মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. হিব্রু ১২:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    শিঙ্গার বিষ্ফোরণ অথবা একটি কথার শব্দ, সেই শব্দ যারা শুনেছিল, তারা এই প্রার্থনা করেছিল, যেন আরেকটি কথা তাদের কাছে বলা না হয়।

  2. হিব্রু ১২:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই জন্য আজ্ঞা তারা সহ্য করতে পারল না, “যদি কোনো পশু পর্বত স্পর্শ করে, তবে সেও পাথরের আঘাতে মারা যাবে।”

  3. হিব্রু ১২:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং সেই দর্শন এমন ভয়ঙ্কর ছিল যে, মোশি বললেন, “আমি এতই আতঙ্কগ্রস্থ যে আমি কাঁপছি।”

  4. হিব্রু ১২:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    পরিবর্তে, তোমরা সিয়োন পর্বত এবং জীবন্ত ঈশ্বরের শহর, স্বর্গীয় যিরূশালেম এবং দশ হাজার দূতের অনুষ্ঠানে এসেছো।

  5. হিব্রু ১২:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    স্বর্গে নিবন্ধিত সব প্রথম জন্মানো ব্যক্তিদের মণ্ডলীতে এসেছো, সবার বিচারকর্ত্তা ঈশ্বর এবং ধার্ম্মিকের আত্মা যারা নিখুঁত।

  6. হিব্রু ১২:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তুমি ছেটানো রক্ত, যা হেবলের রক্তের থেকেও ভালো কথা বলে, সেই নতুন নিয়ম মধ্যস্থতাকারী যীশুর কাছে এসেছো

  7. হিব্রু ১২:২৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    দেখ, যিনি কথা বলেন, তাঁর কথা প্রত্যাখান কোরো না। কারণ ইশ্রায়েলিযরা রক্ষা পায়নি যখন পৃথিবীতে মশির সতর্কবার্তা তারা প্রত্যাখান করেছিল, আর এটা নিশ্চিত যে আমরাও রক্ষা পাব না, যদি আমরা মুখ ফিরিয়ে নিই তার থেকে, যিনি আমাদের সতর্ক করেন।

  8. হিব্রু ১২:২৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সেই দিনের ঈশ্বরের রব পৃথিবীকে কম্পান্বিত করেছিল; কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করেছেন এবং বললেন, “আমি আর একবার শুধু পৃথিবীকে না, কিন্তু আকাশকেও কম্পান্বিত করব।”

  9. হিব্রু ১২:২৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এখানে, “আর একবার,” এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যে জিনিসগুলো নাড়ানো যায়, এটাই, যা সৃষ্টি করা হয়েছে, সুতরাং যে জিনিসগুলো নাড়ানো যায় না সেগুলো স্থির থাকে।

  10. হিব্রু ১২:২৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব, এক অকম্পনীয় রাজ্য গ্রহণ করার বিষয়ে, এস আমরা কৃতজ্ঞ হই এবং এই ব্যাপারে গ্রহণযোগ্য ভাবে শ্রদ্ধা, ভয় ও ধন্যবাদ সহকারে ঈশ্বরের উপাসনা করতে পারি।

  11. হিব্রু ১২:২৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ আমাদের ঈশ্বর গ্রাসকারী আগুনের মতো।

  12. হিব্রু ১৩:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ তোমরা পরস্পরকে ভাই হিসাবে ভালবেসো।

  13. হিব্রু ১৩:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা অতিথিসেবা ভুলে যেও না; কারণ তার মাধ্যমেও কেউ কেউ না জেনে দূতদের ও আপ্পায়ন করেছেন।

  14. হিব্রু ১৩:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    নিজেদেরকে সহবন্দি ভেবে বন্দিদেরকে মনে কর, নিজেদেরকে দেহবাসী ভেবে দুর্দ্দশাপন্ন সবাইকে মনে কর।

  15. হিব্রু ১৩:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা বিবাহ বন্ধনকে সম্মান করবে ও সেই বিবাহের শয্যা পবিত্র হোক; কারণ ব্যভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করবেন।

  16. হিব্রু ১৩:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমাদের আচার ব্যবহার টাকা পয়সার প্রেমবিহীন হোক; তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থাক; কারণ তিনি বলেছেন, “আমি কোনোভাবে তোমাকে ছাড়বনা এবং কোনোভাবে তোমাকে ত্যাগ করব না।”

  17. হিব্রু ১৩:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব আমরা সাহস করে বলতে পারি, “প্রভু আমার সহায়, আমি ভয় করব না; মানুষ আমার কি করবে?”

  18. হিব্রু ১৩:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যাঁরা তোমাদেরকে ঈশ্বরের বাক্য বলে গিয়েছেন, তোমাদের সেই নেতাদেরকে স্মরণ কর এবং তাঁদের জীবনের শেষগতি আলোচনা করতে করতে তাঁদের বিশ্বাসের অনুকারী হও।

  19. হিব্রু ১৩:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যীশু খ্রীষ্ট কাল ও আজ এবং অনন্তকাল যে, সেই আছেন।

  20. হিব্রু ১৩:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা নানা ধরনের এবং বিজাতীয় শিক্ষার মাধ্যমে বিপথে পরিচালিত হয়ো না; কারণ হৃদয় যে অনুগ্রহের মাধ্যমে স্থিরীকৃত হয়, তা ভাল; খাওয়ার নিয়ম কানুন পালন করা ভাল নয়, যারা খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলেছে তার কোন সুফলই তারা পাইনি।

  21. হিব্রু ১৩:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমাদের এক যজ্ঞবেদি আছে, সেখানে যারা পরিবেশন করে, তাদের খাওয়ার অধিকার নেই।

  22. হিব্রু ১৩:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ যে যে প্রাণীর রক্ত পাপের জন্য বলি হয় তার রক্ত মহাযাজকের মাধ্যমে পবিত্র জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই সবের মৃতদেহ শিবিরের বাইরে পুড়িয়ে দেওয়া যায়।

  23. হিব্রু ১৩:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই কারণ যীশুও, নিজের রক্তের মাধ্যমে প্রজাদেরকে পবিত্র করবার জন্য, শহরের বাইরে মৃত্যুভোগ করলেন।

  24. হিব্রু ১৩:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব এস, আমরা তাঁর দুর্নাম বহন করতে করতে শিবিরের বাইরে তাঁর কাছে যাই।

  25. হিব্রু ১৩:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ এখানে আমাদের চিরস্থায়ী শহর নেই; কিন্তু আমরা সেই আগামী শহরের খোঁজ করছি।