মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ২২:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    শিমোন, শিমোন, দেখ, গমের মত চেলে বের করার জন্য শয়তান তোমাদের নিজের বলে চেয়েছে;

  2. লুক ২২:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তোমাদের বিশ্বাসে ভাঙ্গন না ধরে; আর তুমিও একবার ফিরলে পর তোমার ভাইদের সুস্থির করও।

  3. লুক ২২:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাকে বললেন, প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যেতে এবং মরতেও রাজি আছি।

  4. লুক ২২:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, পিতর আমি তোমাকে বলছি, যে পর্যন্ত তুমি আমাকে চেন না বলে তিনবার অস্বীকার করবে, সেই পর্যন্ত আজ মোরগ ডাকবে না।

  5. লুক ২২:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি তাদের বললেন, আমি যখন থলি, ঝুলি ও জুতো ছাড়া তোমাদের পাঠিয়েছিলাম, তখন কি কিছুরই অভাব হয়েছিল? তারা বললেন কিছুই না।

  6. লুক ২২:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি তাদের বললেন, এখন যার থলি আছে, সে তা নিয়ে যাক, সেইভাবে ঝুলিও নিয়ে নিক; এবং যার নেই, সে নিজের পোষাক বিক্রি করে তলোয়ার কিনুক।

  7. লুক ২২:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ আমি তোমাদের বলছি, এই যে কথা শাস্ত্রে লেখা আছে, “আর তিনি অধার্মিকদের সঙ্গে গণ্য হলেন” তা আমাতে পূর্ণ হতে হবে; কারণ আমার বিষয়ে যা, তা পূর্ণ হচ্ছে।

  8. লুক ২২:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা বললেন, প্রভু, দেখুন, দুটি তলোয়ার আছে। তিনি তাদের বললেন, এই যথেষ্ট।

  9. লুক ২২:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি বাইরে এসে নিজের নিয়ম অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যরাও তার পিছন পিছন গেলেন।

  10. লুক ২২:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই জায়গায় আসলে পর তিনি তাদের বললেন, তোমরা প্রার্থনা কর, যেন প্রলোভনে না পড়।

  11. লুক ২২:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি তাদের থেকে কিছু দূরে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে লাগলেন, বললেন,

  12. লুক ২২:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পিতা যদি তোমার ইচ্ছা হয়, আমার থেকে এই দুঃখের পানপাত্র দূর কর; তবুও আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক

  13. লুক ২২:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন স্বর্গ থেকে এক দূত দেখা দিয়ে তাঁকে সবল করলেন।

  14. লুক ২২:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি করুন দুঃখে মগ্ন হয়ে আরো একমনে প্রার্থনা করলেন; আর তার ঘাম যেন রক্তের আকারে বড় বড় ফোঁটা হয়ে জমিতে পড়তে লাগল।

  15. লুক ২২:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি প্রার্থনা করে উঠলে পর শিষ্যদের কাছে এসে দেখলেন, তারা দুঃখের জন্য ঘুমিয়ে পড়েছে,

  16. লুক ২২:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাদের বললেন, কেন ঘুমাচ্ছ? ওঠ, প্রার্থনা কর, যেন প্রলোভনে না পড়।

  17. লুক ২২:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি কথা বলছেন, এমন দিন দেখ, অনেক লোক এবং যার নাম যিহূদা সেই বারো জনের মধ্যে একজন সে তাদের আগে আগে আসছে; সে যীশুকে চুম্বন করবার জন্য তাঁর কাছে আসল।

  18. লুক ২২:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু তাকে বললেন, যিহূদা, চুম্বনের মাধ্যমে কি মনুষ্যপুত্রকে সমর্পণ করছ?

  19. লুক ২২:৪৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন কি কি ঘটবে, তা দেখে যারা তাঁর কাছে ছিলেন, তারা বললেন, প্রভু আমরা কি তলোয়ারের আঘাত করব?

  20. লুক ২২:৫০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাদের মধ্যে এক ব্যক্তি মহাযাজকের দাসকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন।

  21. লুক ২২:৫১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু উত্তরে বললেন, এই পর্যন্ত শান্ত হও। পরে তিনি তার কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন।

  22. লুক ২২:৫২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তার বিরুদ্ধে যে প্রধান যাজকেরা, ধর্মগৃহের সেনাপতি ও প্রাচীনেরা এসেছিল, যীশু তাদের বললেন, লোকে “যেমন দস্যুর বিরুদ্ধে যায়, তেমনি খড়গ ও লাঠি নিয়ে কি তোমরা আসলে?

  23. লুক ২২:৫৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি যখন প্রতিদিন ধর্মগৃহে তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমায় উপরে হাত রাখেনি; কিন্তু এই তোমাদের দিন এবং অন্ধকারের কর্তৃত্ব।”

  24. লুক ২২:৫৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তারা তাঁকে ধরে নিয়ে গেল এবং মহাযাজকের বাড়িতে আনলো; আর পিতর দূরে থেকে পিছন পিছন চললেন।

  25. লুক ২২:৫৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে লোকেরা উঠোনের মধ্যে আগুন জ্বালিয়ে একসঙ্গে বসলে পিতর তাদের মধ্যে বসলেন।