মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ২৩:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    লোকেরা দাঁড়িয়ে দেখছিল। ইহূদি শাসকেরা তাঁকে ব্যঙ্গ করে বলতে লাগল, ওই ব্যক্তি অন্য লোককে রক্ষা করত, যদি তিনি ঈশ্বরের সেই মনোনীত খ্রীষ্ট, তবে নিজেকে রক্ষা করুক,

  2. লুক ২৩:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেনারাও তাঁকে ঠাট্টা করল, তাঁর কাছে অম্লরশ নিয়ে বলতে লাগল,

  3. লুক ২৩:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তুমি যদি ইহূদিদের রাজা হও, তবে নিজেকে রক্ষা কর,

  4. লুক ২৩:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁর উপরে ফলকে এই লেখা ছিল, “এ ইহূদিদের রাজা।”

  5. লুক ২৩:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে দুজন অপরাধীকে ক্রুশে ঝোলানো হয়েছিল, তাদের মধ্যে একজন খ্রীষ্টকে নিন্দা করে বলতে লাগল, তুমি নাকি সেই খ্রীষ্ট? নিজেকে ও আমাদের রক্ষা কর।

  6. লুক ২৩:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু অন্যজন উত্তর দিয়ে তাকে ধমক দিয়ে বলল, তুমি কি ঈশ্বরকে ভয় কর না? তুমিও তো একই শাস্তি পাচ্ছ।

  7. লুক ২৩:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমরা যে শাস্তি পাচ্ছি তা ন্যায্য; কারণ যা যা করেছি, তারই যোগ্য শাস্তি পাচ্ছি; কিন্তু ইনি অন্যায় কাজ কিছুই করেননি।

  8. লুক ২৩:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে সে বলল, যীশু, আপনি যখন নিজের রাজ্যে আসবেন, তখন আমাকে মনে করবেন।

  9. লুক ২৩:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি আমার সঙ্গে স্বর্গরাজ্যে যাবে।

  10. লুক ২৩:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন বেলা প্রায় বারোটা আর তিনটা পর্যন্ত সারা দেশ অন্ধকারময় হয়ে থাকল।

  11. লুক ২৩:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সূর্য্যের আলো থাকলো না, আর মন্দিরের পর্দাটা মাঝামাঝি চিরে ভাগ হয়ে গেল।

  12. লুক ২৩:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যীশু খুব জোরে চিৎকার করে বললেন, পিতা, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করলাম; আর এই বলে তিনি প্রাণ ত্যাগ করলেন।

  13. লুক ২৩:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যা ঘটল, তা দেখে শতপতি ঈশ্বরের গৌরব করে বললেন, সত্যিই, এই ব্যক্তি ধার্মিক ছিলেন।

  14. লুক ২৩:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যেসব লোক এই দৃশ্য দেখার জন্য এসেছিল, তারা এই সব দেখে বুক চাপড়াতে চাপড়াতে ফিরে গেল।

  15. লুক ২৩:৪৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁর পরিচিত সবাই এবং যে স্ত্রীলোকেরা তাঁর সঙ্গে গালীল থেকে এসেছিলেন তারা দূরে এই সব দেখছিলেন।

  16. লুক ২৩:৫০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর দেখ, যোষেফ নামে এক ব্যক্তি ছিলেন, তিনি মন্ত্রী, এক সৎ ধার্মিক লোক,

  17. লুক ২৩:৫১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই ব্যক্তি ওদের পরিকল্পনাতে ও কাজে সম্মত ছিলেন না; তিনি অরিমাথিয়া ইহূদি শহরের লোক; তিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন।

  18. লুক ২৩:৫২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এ ব্যক্তি পীলাতের কাছে গিয়ে যীশুর মৃতদেহ চাইলেন;

  19. লুক ২৩:৫৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তা নামিয়ে ঐ চাদরে জড়ালেন এবং পাথর দিয়ে তৈরী এক কবরের মধ্যে তাকে রাখলেন, যাতে কখনো কাউকে রাখা হয়নি।

  20. লুক ২৩:৫৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিন আয়োজনের দিন এবং বিশ্রামবার প্রায় শুরু হয়ে গিয়েছিল।

  21. লুক ২৩:৫৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে স্ত্রীলোকেরা তাঁর সাথে গালীল থেকে এসেছিলেন, তারা পিছন পিছন গিয়ে সেই কবর এবং কীভাবে তাঁর মৃতদেহ রাখা যায়, তা দেখলেন;

  22. লুক ২৩:৫৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে ফিরে গিয়ে সুগন্ধি দ্রব্য ও তেল প্রস্তুত করলেন। তখন তাঁরা ঈশ্বরের আদেশ অনুযায়ী বিশ্রামবারে বিশ্রাম নিলেন।

  23. লুক ২৪:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সপ্তাহের প্রথম দিন তারা খুব ভোরে উঠে ঐ কবরের কাছে এলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করেছিলেন তা নিয়ে আসলেন;

  24. লুক ২৪:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর দেখলেন, কবর থেকে পাথরটা সরানো রয়েছে,

  25. লুক ২৪:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু ভিতরে গিয়ে প্রভু যীশুর মৃতদেহ দেখতে পেলেন না।