মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ সামুয়েল ১৩:৬আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    পরে অম্মোন অসুস্থতার ভাণ করে পড়ে রইল; তাতে রাজা তাকে দেখতে এলে অম্মোন রাজাকে বলল, “অনুরোধ করি, আমার বোন তামর এসে আমার সামনে দুটো পিঠে তৈরী করে দিক, আমি তার হাতে খাবো৷”

  2. ২ সামুয়েল ১৩:৭আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    তখন দায়ূদ তামরের ঘরে লোক পাঠিয়ে বললেন, “তুমি একবার তোমার ভাই অম্মোনের ঘরে গিয়ে তাকে কিছু খাবার তৈরী করে দাও৷”

  3. ২ সামুয়েল ১৩:৮আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    অতএব তামর নিজের ভাই অম্মোনের ঘরে গেল; তখন সে শুয়েছিল৷ পরে তামর সূজি নিয়ে মেখে তার সামনে পিঠে তৈরী করল;

  4. ২ সামুয়েল ১৩:৯আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    আর চাটু নিয়ে গিয়ে তার সামনে ঢেলে দিল, কিন্তু সে খেতে রাজি হলো না৷ অম্মোন বলল, “আমার কাছ থেকে সবাই বাইরে যাক৷” তাতে সকলে তার কাছ থেকে বাইরে গেল৷

  5. ২ সামুয়েল ১৩:১০আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    তখন অম্মোন তামরকে বলল, “খাবারগুলি এই ঘরের মধ্যে আন; আমি তোমার হাতে খাব৷” তাতে তামর নিজের তৈরী করা ঐ পিঠেগুলি নিয়ে ঘরের মধ্যে নিজের ভাই অম্মোনের কাছে গেল৷

  6. ২ সামুয়েল ১৩:১১আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    পরে সে তাকে খাওয়ানোর জন্য তার কাছে তা নিয়ে গেলে অম্মোন তাকে ধরে বলল, “হে আমার বোন, এসো, আমার সঙ্গে শোও৷”

  7. ২ সামুয়েল ১৩:১২আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    সে উত্তর করল, “হে আমার ভাই, না, না, আমার সম্মান নষ্ট করো না, ইস্রায়েলের মধ্যে এমন কাজ করা ঠিক নয়;

  8. ২ সামুয়েল ১৩:১৩আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    তুমি এরকম মূর্খতার কাজ করো না৷ আমি কোথায় আমার লজ্জা বহন করব? আর তুমিও ইস্রায়েলের মধ্যে একজন মূর্খের সমান হবে৷ অতএব অনুরোধ করি, বরং রাজার কাছে বল, তিনি তোমার হাতে আমাকে দিতে আপত্তি করবেন না৷”

  9. ২ সামুয়েল ১৩:১৪আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    কিন্তু অম্মোন তার কথা শুনতে চাইল না; নিজে তার থেকে শক্তিশালী হওয়ার জন্য তার সম্মান নষ্ট করলো, তার সঙ্গে শুলো৷

  10. ২ সামুয়েল ১৩:১৫আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    পরে অম্মোন তাকে খুবই ঘৃণা করতে লাগল; অর্থাৎ সে তাকে যেমন ভালবেসে ছিল, তার থেকেও বেশি ঘৃণা করতে লাগল; আর অম্মোন তাকে বলল, “ওঠ, চলে যাও৷”

  11. ২ সামুয়েল ১৩:১৬আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    সে তাকে বলল, “সেটা কর না, কারণ আমার সঙ্গে করা তোমার প্রথম অন্যায় থেকে আমাকে বের করে দেওয়া, এই মহা অপরাধ আরও বড় অন্যায়৷” কিন্তু অম্মোন তার কথা শুনতে চাইল না৷

  12. ২ সামুয়েল ১৩:১৭আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    সে নিজের যুবক চাকরটিকে ডেকে বলল, “একে আমার কাছ থেকে বের করে দাও, পরে দরজায় খিল লাগিয়ে দাও৷”

  13. ২ সামুয়েল ১৩:১৮আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    সেই মেয়েটির গায়ে লম্বা কাপড় ছিল, কারণ ঐ কুমারী রাজকুমারীরা সেই রকম পোশাক পরতো৷ অম্মোনের চাকর তাকে বের করে দিয়ে পরে দরজায় খিল লাগিয়ে দিল৷

