circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- লুক ১৯:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন লোকদের মধ্যে থেকে কয়েক জন ফরীশী তাঁকে বলল, গুরু, আপনার শিষ্যদের ধমক দিন।
- লুক ১৯:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি উত্তর করলেন, আমি তোমাদের বলছি, এরা যদি চুপ করে থাকে, পাথর সব চেঁচিয়ে উঠবে।
- লুক ১৯:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে যখন তিনি কাছে আসলেন, তখন যিরূশালেম শহরটি দেখে তার জন্য দুঃখিত হয়ে ক্রন্দন করলেন,
- লুক ১৯:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
বললেন, তুমি, তুমিই যদি আজকের দিনের যা যা শান্তিজনক তা বুঝতে! কিন্তু এখন সে সব তোমার দৃষ্টি থেকে গোপন থাকল।
- লুক ১৯:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ তোমার উপরে এমন দিন আসবে, যেদিনের তোমার শত্রুরা তোমার চারদিকে দেয়াল গাঁথবে, তোমাকে ঘিরে রাখবে, তোমাকে সবদিকে অবরোধ করবে,
- লুক ১৯:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার সন্তানদের ভূমিসাৎ করবে, তোমার মধ্যে পাথরের উপরে পাথর থাকতে দেবে না; কারণ তোমার ঈশ্বরের তত্ত্বাবধানের দিন তুমি বোঝোনি।
- লুক ১৯:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি উপাসনা ঘরে প্রবেশ করলেন এবং যত লোক কেনা বেচা করছিল তাদের সবাইকে বাইরে বের করে দিতে শুরু করলেন,
- লুক ১৯:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাহাদের বললেন, লেখা আছে, “আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে,” কিন্তু তোমরা এটাকে “ডাকাতদের গুহায় পরিণত করেছো”।
- লুক ১৯:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তিনি প্রতিদিন ধর্মগৃহে উপদেশ দিতেন। আর প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকরা এবং লোকদের প্রধানেরাও তাঁকে মেরে ফেলার চেষ্টা করতে লাগল;
- লুক ১৯:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু কীভাবে তা করবে তার কোনো উপায় তারা খুঁজে পেল না, কারণ লোকেরা সবাই একমনে তাঁর কথা শুনত।
- লুক ২০:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এক দিন যীশু মন্দিরে লোকদের উপদেশ দিচ্ছেন ও সুসমাচার প্রচার করছেন, এর মধ্যে প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকরা প্রাচীনদের সঙ্গে এসে উপস্থিত হলো এবং তাকে বলল, আমাদের বলো তুমি কোন ক্ষমতায় এই সব করছ?
- লুক ২০:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়েছে?
- লুক ২০:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি উত্তরে তাদের বললেন, আমিও তোমাদের একটি কথা জিজ্ঞাসা করি, আমাকে বল;
- লুক ২০:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যোহনের বাপ্তিষ্ম স্বর্গরাজ্য থেকে হয়েছিল, না মানুষের থেকে?
- লুক ২০:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, “যদি বলি স্বর্গ থেকে, তাহলে এ আমাদেরকে বলবে, তবে তোমরা তাঁকে বিশ্বাস কর নি কেন?”
- লুক ২০:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যদি বলি, “মানুষের থেকে, তবে লোকেরা সবাই আমাদের পাথর মারবে; কারণ তাদের ধারণা হয়েছে যে, যোহন ভাববাদী ছিলেন।”
- লুক ২০:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা উত্তর করল, “আমরা জানি না, কোথা থেকে।”
- লুক ২০:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাদের বললেন, “তবে আমিও কি ক্ষমতায় এসব করছি, তোমাদের বলব না।”
- লুক ২০:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তিনি লোকদের এই গল্পকথা বলতে লাগলেন; কোনো ব্যক্তি আঙ্গুরের বাগান করেছিলেন, পরে তা কৃষকদের কাছে জমা দিয়ে অনেক দিনের র জন্য অন্য দেশে চলে গেলেন।
- লুক ২০:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে চাষিদের কাছে আঙুর খেতের ফলের ভাগ নেবার জন্য, ফল পাকার সঠিক দিনের এক চাকরকে তাদের কাছে পাঠিয়ে দিলেন; কিন্তু কৃষকেরা তার চাকরকে মারধর করে খালি হাতে পাঠিয়ে দিল।
- লুক ২০:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তিনি আর এক দাসকে পাঠালেন, তারা তাকেও মারধর ও অপমান করে খালি হাতে বিদায় করল।
- লুক ২০:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তিনি তৃতীয় দাসকে পাঠালেন, তারা তাকেও আহত করে বাইরে ফেলে দিল।
- লুক ২০:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন আঙ্গুর ক্ষেতের কর্তা বললেন, আমি কি করব? আমার প্রিয় ছেলেকে পাঠাব; হয়তো তারা তাকে সম্মান করবে;
- লুক ২০:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু কৃষকেরা তাঁকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এই ব্যক্তিই উত্তরাধিকারী; এস, আমরা একে মেরে ফেলি, যেন উত্তরাধিকার আমাদেরই হয়।
- লুক ২০:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তারা ছেলেটিকে ধরে মেরে ফেলল এবং আঙ্গুর খেতের বাইরে ফেলে দিলো।