মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ২২:৫৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি সেই আলোর কাছে বসলে এক দাসী তাকে দেখে তার দিকে এক নজরে চেয়ে বলল, এ ব্যক্তি ওর সঙ্গে ছিল।

  2. লুক ২২:৫৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি অস্বীকার করে বললেন, না, নারী! আমি ওকে চিনি না।

  3. লুক ২২:৫৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    একটু পরে আর একজন তাকে দেখে বলল, তুমিও তাদের একজন। পিতর বললেন, না, আমি নই।

  4. লুক ২২:৫৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ঘন্টাখানেক পরে আর একজন জোর দিয়ে বলল, সত্যি, এ ব্যক্তিও তাঁর সঙ্গে ছিল, কারণ এ গালীলীয় লোক।

  5. লুক ২২:৬০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পিতর বললেন, দেখ, তুমি কি বলছ, আমি বুঝতে পারছি না। তিনি কথা বলছিলেন, আর অমনি মোরগ ডেকে উঠল।

  6. লুক ২২:৬১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে নজর দিলেন; তাতে প্রভু এই যে কথা বলেছিলেন, “আজ মোরগ ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।” তা পিতরের মনে পড়ল।

  7. লুক ২২:৬২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন।

  8. লুক ২২:৬৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে লোকেরা যীশুকে ধরেছিল, তারা তাঁকে ঠাট্টা ও মারধর করতে শুরু করল।

  9. লুক ২২:৬৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁর চোখ ঢেকে জিজ্ঞাসা করল, ভাববাণী বল দেখি, “কে তোকে মারলো?”

  10. লুক ২২:৬৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা ঈশ্বরনিন্দা করে তাঁর বিরুদ্ধে আরো অনেক কথা বলতে লাগল।

  11. লুক ২২:৬৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যখন দিন হল, তখন লোকদের প্রাচীন নেতারা, প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষক একসঙ্গে মিলিত হল এবং নিজেদের সভার মধ্যে তাঁকে নিয়ে এসে বলল।

  12. লুক ২২:৬৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তুমি যদি সেই খ্রীষ্ট হও, তবে আমাদের বল, তিনি তাদের বললেন, “যদি তোমাদের বলি, তোমরা বিশ্বাস করবে না;

  13. লুক ২২:৬৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যদি তোমাদের জিজ্ঞাসা করি, কোনো উত্তর দেবে না;”

  14. লুক ২২:৬৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু এখন থেকে মনুষ্যপুত্র ঈশ্বরের শক্তির ডান পাশে বসে থাকবেন।

  15. লুক ২২:৭০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন সবাই বলল, তবে তুমি কি ঈশ্বরের পুত্র? তিনি তাদের বললেন, তোমরাই তো বলছ যে, “আমিই সেই।”

  16. লুক ২২:৭১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা বলল, “আর সাক্ষ্যে আমাদের কি প্রয়োজন? আমরা নিজেরাই তো তাঁর মুখে শুনলাম।”

  17. লুক ২৩:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তারা সবাই উঠে যীশুকে পীলাতের কাছে নিয়ে গেল।

  18. লুক ২৩:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা তাঁর উপরে দোষ দিয়ে বলতে লাগল, আমরা দেখতে পেলাম যে, এই ব্যক্তি আমাদের জাতিকে বিপথে নিয়ে যাচ্ছে, কৈসরকে কর দিতে বারণ করে, আর বলে যে, আমি সেই খ্রীষ্ট রাজা।

  19. লুক ২৩:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পীলাত তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমিই কি ইহূদিদের রাজা? যীশু তাঁকে বললেন, তুমিই বললে।

  20. লুক ২৩:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পীলাত প্রধান যাজকদের ও লোকদের উদ্দেশ্যে বললেন, আমি এই ব্যক্তির কোনো দোষ পাচ্ছি না।

  21. লুক ২৩:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তারা আরও জোর করে বলতে লাগল, এ ব্যক্তি সমস্ত যিহূদিয়ায় এবং গালীল থেকে এই জায়গা পর্যন্ত শিক্ষা দিয়ে লোকদের ক্ষেপিয়ে তুলছে।

  22. লুক ২৩:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই শুনে পীলাত জিজ্ঞাসা করলেন, এ ব্যক্তি কি গালীলীয়?

  23. লুক ২৩:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে যখন তিনি জানতে পারলেন, ইনি হেরোদের রাজ্যের লোক, তখন তাঁকে হেরোদের কাছে পাঠিয়ে দিলেন, কারণ সেই দিন তিনি যিরুশালেমে ছিলেন।

  24. লুক ২৩:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশুকে দেখে হেরোদ খুব আনন্দিত হলেন, কারণ তিনি তাঁর বিষয়ে শুনেছিলেন, এই অনেকদিন থেকে তাঁকে দেখতে ইচ্ছা করেছিলেন এবং তাঁর অলৌকিক কোনো চিহ্ন দেখবার আশা করতে লাগলেন।

  25. লুক ২৩:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাঁকে অনেক কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু যীশু তাকে কোনো উত্তর দিলেন না।