circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- লুক ১৮:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ তিনি অইহূদির লোকদের হাতে সমর্পিত হবেন এবং লোকেরা তাঁকে ঠাট্টা করবে, তাঁকে অপমান করবে, তাঁর গায়ে থুথু দেবে;
- লুক ১৮:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এবং চাবুক দিয়ে মেরে তাঁকে মেরে ফেলবে; পরে তিন দিনের র দিন তিনি পুনরায় উঠবেন।
- লুক ১৮:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এসবের কিছুই তাঁরা বুঝলেন না, এই কথা তাদের থেকে গোপন থাকল এবং কি কি বলা হচ্ছে, তা তারা বুঝে উঠতে পারল না।
- লুক ১৮:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর যখন যীশু এবং তাঁর শিষ্যরা যিরীহোর কাছে আসলেন, একজন অন্ধ পথের পাশে বসে ভিক্ষা করছিল;
- লুক ১৮:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সে লোকদের যাওয়ার শব্দ শুনে জিজ্ঞাসা করল, এর কারণ কি?
- লুক ১৮:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
লোকে তাকে বলল, নাসরতীয় যীশু সেখান দিয়ে যাচ্ছেন।
- লুক ১৮:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন সে চিৎকার করে বলল, হে যীশু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
- লুক ১৮:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যারা আগে আগে যাচ্ছিল, তারা চুপ করো বলে তাকে ধমক দিল, কিন্তু সে আরও জোরে চেঁচাতে লাগল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন।
- লুক ১৮:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যীশু থেমে গিয়ে তাকে তাঁর কাছে আনতে আদেশ করলেন; পরে সে কাছে আসলে যীশু তাকে বললেন, তুমি কি চাও?
- লুক ১৮:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি তোমার জন্য কি করব? সে বলল, প্রভু, আমি দেখতে চাই।
- লুক ১৮:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাকে বললেন, দেখ; তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল।
- লুক ১৮:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে সে তক্ষুনি দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে তাঁর পিছন পিছন চলল। তা দেখে সব লোক ঈশ্বরের স্তব করল।
- লুক ১৯:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে যীশু যিরীহোতে প্রবেশ করে শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন।
- লুক ১৯:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর দেখ, সক্কেয় নামে এক ব্যক্তি; সে একজন প্রধান কর আদায়কারী এবং সে ধনবান ছিল।
- লুক ১৯:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর কে যীশু, সে দেখতে চেষ্টা করছিল, কিন্তু ভিড় থাকাতে দেখতে পারল না, কারণ সে বেঁটে ছিল।
- লুক ১৯:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাই সে আগে দৌড়িয়ে গিয়ে তাঁকে দেখবার জন্য একটি ডুমুর গাছে উঠল, কারণ তিনি সেই পথে যাচ্ছিলেন।
- লুক ১৯:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে যীশু যখন সেই জায়গায় আসলেন, তখন উপরের দিকে চেয়ে তাকে বললেন, সক্কেয়, শীঘ্র নেমে এসো, কারণ আজ তোমার ঘরে আমাকে থাকতে হবে।
- লুক ১৯:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে সে শীঘ্র নেমে আসল এবং আনন্দের সাথে তাঁর আতিথ্য করল।
- লুক ১৯:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তা দেখে সবাই বচসা করে বলতে লাগল, ইনি একজন পাপীর ঘরে রাত্র যাপন করতে গেলেন।
- লুক ১৯:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন সক্কেয় দাঁড়িয়ে প্রভুকে বলল, প্রভু, দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি গরিবদের দান করি; আর যদি অন্যায় করে কারোর কিছু জিনিস নিয়ে থাকি, তার চারগুণ ফিরিয়ে দেব।
- লুক ১৯:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যীশু তাকে বললেন, আজ এই ঘরে পরিত্রান এলো; যেহেতু এ ব্যক্তিও অব্রাহামের সন্তান।
- লুক ১৯:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ যা হারিয়ে গিয়েছিল, তাকে খোঁজ ও উদ্ধার করতে মনুষ্যপুত্র এসেছেন।
- লুক ১৯:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যখন তারা এই সব কথা শুনছিল, তখন তিনি একটি গল্পও বললেন, কারণ তিনি যিরুশালেমের কাছে এসেছিলেন; আর তারা অনুমান করছিল যে, ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হবে।
- লুক ১৯:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অতএব তিনি বললেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি রাজ্য ফিরিয়ে নিয়ে আসবেন বলে দুরদেশে গেলেন।
- লুক ১৯:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তিনি নিজের দশ জন চাকরকে ডেকে দশটি সোনার মুদ্রা দিয়ে বললেন, আমি যে পর্যন্ত না আসি, এ দিয়ে ব্যবসা কর।