circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- লুক ২১:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তোমরা নিজেদের ধৈর্য্যে নিজেদের প্রাণরক্ষা করবে।
- লুক ২১:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যখন তোমরা যিরুশালেমকে সৈন্যসামন্ত দিয়ে ঘেরা দেখবে, তখন জানবে যে, তার ধ্বংস নিকটবর্তী।
- লুক ২১:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যারা যিহূদিয়ায় থাকে, তারা পাহাড়ি অঞ্চলে পালিয়ে যাক এবং যারা শহরের মধ্যে থাকে, তারা বাইরে যাক; আর যারা গ্রামাঞ্চলে থাকে, তারা শহরে না আসুক।
- লুক ২১:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ তখন প্রতিশোধের দিন, যে সব কথা লেখা আছে সে সব পূর্ণ হবার দিন।
- লুক ২১:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
হায়!, সেই দিনের গর্ভবতী ও স্তন্যদাত্রী স্ত্রীলোকদের ভয়ঙ্কর দুর্দশা! কারণ ভূমিতে মহাসংকট এবং এই জাতির ওপর ক্রোধ নেমে আসবে।
- লুক ২১:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
লোকেরা তরবারির আঘাতে মারা পড়বে; এবং বন্দি হয়ে সকল অইহূদির মধ্যে সমর্পিত হবে; আর অইহূদিদের দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিরুশালেম সব জাতির কাছে পদদলিত হবে।
- লুক ২১:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর সূর্য্যে, চাঁদে ও তারকামন্ডলে নানা চিহ্ন দেখা যাবে এবং পৃথিবীতে সমস্ত জাতি কষ্টে ভুগবে, তারা সমুদ্রের ও ঢেউয়ের গর্জনে উদ্বিগ্ন হবে।
- লুক ২১:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ভয়ে এবং পৃথিবীতে যা যা ঘটবে তার আশঙ্কায়, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে; কারণ আকাশের সব শক্তি বিচলিত হবে।
- লুক ২১:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর সেই দিনের তারা মনুষ্যপুত্রকে পরাক্রম ও মহা প্রতাপের সঙ্গে মেঘযোগে করে আসতে দেখবে।
- লুক ২১:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু এসব ঘটনা শুরু হলে তোমরা উপরের দিকে তাকিও। মাথা তোল, কারণ তোমাদের মুক্তি আসন্ন।
- লুক ২১:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তিনি তাদেরকে একটি গল্প বললেন, ডুমুরগাছ ও আর সব গাছ দেখ;
- লুক ২১:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যখন সেগুলির নতুন পাতা গজায়, তখন তা দেখে তোমরাই নিজেরাই বুঝতে পার যে, এখন গরমকাল নিকটবর্তী।
- লুক ২১:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সেইভাবে তোমরাও যখন এই সব ঘটছে দেখবে, তখন জানবে, ঈশ্বরের রাজ্য নিকটবর্তী।
- লুক ২১:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি তোমাদের সত্য বলছি, যে পর্যন্ত এসব পূর্ণ না হয়, সেই পর্যন্ত এই কালের লোকদের মৃত্যু হবে না।
- লুক ২১:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আকাশের ও পৃথিবীর বিনাশ হবে, কিন্তু আমার বাক্যের বিনাশ কখনও হবে না।
- লুক ২১:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু নিজেদের বিষয়ে সাবধান থেকো, রোগে ও ভোগবিলাসে এবং কাজের চিন্তায় তোমাদের হৃদয় যেন ভারাক্রান্ত না হয় এবং জীবনে যেন ভয় না আসে, আর সেই দিন হঠাৎ ফাঁদের মতো তোমাদের ওপরে এসে পড়বে;
- লুক ২১:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ সেই দিন সমস্ত পৃথিবীর লোকের উপরে আসবে।
- লুক ২১:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তোমরা সব দিনের জেগে থেকো এবং প্রার্থনা করো, যেন এই যেসব ঘটনা ঘটবে, তা এড়াতে এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াতে, শক্তিমান হও।
- লুক ২১:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তিনি প্রতিদিন মন্দিরে উপদেশ দিতেন এবং প্রতিরাতে বাইরে গিয়ে জৈতুন নামে পর্বতে গিয়ে থাকতেন।
- লুক ২১:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর সব লোক তাঁর কথা শুনবার জন্য খুব ভোরে মন্দিরে তাঁর কাছে আসত।
- লুক ২২:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন খামিরহীন রুটির পর্ব, যাকে নিস্তারপর্ব্ব বলে, কাছাকাছি ছিল;
- লুক ২২:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা কীভাবে তাঁকে হত্যা করতে পারে, তারই চেষ্টা করছিল, কারণ তারা লোকদের ভয় করত।
- লুক ২২:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর শয়তান ঈষ্করিয়োতীয় নামে যিহূদার ভিতরে প্রবেশ করল, এ সেই বারো জনের একজন।
- লুক ২২:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন সে গিয়ে প্রধান যাজকদের ও সেনাপতিদের সাথে কথাবার্তা বলল, কীভাবে তাঁকে তাদের হাতে সমর্পণ করতে পারবে।
- লুক ২২:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন তারা আনন্দিত হল ও তাকে টাকা দিতে প্রতিজ্ঞা করল। তাতে সে রাজি হল এবং