মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ২২:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    জনতার নজরের বাইরে তাঁকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল।

  2. লুক ২২:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে খামিরহীন রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তারপর্ব্বের মেষশাবক বলি দিতে হত, সেই দিন আসল।

  3. লুক ২২:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি পিতর ও যোহনকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা গিয়ে নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত কর, আমরা ভোজন করব।

  4. লুক ২২:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা বললেন, কোথায় প্রস্তুত করব?

  5. লুক ২২:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আপনার ইচ্ছা কি? তিনি তাদেরকে বললেন, দেখ, তোমরা সবাই শহরে ঢুকলে এমন একজন লোকের দেখা পাবে, যে একটা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে; তোমরা তার পেছনে পেছনে যেও; সে যে বাড়িতে ঢুকবে।

  6. লুক ২২:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেই বাড়ির মালিককে বোলো, গুরু বলেছেন, যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্বের ভোজ খেতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়?

  7. লুক ২২:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে সে তোমাদের সাজানো একটি ওপরের বড় ঘর দেখিয়ে দেবে;

  8. লুক ২২:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই জায়গায় প্রস্তুত কর। তারা গিয়ে, তিনি যেরকম বলেছিলেন, সেরকম দেখতে পেলেন; পরে তাঁরা নিস্তারপর্ব্বের ভোজ তৈরী করলেন।

  9. লুক ২২:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে দিন হলে তিনি ও প্রেরিতরা একসঙ্গে ভোজে অংশগ্রহণ করলেন।

  10. লুক ২২:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি তাদের বললেন, আমার দুঃখভোগের আগে তোমাদের সাথে আমি এই নিস্তারপর্ব্বের ভোজ ভোজন করতে আমি খুব ইচ্ছা করছি;

  11. লুক ২২:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে এ পূর্ণ না হয়, সেই পর্যন্ত আমি এ আর ভোজন করব না।

  12. লুক ২২:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে বললেন, এটা নাও এবং নিজেদের মধ্যে ভাগ কর;

  13. লুক ২২:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যের আগমন না হয়, এখন থেকে সেই পর্যন্ত আমি আঙ্গুর ফলের রস পান করব না।

  14. লুক ২২:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি রুটী নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং তাদেরকে দিলেন, আর বললেন, “এটা আমার শরীর যেটা তোমাদের দেওয়া হয়েছে। এটি আমার স্মরণে কর।

  15. লুক ২২:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেইভাবে তিনি খাওয়ার পর পানপাত্রও নিয়ে বললেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য বাহিত হয়।

  16. লুক ২২:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করছে, তার হাত আমার সঙ্গে টেবিলের উপরে রয়েছে।

  17. লুক ২২:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ যেমন নির্ধারিত হয়েছে সেই অনুসারেই মনুষ্যপুত্র যাচ্ছেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে তিনি সমর্পিত হন।”

  18. লুক ২২:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন্ তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন, “তবে আমাদের মধ্যে এ কাজ কে করবে?”

  19. লুক ২২:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাদের মধ্যে এই নিয়ে তর্ক শুরু হল যে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলে গণ্য।

  20. লুক ২২:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি তাদের বললেন, অইহূদিদের রাজারাই তাদের উপরে প্রভুত্ব করে এবং তাদের উপর যার কর্তৃত্ব থাকে তাকে সম্মানীয় শাসক বলে।

  21. লুক ২২:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমরা সেই রকম হয়ো না; বরং তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ, সে ছোটোর মত হোক; এবং যে প্রধান, সে দাসের মত হোক।

  22. লুক ২২:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ, কে শ্রেষ্ঠ? যে ভোজনে বসে, না পরিবেশন করে? যে ভোজনে বসে সেই কি না? কিন্তু আমি তোমাদের মধ্যে দাসের মত আছি।

  23. লুক ২২:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরাই আমার সব পরীক্ষায় তো আমার সঙ্গে রয়েছ;

  24. লুক ২২:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমার পিতা যেমন আমার জন্য নির্ধারণ করেছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নির্ধারণ করছি,

  25. লুক ২২:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যেন তোমরা আমার রাজ্যে আমার সঙ্গে ভোজন পান কর; আর তোমরা সিংহাসনে বসে ইস্রায়েলের বারো বংশের বিচার করবে।