মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ২০:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি তাদের বললেন, লোকে কেমন করে খ্রীষ্টকে দায়ূদের সন্তান বলে?

  2. লুক ২০:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    দায়ূদ তো আপনি গীতপুস্তকে বলেন, “প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডানদিকে বস,

  3. লুক ২০:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় না রাখি।”

  4. লুক ২০:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব দায়ূদ তাঁকে প্রভু বলেন; তবে তিনি কীভাবে তাঁর সন্তান?

  5. লুক ২০:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যখন সবই শুনছিল তখন তিনি নিজের শিষ্যদের বললেন,

  6. লুক ২০:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায় এবং হাটে বাজারে লোকদের শুভেচ্ছা জানায়, সমাজঘরে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান জায়গা ভালবাসে;

  7. লুক ২০:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই সব লোকেরা বিধবাদের সব বাড়ি দখল করে, আর ছলনা করে বড় বড় প্রার্থনা করে, এই সব লোকেরা বিচারে অনেক বেশি শাস্তি পাবে।”

  8. লুক ২১:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি চোখ তুলে দেখলেন, ধনবানেরা ভান্ডারে নিজের নিজের দান রাখছে।

  9. লুক ২১:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি দেখলেন এক গরিব বিধবা সেখানে দুটি পয়সা রাখছে;

  10. লুক ২১:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি বললেন, আমি তোমাদের সত্য বলছি, এই গরিব বিধবা সবার থেকে বেশি দান রেখেছে।

  11. লুক ২১:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ এরা সবাই নিজের নিজের বাড়তি টাকা থেকে কিছু কিছু দানের মধ্যে রাখল, কিন্তু এ নিজের অনাটন সত্বেও এর যা কিছু ছিল, সবই রাখল।

  12. লুক ২১:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যখন কেউ কেউ ঈশ্বরের গৃহের বিষয়ে বলছিলেন, ওটা কেমন সুন্দর সুন্দর পাথরে ও উত্সর্গীকৃত জিনিসে সুশোভিত, তিনি বললেন,

  13. লুক ২১:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “তোমরা এই যে সব দেখছ, এমন দিন আসছে, যখন এর একখানি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সমস্তই ধ্বংস হবে।”

  14. লুক ২১:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা তাঁকে জিজ্ঞাসা করলেন, “হে গুরু, তবে এসব ঘটনা কখন হবে? আর যখন এসব ঘটনা ঘটবে তখন তার চিহ্নই বা কি?”

  15. লুক ২১:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, দেখ, ভ্রান্ত হয়ো না; কারণ অনেকে আমার নাম ধরে আসবে, বলবে, আমিই তিনি ও দিন নিকটবর্তী; তোমরা তাদের পিছনে যেও না।

  16. লুক ২১:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যখন তোমরা যুদ্ধের ও গণ্ডগোলের কথা শুনবে, ভয় পাবে না, কারণ প্রথমে এই সব ঘটবেই ঘটবে কিন্তু তখনই শেষ না।

  17. লুক ২১:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তাদের বললেন, জাতির বিরুদ্ধে জাতি ও রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে।

  18. লুক ২১:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    বিশাল বিশাল ভূমিকম্প এবং জায়গায় জায়গায় দূর্ভিক্ষ ও মহামারী হবে, আর আকাশে ভয়ঙ্কর লক্ষণ এবং মহৎ চিহ্ন হবে।

  19. লুক ২১:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু এই সব ঘটনার আগে লোকেরা তোমাদের বন্দি করবে, তোমাদের নির্যাতন করবে, সমাজঘরে ও কারাগারে সমর্পণ করবে; আমার নামের জন্য তোমাদের রাজাদের ও শাসনকর্ত্তাদের সামনে আনা হবে।

  20. লুক ২১:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সাক্ষ্যের জন্য এই সব তোমাদের প্রতি ঘটবে।

  21. লুক ২১:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব মনে মনে তৈরি থেকো যে, কি উত্তর দিতে হবে, তার জন্য আগে চিন্তা করবে না।

  22. লুক ২১:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ আমি তোমাদের এমন কথা ও বুদ্ধি দেব যে, তোমাদের বিপক্ষেরা কেউ প্রতিরোধ করতে কি উত্তর দিতে পারবে না।

  23. লুক ২১:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তোমরা বাবা মা, ভাই, আত্মীয় ও বন্ধুদের দ্বারা সমর্পিত হবে এবং তোমাদের কাউকে কাউকেও তারা মেরে ফেলবে।

  24. লুক ২১:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমার নামের জন্য তোমরা সবার ঘৃণার পাত্র হবে।

  25. লুক ২১:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমাদের মাথার একটা চুল নষ্ট হবে না।