭:৫১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    হে জেদী লোকেরা এবং হৃদয়ে ও কানে অচ্ছিন্নত্বকেরা (অবাধ্য), তোমরা সবদিন পবিত্র আত্মার প্রতিরোধ করে থাক; তোমাদের পূর্বপুরুষেরা যেমন, তোমরাও ঠিক তেমন।

  20. প্রেরিত ৭:৫২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমাদের পূর্বপুরুষেরা কোন ভাববাদীকে তাড়না না করেছে? তারা তাঁদের মেরে ফেলেছিল, যাঁরা আগেই সেই ধার্ম্মিকের আসার কথা জানত, যাকে কিছুদিন আগে তোমরা শত্রুর হাতে তুলে দিলে ও মেরে ফেলেছিলে;

  21. প্রেরিত ৭:৫৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা সকলে দূতদের দ্বারা মোশির আদেশ পেয়েছিলে, কিন্তু পালন করনি।

  22. প্রেরিত ৭:৫৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এই কথা শুনে মহাসভার সদস্যরা আঘাতগ্রস্ত হলো, স্তিফানের দিকে চেয়ে দাঁতে দাঁত ঘষতে লাগল।

  23. প্রেরিত ৭:৫৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে এক নজরে চেয়ে ঈশ্বরের মহিমা দেখলেন এবং যীশু ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন,

  24. প্রেরিত ৭:৫৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি বললেন, দেখ, আমি দেখছি, স্বর্গ খোলা রয়েছে, মনুষ্যপুত্র ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন।

  25. প্রেরিত ৭:৫৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তারা খুব জোরে চিৎকার করে উঠল, নিজে নিজের কান চেপে ধরল এবং একসাথে তাঁর উপরে গিয়ে পড়ল;