মূল বিষয়বস্তুতে যান

Genealogy সম্পর্কে বাইবেলের পদ

114 টি পদ · 8 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আর হারণ লোটের জন্ম দিলেন। কিন্তু হারণ নিজের বাবা তেরহের সামনে নিজের জন্মস্থান কলদীয় দেশের ঊরে প্রাণত্যাগ করলেন।

  2. অব্রাম ও নাহর উভয়েই বিয়ে করলেন; অব্রাহামের স্ত্রীর নাম সারী ও নাহোরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারণের মেয়ে; হারণ মিলকার ও যিস্কার বাবা।

  3. সারী বন্ধ্যা ছিলেন, তাঁর সন্তান হল না।

  4. আর তেরহ নিজের ছেলে অব্রামকে ও হারণের ছেলে নিজের নাতি লোটকে এবং অব্রাহামের স্ত্রী সারী নাম্নী ছেলের স্ত্রীকে সঙ্গে নিলেন; তাঁরা একসঙ্গে কনান দেশে যাবার জন্য কলদীয় দেশের ঊর থেকে যাত্রা করলেন; আর হারণ নগর পর্যন্ত গিয়ে সেখানে বাস করলেন।

  5. পরে তেরহের দুশো পাঁচ বছর বয়স হলে হারণে তাঁর মৃত্যু হল।

  6. পেরসের বংশাবলী এই।

  7. পেরসের ছেলে হিষোণ; হিষোণের ছেলে রাম; রামের ছেলে অম্মীনাদব;

  8. অম্মীনাদবের ছেলে নহশোন; নহশোনের ছেলে সল্-মোন;

  9. সল্-মোনের ছেলে বোয়স; বোয়সের ছেলে ওবেদ; ওবেদের ছেলে যিশয়;

  10. ও যিশয়ের ছেলে দায়ূদ এবং যিশয় দায়ূদের বাবা হল।

  11. ¶ আদম, শেথ, ইনোশ,

  12. কৈনন, মহললেল, যেরদ,

  13. হনোক, মথূশেলহ, লেমক।

  14. ¶ নোহ, শেম, হাম ও যেফৎ।

  15. ¶ যেফতের ছেলেরা হল গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

  16. গোমরের ছেলেরা হল অস্কিনস, দীফৎ ও তোগর্ম।

  17. যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম।

  18. ¶ হামের ছেলেরা হল কূশ, মিশর, পূট ও কনান।

  19. কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলেরা হল শিবা ও দদান।

  20. নিম্রোদ কূশের ছেলে। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।

  21. লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,

  22. পথ্রোষীয়, কস্‌লূহীয়েরা ছিল পলেষ্টীয়দের পূর্বপুরুষ এবং কপ্তোরীয়, এই সব মিশরের বংশের লোক।

  23. কনানের বড় ছেলের নাম সীদোন।

  24. তার পরে হেৎ, যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,

  25. হিব্বীয়,