Skip to content

Vows সম্পর্কে বাইবেলের পদ

136 টি পদ · 38 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. পরে তার দুধ ছাড়ার পর তিনি তিনটি ষাঁড়, এক ঐফা সুজী ও এক থলি আংগুর-রসের সঙ্গে তাকে শীলোতে সদাপ্রভুর বাড়িতে নিয়ে গেলেন; তখন ছেলেটির অল্প বয়স ছিল।

  2. তুমি তাঁর কাছে তোমার প্রার্থনা করবে এবং তিনি তোমার প্রার্থনা শুনবেন; তুমি তোমার মানত পূর্ণ করবে।

  3. মহাসমাজ মধ্যে আমার প্রশংসা তোমার কাছ থেকে আসে; যারা তাঁকে ভয় করে আমি তাদের সামনে আমার প্রতিজ্ঞাগুলো পূর্ণ করব।

  4. তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গের জন্য ধন্যবাদ দাও এবং মহান ঈশ্বর কাছে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব।

  5. আর বিপদের দিনের আমাকে ডাকো; আমি তোমাকে উদ্বার করব এবং তুমি আমার গৌরব করবে।”

  6. ঈশ্বর আমি তোমার কাছে আমার প্রতিজ্ঞা পূরণের বদ্ধ; আমি তোমাকে ধন্যবাদ উপহার দেব।

  7. কারণ ঈশ্বর তুমি, আমার প্রতিজ্ঞা শুনেছ; যারা তোমার নামকে সম্মান করে তাদের উত্তরাধিকার তাদেরকে দিয়েছ।

  8. আমি চিরকাল তোমার নামের প্রশংসা করবো, যাতে আমি প্রতিদিন আমার প্রতিজ্ঞা পালন করতে পারি।

  9. হে ঈশ্বর সিয়োনে আমাদের প্রশংসা তোমার জন্য অপেক্ষা করে; তোমার উদ্দেশ্যে আমাদের প্রতিজ্ঞা পূরণ করা হবে।

  10. আমি হোমবলি নিয়ে তোমার গৃহে প্রবেশ করব, তোমার উদ্দেশ্যে আমার প্রতিজ্ঞা সব পূর্ণ করব।

  11. যা আমার ঠোঁট প্রতিশ্রুতি করে এবং যা বিপদের দিনের আমার মুখ বলেছে।

  12. তোমাদের ঈশ্বর সদাপ্রভুুর কাছে মানত কর ও তা পূর্ণ কর; তার চারিদিকের সবাই সেই ভয়াবহের কাছে উপহার আনুক।

  13. আমি সদাপ্রভুুর কাছে আমার মানত সকল পূর্ণ করব; তাঁর সমস্ত প্রজার সাক্ষাৎেই করব।

  14. সদাপ্রভুুর দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগনের মৃত্যু।

  15. বিনয় করি, সদাপ্রভুু, আমি তোমার দাস; আমি তোমার দাস, তোমার দাসীর ছেলে; তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ।

  16. আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করব, আর সদাপ্রভুুর নামে ডাকব।

  17. সদাপ্রভুুর কাছে আমার মানত সকল পূর্ণ করব, তাঁর সমস্ত প্রজার সাক্ষাৎেই করব,

  18. সদাপ্রভুুর গৃহের প্রাঙ্গণে, হে যিরুশালেম তোমারই মধ্যে পূর্ণ করব। তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর।

  19. মনে কর তিনি সদাপ্রভুুর কাছে কেমন শপথ করেছিলেন, যাকোবের একবীরের কাছে মানত করেছিলেন।

  20. সে বলল, “আমি আমার বাড়িতে ঢুকবো না অথবা আমার বিছানায় শোব না,

  21. আমি আমার নিজের চোখকে ঘুমাতে দেব না, চোখের পাতাকে বিশ্রাম করতে দেব না,

  22. যতক্ষণ না সদাপ্রভুুর জন্য একটা জায়গা পাই, যাকোবের বীর ঈশ্বরের জন্য এক পবিত্র তাঁবু পাই।”

  23. হঠাৎ পবিত্র হল, বলা, আর মানতের পর বিচার করা, একজন লোকের ফাঁদের মতো।

  24. ¶ লমূয়েল রাজার কথা। তাঁর মা তাঁকে এই ভাববানী শিক্ষা দিয়েছিলেন।

  25. হে আমার পুত্র, কি বলব? হে আমার গর্ভের সন্তান, কি বলব? হে আমার মানতের ছেলে, কি বলব?