মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ২৩:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর প্রধান যাজকরা ও ধর্মশিক্ষকেরা দাঁড়িয়ে প্রবলভাবে তাঁর উপরে দোষারোপ করছিল।

  2. লুক ২৩:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর হেরোদ ও তাঁর সেনারা তাঁকে তুচ্ছ করলেন ও ঠাট্টা করলেন এবং দামী পোষাক পরিয়ে তাঁকে পীলাতের কাছে পাঠিয়ে দিলেন।

  3. লুক ২৩:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিন থেকে হেরোদ ও পীলাত দুজনে বন্ধু হয়ে উঠলেন, কারণ আগে তাদের মধ্যে শত্রুতা ছিল।

  4. লুক ২৩:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে পীলাত প্রধান যাজকরা, তত্ত্বাবধায়ক ও লোকদের একসঙ্গে ডেকে তাদের বললেন,

  5. লুক ২৩:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা এ ব্যক্তিকে আমার কাছে এই বলে এনেছ যে, এ লোককে বিপথে নিয়ে যায়; আর দেখ, আমি তোমাদের সামনে বিচার করলেও, তোমরা এর উপরে যেসব দোষ দিচ্ছ, তার মধ্যে এই ব্যক্তির কোনো দোষ দেখতে পেলাম না।

  6. লুক ২৩:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর হেরোদও পাননি, কারণ তিনি একে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন; আর দেখ, এ ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য কিছুই করে নি।

  7. লুক ২৩:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব আমি একে শাস্তি দিয়ে ছেড়ে দেব।

  8. লুক ২৩:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    (ঐ পর্বের দিন তাদের জন্য এক জনকে ছেড়ে দিতেই হত।)

  9. লুক ২৩:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তারা দলবদ্ধ হয়ে সবাই চিৎকার করে বলল, একে দূর কর, আমাদের জন্য বারাব্বাকে ছেড়ে দাও।

  10. লুক ২৩:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    শহরের মধ্যে দাঙ্গা ও মানুষ হত্যার দায়ে সেই ব্যক্তি কারাবদ্ধ হয়েছিল।

  11. লুক ২৩:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে পীলাত যীশুকে মুক্ত করবার ইচ্ছায় আবার তাদের কাছে কথা বললেন।

  12. লুক ২৩:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তারা চেঁচিয়ে বলতে লাগল, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও।

  13. লুক ২৩:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি তৃতীয় বার তাদের বললেন, কেন? এ কি অপরাধ করেছে? আমি মৃত্যু দণ্ডের যোগ্য কোনো দোষই পাইনি। অতএব একে শাস্তি দিয়ে ছেড়ে দেব।

  14. লুক ২৩:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তারা খুব জোরে বলতে লাগল, যেন তাকে ক্রুশে দেওয়া হয়; আর তারা আরো জোরে চিৎকার করল।

  15. লুক ২৩:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পীলাত তাদের বিচার অনুসারে করতে আদেশ দিলেন;

  16. লুক ২৩:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    দাঙ্গা ও মানুষ হত্যার দায়ে কারাবদ্ধ যে ব্যক্তিকে তারা চাইল, তিনি তাকে ছেড়ে দিলেন, কিন্তু যীশুকে তাদের ইচ্ছায় সমপর্ন করলেন।

  17. লুক ২৩:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তারা তাঁকে নিয়ে যাচ্ছে, এর মধ্যে শিমোন নামে একজন কুরীনীয় লোক গ্রাম থেকে আসছিল, তারা তাকে ধরে তার কাঁধে ক্রুশ রাখল, যেন সে যীশুর পিছন পিছন তা নিয়ে যায়।

  18. লুক ২৩:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর অনেক লোক তাঁর পিছন পিছন চলল; এবং অনেকগুলি স্ত্রীলোক ছিল, তারা তাঁর জন্য হাহাকার ও কান্নাকাটি করছিলেন।

  19. লুক ২৩:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু তাদের দিকে ফিরে বললেন, “ওগো যিরুশালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না, বরং নিজেদের এবং নিজের নিজের সন্তানদের জন্য কাঁদ।”

  20. লুক ২৩:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ দেখ, এমন দিন আসছে যেদিন লোকে বলবে, ধন্য সেই স্ত্রীলোকেরা, যারা বন্ধ্যা, যাদের গর্ভ কখনো সন্তান প্রসব করে নি, যাদের স্তন কখনো শিশুদের পান করায়নি।

  21. লুক ২৩:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিন লোকেরা পর্বতগণকে বলতে শুরু করবে, আমাদের উপরে পড়; এবং পাহাড়গুলোকে বলবে, আমাদের ঢেকে রাখো।

  22. লুক ২৩:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ লোকেরা সরস গাছের প্রতি যদি এমন করে, তবে শুকনো গাছে কি না ঘটবে?

  23. লুক ২৩:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আরও দুজন অপরাধীকে মৃত্যুদণ্ড দেবার জন্য তাঁর সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল।

  24. লুক ২৩:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে মাথার খুলি নামে জায়গায় নিয়ে গিয়ে তারা সেখানে তাঁকে এবং সেই দুজন অপরাধীকে ক্রুশে দিল, এক জনকে তার ডান পাশে ও অপর জনকে বাম পাশে রাখল।

  25. লুক ২৩:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু বললেন, পিতা, এদের ক্ষমা কর, কারণ এরা কি করছে, তা জানে না। পরে তারা তাঁর জামা-কাপড়গুলি নিজেদের মধ্যে ভাগ করল।