মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ২৪:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তারা অনুরোধ করে বললেন, আমাদের সঙ্গে থাকুন, কারণ সন্ধ্যা হয়ে আসল, বেলা প্রায় চলে গেছে। তাতে তিনি তাদের সঙ্গে থাকার জন্য গৃহে ঢুকলেন।

  2. লুক ২৪:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে যখন তিনি তাদের সঙ্গে খাবার খেতে বসলেন, তখন রুটি নিয়ে ধন্যবাদ করলেন এবং ভেঙে তাদের দিতে লাগলেন।

  3. লুক ২৪:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অমনি তাদের চোখ খুলে গেল, তারা তাঁকে চিনতে পারলেন, আর তিনি তাদের থেকে অদৃশ্য হলেন।

  4. লুক ২৪:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা পরস্পরকে বললেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের ভিতরে আমাদের হৃদয় কি উদ্দীপ্ত হয়ে উঠছিল না?

  5. লুক ২৪:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা সেই দিনের ই উঠে যিরুশালেমে ফিরে গেলেন; এবং সেই এগারো জনকে ও তাদের সঙ্গীদের একসঙ্গে দেখতে পেলেন;

  6. লুক ২৪:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা বললেন, প্রভু নিশ্চয় উঠেছেন এবং শিমোনকে দেখা দিয়েছেন।

  7. লুক ২৪:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে সেই দুজন পথের ঘটনার বিষয়ে এবং রুটি ভাঙার দিন তারা কীভাবে তাঁকে চিনতে পেরেছিলেন, এই সব বিষয়েও বললেন।

  8. লুক ২৪:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তারা একে অপর এই কথাবার্তা বলছেন, ইতিমধ্যে তিনি নিজে তাদের মাঝে দাঁড়ালেন, ও তাদের বললেন, তোমাদের শান্তি হোক।

  9. লুক ২৪:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এতে তারা খুব ভয় পেয়ে মনে করলেন, ভূত দেখছি।

  10. লুক ২৪:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, কেন উদ্বিগ্ন হচ্ছ? তোমাদের মনে সন্দেহ জাগছে কেন?

  11. লুক ২৪:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমার হাত ও আমার পা দেখ, এ আমি নিজে; আমাকে স্পর্শ কর, আর দেখ; কারণ আমায় যেমন দেখছ, ভূতের এই রকম হাড় মাংস নেই।

  12. লুক ২৪:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই বলে তিনি তাদের হাত ও পা দেখালেন।

  13. লুক ২৪:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখনও তারা এত আনন্দিত হয়েছিল যে বিশ্বাস করতে পারছিলেন না ও অবাক হচ্ছিল, তাই তিনি তাদের বললেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাবার আছে?

  14. লুক ২৪:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা তাঁকে একটি ভাজা মাছ দিলেন।

  15. লুক ২৪:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তা নিয়ে তাদের সামনে খেলেন।

  16. লুক ২৪:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি তোমাদের যা বলেছিলাম, আমার সেই কথা এই, মোশির ব্যবস্থায় এবং ভাববাদীদের পুস্তকে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যা যা লেখা আছে, সে সব অবশ্য পূর্ণ হবে।

  17. লুক ২৪:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি তাদের মন খুলে দিলেন, যেন তারা শাস্ত্র বুঝতে পারে,

  18. লুক ২৪:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি তাদের বললেন, এই কথা লেখা আছে যে, খ্রীষ্ট দুঃখভোগ করবেন এবং তৃতীয় দিনের মৃতদের মধ্যে থেকে উঠবেন;

  19. লুক ২৪:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁর নামে পাপ ক্ষমার জন্য মন ফেরানোর কথা সব জাতির কাছে প্রচারিত হবে যিরুশালেম থেকে শুরু করা হবে।

  20. লুক ২৪:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরাই এসবের সাক্ষী।

  21. লুক ২৪:৪৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর দেখ আমার পিতা যা প্রতিজ্ঞা করেছেন, তা আমি তোমাদের কাছে পাঠাচ্ছি; কিন্তু যে পর্যন্ত স্বর্গ থেকে আসা শক্তি না পাও, সেই পর্যন্ত তোমরা ঐ শহরে থাক।

  22. লুক ২৪:৫০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি তাদের বৈথনিয়া পর্যন্ত নিয়ে গেলেন; এবং হাত তুলে তাদের আশীর্বাদ করলেন।

  23. লুক ২৪:৫১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে এই রকম হল, তিনি আশীর্বাদ করতে করতে তাদের থেকে আলাদা হলেন এবং স্বর্গে যেতে লাগলেন।

  24. লুক ২৪:৫২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা তাঁকে প্রণাম করে মহানন্দে যিরুশালেমে ফিরে গেলেন;

  25. লুক ২৪:৫৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং সর্বক্ষণ ধর্মগৃহে থেকে ঈশ্বরের ধন্যবাদ করতে লাগলেন।