মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. হিব্রু ১৩:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব এস, আমরা যীশুরই মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তববলি অর্থাৎ তাঁর নাম স্বীকারকারী ঠোঁটের ফল, উত্সর্গ করি।

  2. হিব্রু ১৩:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর উপকার ও সহভাগীতার কাজ ভুলে যেও না, কারণ সেই ধরনের বলিদানে ঈশ্বর সন্তুষ্ট হন।

  3. হিব্রু ১৩:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা তোমাদের নেতাদের মান্যকারী ও বশীভূত হও, কারণ হিসাব দিতে হবে বলে তাঁরা তোমাদের প্রাণকে নিরাপদে রাখার জন্য সতর্ক দৃষ্টি রাখছেন, যেন তাঁরা আনন্দের সঙ্গে সেই কাজ করেন, আর্ত্তস্বর নিয়ে নয়; কারণ এটা তোমাদের পক্ষে লাভজনক না।

  4. হিব্রু ১৩:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ আমাদের জন্য প্রার্থনা কর, কারণ আমরা নিশ্চয় জানি, আমাদের শুদ্ধ বিবেক আছে, সর্ববিষয়ে জীবনে যা কিছু করি শ্রেষ্ঠ উদ্দেশ্যে নিয়ে করতে ইচ্ছা করি।

  5. হিব্রু ১৩:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং আমি যেন শীঘ্রই তোমাদের কাছে ফিরে যেতে পারি, এটাই আমি অন্য সব কিছু থেকে বেশি করে চাইছি।

  6. হিব্রু ১৩:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এখন শান্তির ঈশ্বর, যিনি আমাদের প্রভু যীশুকে ফিরিয়ে এনেছেন রক্তের মাধ্যমে অনন্তকালস্থায়ী নতুন নিয়ম অনুযায়ী, যিনি মহান মেষপালক

  7. হিব্রু ১৩:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তিনি নিজের ইচ্ছা সাধনের জন্য তোমাদেরকে সমস্ত ভালো বিষয়ে পরিপক্ক করুন, তাঁর দৃষ্টিতে যা প্রীতিজনক, তা আমাদের অন্তরে, যীশু খ্রীষ্টের মাধ্যমে, সম্পন্ন করুন; যুগে যুগে তাঁর মহিমা হোক। আমেন।

  8. হিব্রু ১৩:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    হে ভাইয়েরা, তোমাদেরকে উত্সাহিত করছি, তোমরা এই উপদেশ বাক্য সহ্য কর; আমি তো সংক্ষেপে তোমাদেরকে লিখলাম।

  9. হিব্রু ১৩:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমাদের ভাই তীমথিয় মুক্তি পেয়েছেন, এটা জানবে; তিনি যদি শীঘ্র আসেন, তবে আমি তাঁর সাথে তোমাদেরকে দেখব।

  10. হিব্রু ১৩:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা নিজেদের সব নেতাকে ও সব পবিত্র লোককে মঙ্গলবাদ কর। ইতালি দেশের লোকেরা তোমাদেরকে মঙ্গলবাদ করছে।

  11. হিব্রু ১৩:২৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অনুগ্রহ তোমাদের সবার সহবর্ত্তী হোক। আমেন।

  12. যাকোব ১:১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ ঈশ্বরও প্রভু যীশু খ্রীষ্টের দাস যাকোব, নানা দেশে ছিন্নভিন্ন বারো বংশকে এই চিঠি লিখছি। মঙ্গল হোক।

  13. যাকোব ১:২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ হে আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষায় পড়, তখন এই সব কিছুকে আনন্দের বিষয় বলে মনে করো;

  14. যাকোব ১:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ জেনে রাখো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষার সফলতা সহ্য উত্পন্ন করে।

  15. যাকোব ১:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আর সেই সহ্য যেন নিজের কাজকে সম্পূর্ণ করে, যেন তোমরা পরিপক্ক ও সম্পূর্ণ হও, কোন বিষয়ে যেন তোমাদের অভাব না থাকে।

  16. যাকোব ১:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয়, তবে সে যেন ঈশ্বরের কাছে চায়; তিনি সবাই কে উদারতার সঙ্গে দিয়ে থাকেন, তিরস্কার করেন না; ঈশ্বর তাকে দেবেন।

  17. যাকোব ১:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কিন্তু সে যেন সন্দেহ না করে কিন্তু বিশ্বাসের সঙ্গে চায়; কারণ যে সন্দেহ করে, সে ঝড়ো হাওয়ায় বয়ে আসা সমুদ্রের ঢেউয়ের মতো চঞ্চল।

  18. যাকোব ১:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    সেই ব্যক্তি যে প্রভুর কাছে কিছু পাবে এমন আশা না করুক;

  19. যাকোব ১:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ সে দুমনা লোক, নিজের সব কাজেই চঞ্চল।

  20. যাকোব ১:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    দরিদ্র ভাই তার উচ্চ পদের জন্য গর্ব বোধ করুক।

  21. যাকোব ১:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আর যে ধনী সে তার দিন তার জন্য গর্ব বোধ করুক, কারণ সে বুনো ফুলের মতোই ঝরে পড়ে যাবে।

  22. যাকোব ১:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    যেমন, সূর্য্য যখন প্রখর তাপের সঙ্গে ওঠে তখন, গাছ শুকিয়ে যায় ও তার ফুল ঝরে পড়ে এবং তার রূপের লাবণ্য নষ্ট হয়ে যায়; তেমনি ধনী ব্যক্তিও তার সমস্ত কাজের মধ্যে দিয়ে ফুলের মতোই ঝরে পড়বে।

  23. যাকোব ১:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষায় সফল হলে পর সে জীবনমুকুট পাবে, তা প্রভু তাদেরকেই দিতে প্রতিজ্ঞা করেছেন, যারা তাকে প্রেম করেন।

  24. যাকোব ১:১৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    প্রলোভনের দিনের কেউ না বলুক, ঈশ্বর আমাকে প্রলোভিত করছেন; কারণ মন্দ বিষয় দিয়ে ঈশ্বরকে প্রলোভিত করা যায় না, আর তিনি কাউকেই প্রলোভিত করেন না;

  25. যাকোব ১:১৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজের নিজের মন্দ কামনার মাধ্যমে আকৃষ্ট ও প্ররোচিত হয়ে প্রলোভিত হয়।