মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ১৮:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তবে ঈশ্বর কি তাঁর সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যারা দিন রাত তাঁর কাছে ক্রন্দন করে, যদিও তিনি তাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু?

  2. লুক ১৮:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের বলছি, তিনি শীঘ্রই তাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন?

  3. লুক ১৮:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যারা নিজেদের মনে করত যে তারাই ধার্মিক এবং অন্য সবাইকে তুচ্ছ করত, এমন কয়েকজনকে তিনি এই গল্প বললেন।

  4. লুক ১৮:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    দুই ব্যক্তি প্রার্থনা করার জন্য মন্দির গেল; একজন ফরীশী, আর একজন কর আদায়কারী।

  5. লুক ১৮:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ফরীশী দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সব লোকের মতো ঠগ, অসৎ ও ব্যভিচারীদের মতো কিংবা ঐ কর আদায়কারীর মতো নই;

  6. লুক ১৮:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি সপ্তাহের মধ্যে দুবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি।

  7. লুক ১৮:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পেল না, বরং সে বুক চাপড়াতে চাপড়াতে বলল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর।

  8. লুক ১৮:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ধার্মিক বলে গণ্য হয়ে নিজ বাড়িতে চলে গেল, ঐ ব্যক্তি ধার্মিক নয়; কারণ যে কেউ নিজেকে উঁচু করে, তাকে নীচু করা যাবে; কিন্তু যে নিজেকে নীচু করে, তাকে উঁচু করা যাবে।

  9. লুক ১৮:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর লোকেরা নিজেদের ছোট শিশুদেরও তাঁর কাছে আনল, যেন তিনি তাদের স্পর্শ করেন। শিষ্যেরা তা দেখে তাদের ধমক দিতে লাগলেন।

  10. লুক ১৮:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু তাদের কাছে ডাকলেন, বললেন, “শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বারণ কর না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মত লোকদেরই।

  11. লুক ১৮:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের সত্য বলছি, যে কেউ শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, তবে সে কখনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না।”

  12. লুক ১৮:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ একজন তত্ত্বাবধায়ক তাঁকে জিজ্ঞাসা করল, “হে সৎগুরু, অনন্ত জীবন পেতে হোলে আমাকে কি কি করতে হবে?”

  13. লুক ১৮:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাকে বললেন, “আমাকে সৎ কেন বলছো? ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়।”

  14. লুক ১৮:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তুমি শাস্ত্রের আদেশ সকল জান, “ব্যভিচার কর না, মানুষ খুন কর না, চুরি কর না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো।”

  15. লুক ১৮:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সে বলল, “ছোট থেকে এই সব পালন করে আসছি।”

  16. লুক ১৮:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    একথা শুনে যীশু তাকে বললেন, “এখনও একটি বিষয়ে তোমার ভুল আছে; তোমার যা কিছু আছে, সব বিক্রি করে গরিবদের দান কর, তাতে স্বর্গে ধন পাবে; আর এস, আমাকে অনুসরণ কর।”

  17. লুক ১৮:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু একথা শুনে সে খুব দুঃখিত হল, কারণ সে অনেক সম্পত্তির লোক ছিল।

  18. লুক ১৮:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তার দিকে তাকিয়ে যীশু বললেন, “যারা ধনী তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অনেক কঠিন!”

  19. লুক ১৮:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করার থেকে বরং সুচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ।”

  20. লুক ১৮:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যারা শুনল, তারা বলল, “তবে কে রক্ষা পেতে পারে?”

  21. লুক ১৮:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, “যা মানুষের কাছে অসাধ্য তা ঈশ্বরের পক্ষে সবই সম্ভব।”

  22. লুক ১৮:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পিতর তাঁকে বললেন, “দেখুন, আমারা যা আমাদের নিজের ছিল, সে সবকিছু ছেড়ে আপনার অনুসরণকারী হয়েছি।”

  23. লুক ১৮:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, “আমি তোমাদের সত্য বলছি, এমন কেউ নেই, যে ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি কি স্ত্রী কি ভাইদের কি বাবা মা কি ছেলে মেয়েদের ত্যাগ করলে,

  24. লুক ১৮:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এইকালে তার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে না।”

  25. লুক ১৮:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি সেই বারো জনকে কাছে নিয়ে তাদের বললেন, দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি; আর ভাববাদীদের মাধ্যমে যা যা লেখা হয়েছে, সে সব মানবপুত্রে পূর্ণ হবে।