মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ১৭:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি তাকে বললেন, “উঠ এবং যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে।”

  2. লুক ১৭:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ ফরীশীরা তাঁকে জিজ্ঞাসা করল, “ঈশ্বরের রাজ্য কখন আসবে?” তিনি উত্তর করে তাদের বললেন, “ঈশ্বরের রাজ্য চিহ্নের সাথে আসে না;

  3. লুক ১৭:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর লোকে বলবে না, দেখ, এই জায়গায়! ঐ জায়গায়! কারণ দেখ, ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে।”

  4. লুক ১৭:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি শিষ্যদের বললেন, “এমন দিন আসবে, যখন তোমরা মনুষ্যপুত্রের রাজত্বের দিনের র এক দিন দেখতে ইচ্ছা করবে, কিন্তু দেখতে পাবে না।

  5. লুক ১৭:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন লোকেরা তোমাদের বলবে, দেখ, ঐ জায়গায়! দেখ, এই জায়গায়! যেও না, তাদের পিছনে পিছনে যেও না।

  6. লুক ১৭:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ বিদ্যুৎ যেমন আকাশের নীচে এক দিক থেকে চমকালে, আকাশের নীচে অন্য দিক পর্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র নিজের দিনের সেরূপ হবেন।

  7. লুক ১৭:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু প্রথমে তাঁকে অনেক দুঃখভোগ করতে এবং এই দিনের র লোকরা তাঁকে অগ্রাহ্য করবে।

  8. লুক ১৭:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর নোহের দিনের যেমন হয়েছিল, মনুষ্যপুত্রের দিনের ও তেমনি হবে।

  9. লুক ১৭:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    লোকে খাওয়া দাওয়া করত, বিবাহ করত, বিবাহিতা হত, যে পর্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করলেন, আর জলপ্লাবন এসে সবাইকে ধ্বংস করল।

  10. লুক ১৭:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেইভাবে লোটের দিনের যেমন হয়েছিল লোকে খাওয়া দাওয়া, কেনাবেচা, গাছ লাগানো ও বাড়ি তৈরী করত;

  11. লুক ১৭:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যেদিন লোট সদোম থেকে বাইরে গেলেন, সেই দিন আকাশ থেকে আগুনও গন্ধকের বৃষ্টি পড়ে সবাইকে ধ্বংস করল

  12. লুক ১৭:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হবেন, সে দিনের ও এই রকমই হবে।

  13. লুক ১৭:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিন যে কেউ ছাদের উপরে থাকবে, আর তার জিনিসপত্র ঘরে থাকবে, সে তা নেবার জন্য নীচে না নামুক; আর তেমনি যে কেউ মাঠে থাকবে, সেও ফিরে না আসুক।

  14. লুক ১৭:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    লোটের স্ত্রীর কথা মনে কর।

  15. লুক ১৭:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে কেউ নিজের প্রাণ লাভ করতে চেষ্টা করে, সে তা হারাবে; আর যে কেউ প্রাণ হারায়, সে তা বাঁচাবে।

  16. লুক ১৭:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের বলছি, সেই রাত্রিতে দুজন এক বিছানায় থাকবে, তাদের মধ্যে থেকে এক জনকে নেওয়া হবে এবং অন্য জনকে ফেলে যাওয়া হবে।

  17. লুক ১৭:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    দুটি স্ত্রীলোক একসাথে যাঁতা পিষবে; তাদের মধ্যে থেকে এক জনকে নেওয়া হবে এবং অন্য জনকে ফেলে যাওয়া হবে।”

  18. লুক ১৭:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা উত্তর করে তাঁকে বললেন,

  19. লুক ১৭:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “হে প্রভু, কোথায়?” তিনি তাদের বললেন, “যেখানে মৃতদেহ, সেখানেই শকুন জড়ো হয়।”

  20. লুক ১৮:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর তিনি তাদের এই রকম এক গল্প বললেন যে, তাদের সবদিন প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়।

  21. লুক ১৮:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, কোনো শহরে এক বিচারক ছিল, সে ঈশ্বরকে ভয় করত না, মানুষকেও মানত না।

  22. লুক ১৮:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেই শহরে এক বিধবা ছিল, সে তার কাছে এসে বলত, অন্যায়ের প্রতিকার করে আমার বিপক্ষ থেকে আমাকে উদ্ধার করুন!

  23. লুক ১৮:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না; কিন্তু পরে মনে মনে বলল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মানুষকেও মানি না,

  24. লুক ১৮:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তবুও এই বিধবা আমাকে কষ্ট দিচ্ছে, সেইজন্য বিচার থেকে একে উদ্ধার করব, না হলে সর্বদা আমাকে জ্বালাতন করবে।

  25. লুক ১৮:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে প্রভু বললেন, শোন, ঐ অধার্ম্মিক বিচারক কি বলে।