  14. ২ সামুয়েল ১৩:১৯আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    তখন তামর নিজের মাথায় ছাই দিল এবং নিজের গায়ে ঐ লম্বা কাপড় ছিঁড়ে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল৷

  15. ২ সামুয়েল ১৩:২০আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    আর তার দাদা অবশালোম তাকে জিজ্ঞাসা করলো, “তোমার ভাই অম্মোন কি তোমার সঙ্গে সম্পর্ক করেছে? কিন্তু এখন হে আমার বোন, চুপ থাক, সে তোমার ভাই; তুমি এ বিষয় চিন্তা করো না৷” সেই থেকে তামর নিঃসঙ্গ ভাবে নিজের দাদা অবশালোমের ঘরে থাকল৷

  16. ২ সামুয়েল ১৩:২১আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    কিন্তু দায়ূদ রাজা এই সব কথা শুনে খুব রেগে গেলেন৷

  17. ২ সামুয়েল ১৩:২২আনু. ১০৩২ খ্রিস্টপূর্ব

    আর অবশালোম অম্মোনকে ভালো মন্দ কিছুই বলল না, কারণ তার বোন তামরের সে সম্মান নষ্ট করাতে অবশালোম অম্মোনকে ঘৃণা করল৷

  18. ২ সামুয়েল ১৩:২৩আনু. ১০৩০ খ্রিস্টপূর্ব

    ¶ পুরো দুই বছর পরে ইফ্রয়িমের কাছের বাল-হাৎসোরে অবশালোমের ভেড়াদের লোমকাটা হল এবং অবশালোম রাজার সব ছেলেকে নিমন্ত্রণ করল৷

  19. ২ সামুয়েল ১৩:২৪আনু. ১০৩০ খ্রিস্টপূর্ব

    আর অবশালোম রাজার কাছে এসে বলল, “দেখুন, আপনার এই দাসের ভেড়াদের লোমকাটা হচ্ছে; অতএব অনুরোধ করি, মহারাজ ও রাজার দাসেরা আপনার দাসের সঙ্গে আসুক৷”

  20. ২ সামুয়েল ১৩:২৫আনু. ১০৩০ খ্রিস্টপূর্ব

    রাজা অবশালোমকে বললেন, “হে আমার সন্তান, তা নয়, আমরা সবাই যাব না, হয়ত তোমার বোঝা হব৷” তারপরও সে জোরাজোরি করল, তবুও রাজা যেতে রাজি হলেন না, কিন্তু তাকে আশীর্বাদ করলেন৷

  21. ২ সামুয়েল ১৩:২৬আনু. ১০৩০ খ্রিস্টপূর্ব

    তখন অবশালোম বলল, “যদি তা না হয়, তবে আমার ভাই অম্মোনকে আমাদের সঙ্গে যেতে দিন,” রাজা তাকে বললেন, “সে কেন তোমার সঙ্গে যাবে?”

  22. ২ সামুয়েল ১৩:২৭আনু. ১০৩০ খ্রিস্টপূর্ব

    কিন্তু অবশালোম তাঁকে জোর করলে রাজা অম্মোনকে তার সঙ্গে সব রাজপুত্রকে যেতে দিলেন৷

  23. ২ সামুয়েল ১৩:২৮আনু. ১০৩০ খ্রিস্টপূর্ব

    পরে অবশালোম সব চাকরদেরকে এই আদেশ দিল, “দেখ, আঙ্গুররসে অম্মোনের মন আনন্দিত হলে যখন আমি তোমাদেরকে বলব, অম্মোনকে মার, তখন তোমরা তাকে হত্যা করবে, ভয় পেয় না৷ আমি কি তোমাদেরকে আদেশ দিই নি? তোমরা সাহস কর, বলবান হও৷”

  24. ২ সামুয়েল ১৩:২৯আনু. ১০৩০ খ্রিস্টপূর্ব

    পরে অবশালোমের চাকরেরা অম্মোনের প্রতি অবশালোমের আদেশ মত কাজ করল৷ তখন রাজপুত্রেরা সকলে উঠে নিজেদের খচ্চরে চড়ে পালিয়ে গেল৷

  25. ২ সামুয়েল ১৩:৩০আনু. ১০৩০ খ্রিস্টপূর্ব

    তারা পথে ছিল, এমন দিনের দায়ূদের কাছে এই সংবাদ পৌঁছালো, “অবশালোম সমস্ত রাজপুত্রকে হত্যা করেছে, তাদের একজনও অবশিষ্ট নেই৷”