circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- লুক ১৯:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তাঁর প্রজারা তাকে ঘৃণা করত, তারা তাঁর পিছনে লোক পাঠিয়ে দিল, বলল, আমাদের ইচ্ছা নয় যে, এ ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে।
- লুক ১৯:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তিনি রাজপদ প্রাপ্ত হয়ে যখন ফিরে আসলেন, তখন, যাদেরকে টাকা দিয়েছিলেন, সেই দাসদেরকে তাঁর কাছে ডেকে আনতে বললেন, যেন তিনি জানতে পারেন, তারা ব্যবসায়ে কে কত লাভ করেছে।
- লুক ১৯:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন প্রথম ব্যক্তি তাঁর সামনে এসে বলল, প্রভু, আপনার মুদ্রা থেকে আর দশ মুদ্রা হয়েছে।
- লুক ১৯:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি তাকে বললেন, ধন্য! উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে; এজন্য দশটা শহরের উপরে কর্তৃত্ব কর।
- লুক ১৯:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
দ্বিতীয় ব্যক্তি এসে বলল, প্রভু, আপনার মুদ্রা থেকে আর পাঁচ মুদ্রা হয়েছে।
- লুক ১৯:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি তাকেও বললেন, তুমিও পাঁচটি শহরের কর্তা হও।
- লুক ১৯:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে আর একজন এসে বলল, প্রভু, দেখুন, এই আপনার মুদ্রা; আমি এটা রুমালে বেঁধে রেখেছিলাম;
- লুক ১৯:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ আমি আপনার সম্বন্ধে ভীত ছিলাম, কারণ আপনি কঠিন লোক, যা রাখেননি, তা তুলে নেন এবং যা বোনেননি, তা কাটেন।
- লুক ১৯:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি তাকে বললেন, দুষ্ট দাস, আমি তোমার মুখের প্রমাণে তোমার বিচার করব। তুমি না জানতে, আমি কঠিন লোক, যা রাখিনা তাই তুলে নিই এবং যা বুনিনা তাই কাটি?
- লুক ১৯:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখনি? তা করলে আমি এসে সুদের সাথে তা আদায় করতাম।
- লুক ১৯:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যারা কাছে দাঁড়িয়েছিল, তিনি তাদের বললেন, এর কাছ থেকে ঐ মুদ্রা নাও এবং যার দশ মুদ্রা আছে, তাকে দাও।
- লুক ১৯:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা তাঁকে বলল, প্রভু, ওর যে দশটি মুদ্রা আছে।
- লুক ১৯:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি তোমাদের বলছি, যার আছে, তাকে দেওয়া যাবে; কিন্তু যার নেই, তার যা আছে, তাও তার কাছ থেকে নেওয়া যাবে।
- লুক ১৯:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু আমার এই যে শত্রুরা যারা চাইনি যে, আমি তাদের উপরে রাজত্ব করি, তাদের এখানে আন, আর আমার সামনে হত্যা কর।
- লুক ১৯:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ এই সব কথা বলে তিনি তাদের আগে আগে চললেন, যিরুশালেমের দিকে উঠতে লাগলেন।
- লুক ১৯:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে যখন জৈতুন নামক পর্বতের পাশে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন, তখন তিনি দুই জন শিষ্যকে পাঠিয়ে দিলেন, বললেন,
- লুক ১৯:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
বললেন, “তোমরা সামনের ঐ গ্রামে যাও; গ্রামে ঢোকা মাত্রই মুখে দেখবে একটি গাধার বাচ্চা বাঁধা আছে, যার ওপরে কোন মানুষ কখনও বসেনি; সেটাকে খুলে আন।
- লুক ১৯:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যদি কেউ তোমাদেরকে বলে, এটি কেন খুলছো? তবে এই ভাবে বলবে, এতে প্রভুর প্রয়োজন আছে।”
- লুক ১৯:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যাদের পাঠানো হল, তারা গিয়ে তিনি যেমন বলেছিলেন সেই রকমই দেখতে পেলেন।
- লুক ১৯:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যখন তারা গাধার বাচ্চাটিকে খুলছিলেন, তখন মালিকেরা তাদেরকে বলল, গাধার বাচ্চাটিকে খুলছো কেন?
- লুক ১৯:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা বললেন, “এতে প্রভুর প্রয়োজন আছে।”
- লুক ১৯:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তারা সেটিকে যীশুর কাছে এনে তার পিঠের ওপরে নিজেদের কাপড় পেতে তার উপরে যীশুকে বসালেন।
- লুক ১৯:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে যখন তিনি যেতে লাগলেন, লোকেরা নিজের নিজের কাপড় রাস্তায় পেতে দিল।
- লুক ১৯:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তিনি জৈতুন পর্বত থেকে নামবার কাছাকাছি জায়গায় এসেছেন, এমন দিনের, সেই শিষ্যেরা যে সব অলৌকিক কাজ দেখেছিল, সেই সবের জন্য আনন্দের সাথে চিৎকার করে ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগল,
- লুক ১৯:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসছেন,; স্বর্গে শান্তি এবং উর্ধলোকে মহিমা।”