মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লুক ২৪:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা এই বিষয়ে ভাবছেন, এমন দিনের, দেখ, উজ্জ্বল পোষাক পরা দুজন পুরুষ তাদের কাছে দাঁড়ালেন।

  2. লুক ২৪:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা ভয় পেয়ে মাটির দিকে মুখ নীচু করলে সেই দুই ব্যক্তি তাদের বললেন, মৃতদের মধ্যে জীবিতের খোঁজ করছ কেন?

  3. লুক ২৪:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি এখানে নেই, কিন্তু উঠেছেন। গালীলে থাকতে তিনি তোমাদের যা বলেছিলেন, তা মনে কর;

  4. লুক ২৪:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তো বলেছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মানুষদের হাতে সমর্পিত হতে হবে, ক্রুশারোপিত হতে এবং তৃতীয় দিনের উঠতে হবে।

  5. লুক ২৪:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তাঁর সেই কথা গুলি তাদের মনে পড়ল;

  6. লুক ২৪:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা কবর থেকে ফিরে গিয়ে সেই এগারো জন শিষ্যকে ও অন্য সবাইকে এই সব খবর দিলেন।

  7. লুক ২৪:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এরা মগ্দলীনী মরিয়ম, যোহানা ও যাকোবের মা মরিয়ম; আর এদের সঙ্গে অন্য স্ত্রীলোকরাও প্রেরিতদের এই সব কথা বললেন।

  8. লুক ২৪:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু এই সব কথা তাদের দৃষ্টিতে গল্পের মত মনে হল; তারা তাদের কথায় বিশ্বাস করলেন না।

  9. লুক ২৪:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তা সত্বেও পিতর উঠে গিয়ে কবরের কাছে দৌড়ে গেলেন এবং নীচু হয়ে ভালো করে দেখলেন, শুধু কাপড় পরে রয়েছে; আর যা ঘটেছে, তাতে অবাক হয়ে নিজের জায়গায় ফিরে গেলেন।

  10. লুক ২৪:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর দেখ, সেই দিন তাদের দুজন যিরুশালেম থেকে সাত মাইল দূরে ইম্মায়ূ নামে গ্রামে যাচ্ছিলেন,

  11. লুক ২৪:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং তারা ঐ সব ঘটনার বিষয়ে একে অপরে কথাবার্তা বলছিলেন।

  12. লুক ২৪:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা কথাবার্তা ও একে অপরে জিজ্ঞাসাবাদ করছেন, এমন দিনের যীশু নিজে এসে তাদের সঙ্গে সঙ্গে যেতে লাগলেন;

  13. লুক ২৪:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তাদের চোখ বন্ধ হয়েছিল, তাই তাঁকে চিনতে পারলেন না।

  14. লুক ২৪:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, তোমরা চলতে চলতে একে অপরে যে সব কথা বলাবলি করছ, সে সব কি? তারা বিষন্ন ভাবে দাঁড়িয়ে থাকলেন।

  15. লুক ২৪:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে ক্লিয়পা নামে তাদের একজন উত্তর করে তাঁকে বললেন, আপনি কি একা যিরুশালেমে বাস করছেন, আর এই কয়েক দিনের মধ্যে সেখানে যেসব ঘটনা ঘটেছে, তা জানেন না?

  16. লুক ২৪:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাদেরকে বললেন, কি কি ঘটনা? তারা তাঁকে বললেন, নাসরতীয় যীশুর বিষয়ে ঘটনা, যিনি ঈশ্বরের ও সব লোকের সামনে ও কাজে ও কথায় মহান ভাববাদী ছিলেন;

  17. লুক ২৪:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর কীভাবে প্রধান যাজকেরা ও আমাদের শাসকেরা প্রাণদণ্ডের জন্য দোষী করে তাকে সমর্পণ করলেন, ও ক্রুশে দিলেন।

  18. লুক ২৪:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু আমরা আশা করছিলাম যে, তিনি সেই ব্যক্তি, যিনি ইস্রায়েলকে মুক্ত করবেন। আর এসব ছাড়া আজ তিনদিন হচ্ছে, এসব ঘটেছে।

  19. লুক ২৪:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আবার আমাদের কয়েক জন স্ত্রীলোক আমাদের অবাক করলেন; তারা ভোরে তাঁর কবরের কাছে গিয়েছিলেন,

  20. লুক ২৪:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁর মৃতদেহ দেখতে না পেয়ে এসে বললেন, স্বর্গ দূতদের ও দেখা পেয়েছি এবং তাঁরা বলেন, তিনি জীবিত আছেন।

  21. লুক ২৪:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমাদের সঙ্গীদের যারা কবরের কাছে গিয়েছিল, তারাও সেই স্ত্রীলোকেরা যেমন বলেছিলেন, তেমনি দেখতে পেয়েছিলেন, কিন্তু তাঁকে দেখতে পাননি।

  22. লুক ২৪:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি তাদের বললেন, হে অবুঝরা এবং ধীর হৃদয়ের লোকেরা, ভাববাদীরা যে সব কথা বলেছেন, সেই সবে বিশ্বাস করতে পার না

  23. লুক ২৪:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    খ্রীষ্টের কি প্রয়োজন ছিল না যে, এই সব দুঃখভোগ করেন ও নিজের মহিমায় প্রবেশ করেন?

  24. লুক ২৪:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি মোশি থেকে ও সমস্ত ভাববাদী থেকে শুরু করে সব শাস্ত্রে তাঁর নিজের বিষয়ে যে সব কথা আছে, তা তাদের বুঝিয়ে দিলেন।

  25. লুক ২৪:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তারা যেখানে যাচ্ছিলেন, সেখানে সেই গ্রামের কাছে আসলেন; আর তিনি দূরে যাবার ভাব দেখালেন।