মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ১৬:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু অব্রাহাম বললেন, মনে কর; তুমি যখন জীবিত ছিলে তখন কত সুখভোগ করেছ, আর লাসার কত দুঃখ ভোগ করেছে; এখন সে এখানে সান্ত্বনা পাচ্ছে, আর তুমি কষ্ট পাচ্ছ।

  2. লুক ১৬:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর এছাড়া আমাদেরও তোমাদের মধ্যে এক বিরাট ফাঁক রয়েছে, সুতরাং ইচ্ছা থাকা সত্বেও যেন এখান থেকে তোমাদের কাছে কেউ যেতে না পারে, আবার ওখান থেকে আমাদের কাছে কেউ পার হয়ে আসতে না পারে।

  3. লুক ১৬:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন সে বলল, “তবে আমি আপনাকে অনুরোধ করি, পিতা আমার বাবার বাড়িতে ওকে পাঠিয়ে দিন;

  4. লুক ১৬:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ আমার পাঁচ ভাই আছে; সে গিয়ে তাদের কাছে সাক্ষ্য দিক, যেন তারাও এই যন্ত্রণার জায়গায় না আসে।”

  5. লুক ১৬:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু অব্রাহাম বললেন, “তাদের কাছে মোশি ও ভাববাদীরা আছেন; তাদেরই কথা তারা শুনুক।”

  6. লুক ১৬:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন সে বলল, “তা নয়, পিতা অব্রাহাম, বরং মৃতদের মধ্যে থেকে যদি কেউ তাদের কাছে যায়, তাহলে তারা মন ফেরাবে।”

  7. লুক ১৬:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি বললেন, “তারা যদি মোশির ও ভাববাদীদের ব্যবস্থা না শোনে, তবে মৃতদের মধ্যে থেকে কেউ উঠলেও তারা মানবে না।”

  8. লুক ১৭:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তার শিষ্যদের আরও বললেন, “পাপের প্রলোভন আসবে না, এমন হতে পারে না; কিন্তু ধিক তাকে, যার মাধ্যমে তা আসে!

  9. লুক ১৭:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই ছোটদের মধ্যে এক জনকে যদি কেউ পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় ভারী পাথর বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া বরং তার পক্ষে ভালো।

  10. লুক ১৭:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাক। তোমার ভাই যদি পাপ করে, তাকে ধমক দাও; আর সে যদি সেই অন্যায় থেকে মন ফেরায় তবে তাকে ক্ষমা কর।

  11. লুক ১৭:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যদি সে এক দিনের র মধ্যে সাতবার তোমার বিরুদ্ধে পাপ করে, আর সাতবার তোমার কাছে ফিরে এসে বলে, আমি এই অন্যায় থেকে মন ফেরালাম, তবে তাকে ক্ষমা কর।”

  12. লুক ১৭:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর প্রেরিতরা প্রভুকে বললেন, “আমাদের বিশ্বাস বাড়িয়ে দিন।”

  13. লুক ১৭:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    প্রভু বললেন, “একটি সরষে দানার মত বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে, তুমি শিকড়শুদ্ধ উঠে গিয়ে নিজে সমুদ্রে পুঁতে যাও একথা তুঁত গাছটিকে বললে ও তোমাদের কথা মানবে।”

  14. লুক ১৭:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তোমাদের মধ্যে এমন কে আছে, যার দাস হাল বয়ে কিংবা ভেড়া চরিয়ে মাঠ থেকে এলে সে তাকে বলবে, “তুমি এখনই এসে খেতে বস?

  15. লুক ১৭:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    বরং তাকে কি বলবে না, আমি কি খাব, তার আয়োজন কর এবং আমি যতক্ষণ খাওয়া দাওয়া করি, ততক্ষণ কোমর বেঁধে আমার সেবাযত্ন কর, তারপর তুমি খাওয়া দাওয়া করবে?

  16. লুক ১৭:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দাস আদেশ পালন করল বলে সে কি তার ধন্যবাদ করে?

  17. লুক ১৭:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেইভাবে সব আদেশ পালন করলে পর তোমারও বোলো আমার অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম, তাই করলাম।”

  18. লুক ১৭:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যিরুশালেমে যাবার দিনের তিনি শমরিয়া ও গালীল দেশের মধ্যে দিয়ে গেলেন।

  19. লুক ১৭:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি কোনো এক গ্রামে ঢুকছেন, এমন দিনের দশ জন কুষ্ঠরোগী তাঁর সামনে পড়ল, তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগল,

  20. লুক ১৭:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “যীশু, নাথ, আমাদের দয়া করুন!”

  21. লুক ১৭:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাহাদের দেখে তিনি বললেন, “যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। যেতে যেতে তারা শুদ্ধ হল।”

  22. লুক ১৭:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তাদের একজন নিজেকে সুস্থ দেখে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে এলো,

  23. লুক ১৭:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং যীশুর পায়ের উপর উপুড় হয়ে তাঁর ধন্যবাদ করতে লাগল; সেই ব্যক্তি শমরীয়।

  24. লুক ১৭:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু উত্তর করে বললেন, “দশ জন কি শুদ্ধ সুস্থ হয়নি? তবে সেই নয় জন কোথায়?

  25. লুক ১৭:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ঈশ্বরের গৌরব করবার জন্য ফিরে এসেছে, এই অন্য জাতির লোকটি ছাড়া এমন কাউকেও কি পাওয়া গেল না?”