circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- লুক ২০:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এরপর সেই আঙুর খেতের মালিক তাদের কি করবেন? তিনি এসে সেই চাষিদের মেরে ফেলবেন এবং খেত অন্য চাষিদের কাছে দেবেন। এই কথা শুনে তারা বলল, ঈশ্বর এমন না করুক।
- লুক ২০:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, তবে যা লেখা আছে তার অর্থ কি, “যে পাথরটিকে গাঁথকেরা অগ্রাহ্য করেছে, তাকেই ঘরের কোনের প্রধান পাথর করা হয়েছে?”
- লুক ২০:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সেই পাথরের উপরে যারা পড়বে, সে ভেঙে যাবে; কিন্তু সেই পাথর যার উপরে পড়বে, তাকে চুরমার করে ফেলবে।
- লুক ২০:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সেই দিনে ব্যবস্থার শিক্ষকরা ও প্রধান যাজকেরা তার উপরে হস্তক্ষেপ করতে চেষ্টা করল; আর তারা লোকদের ভয় করল; কারণ তারা বুঝেছিল যে, তিনি তাদেরই বিষয়ে সেই গল্প বলেছিলেন।
- লুক ২০:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন তারা তার উপরে নজর রেখে, এমন কয়েক জন গুপ্তচর পাঠিয়ে দিল, যারা ছদ্মবেশী ধার্মিক সাজবে, যেন তার কথা ধরে তাকে রাজ্যপালের কর্তৃত্ব ও কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে পারে।
- লুক ২০:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা তাঁকে জিজ্ঞাসা করল, হে গুরু, আমরা জানি, আপনি সঠিক কথা বলেন ও সঠিক শিক্ষা দেন, কারোর পক্ষপাতিত্ব করে কথা বলেন না, কিন্তু সত্যভাবে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিচ্ছেন।
- লুক ২০:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কৈসরকে কর দেওয়া আমাদের উচিত কি না?
- লুক ২০:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তিনি তাদের চালাকি বুঝতে পেরে বললেন,
- লুক ২০:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমাকে একটি দিন দিনার দেখাও; এতে কার মূর্ত্তি ও নাম লেখা আছে?
- লুক ২০:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারা বলল, কৈসরের, তখন তিনি তাদের বললেন, তবে যা যা কৈসরের, কৈসরকে দাও, আর যা ঈশ্বরের, ঈশ্বরকে দাও।
- লুক ২০:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এতে তারা লোকদের সামনে তাঁর কথার কোনো ত্রুটি ধরতে পারল না, বরং তাঁর উত্তরে আশ্চর্য্য বোধ করতে লাগল।
- লুক ২০:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর সদ্দূকীদের যারা প্রতিবাদ করে বলে, পুনরুত্থান নেই, তাদের কয়েক জন কাছে এসে তাকে জিজ্ঞাসা করল,
- লুক ২০:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“হে গুরু, মোশি আমাদের জন্য লিখেছেন, কারোর ভাই যদি স্ত্রীকে রেখে মারা যায়, আর তার সন্তান না থাকে, তবে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করে নিজের ভাইয়ের বংশ রক্ষা করবে।”
- লুক ২০:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ভালো, কোনো একটি পরিবারে সাতটি ভাই ছিল; প্রথম জন একটি স্ত্রীকে বিয়ে করল, আর সে সন্তান না রেখে মারা গেল।
- লুক ২০:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে দ্বিতীয় ও তৃতীয় ভাই সেই স্ত্রীকে বিয়ে করল;
- লুক ২০:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই ভাবে সাতজনই সন্তান না রেখে মারা গেল।
- লুক ২০:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
শেষে সেই স্ত্রীও মারা গেল।
- লুক ২০:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অতএব মৃত্যু থেকে জীবিত হওয়ার দিন ঐ সাত জনের মধ্যে সে কার স্ত্রী হবে? তারা সাতজনই তো তাকে বিয়ে করেছিল।
- লুক ২০:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যীশু তাদের বললেন, এই জগতের সন্তানেরা বিয়ে করে এবং বিবাহিতা হয়।
- লুক ২০:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু যারা সেই জগতের এবং মৃতদের মধ্যে থেকে পুনরুত্থানের অধিকারী হবার যোগ্য বলে গণ্য হয়েছে, তারা না বিয়ে করবে, না তাদের বিয়ে দেওয়া হবে।
- লুক ২০:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা আর মরতেও পারে না, কারণ তারা দূতদের সমান এবং পুনরুত্থানের সন্তান হওয়ায় ঈশ্বরের সন্তান।
- লুক ২০:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আবার মৃতেরা যে উত্থাপিত হয়, এটা মোশিও ঝোপের বৃত্তান্তে দেখিয়েছেন; কারণ তিনি প্রভুকে অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বরও যাকোবের ঈশ্বর বলেন।
- লুক ২০:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, কিন্তু জীবিতদের; কারণ তাঁর সামনে সবাই জীবিত।
- লুক ২০:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন কয়েক জন ব্যবস্থার শিক্ষক বলল, “হে গুরু, আপনি ভালো বলেছেন!”
- লুক ২০:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
বাস্তবে সেই থেকে তাকে আর কোনো কথা জিজ্ঞাসা করতে তাদের সাহস হলো না।