মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ৪৩:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ¶ পরে তফনহেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,

  2. যিরমিয়াহ ৪৩:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    “তোমার হাতে কতকগুলি বড় বড় পাথর নাও এবং তফনহেষে ফরৌণের বাড়ির প্রবেশপথে ইটের গাঁথনি আছে, তার মধ্যে ইহুদীদের চোখের সামনে সেগুলি লুকিয়ে রাখ।

  3. যিরমিয়াহ ৪৩:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারপর তাদের বল যে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘দেখ, আমি দূতকে পাঠিয়ে আমার দাস বাবিলের রাজা নবূখদনিৎসরকে নিয়ে আসব। এই যে পাথরগুলি যিরমিয়, তুমি পুঁতে রেখেছ তার উপরে আমি তার সিংহাসন স্থাপন করব; নবূখদনিৎসর তার উপরে তার রাজকীয় চাঁদোয়া খাটাবে।

  4. যিরমিয়াহ ৪৩:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সে আসবে এবং মিশর দেশ আক্রমণ করবে। যে মৃত্যুর জন্য ঠিক হয়েছে, তার মৃত্যু হবে; যে বন্দী হবার জন্য ঠিক হয়েছে, তাকে বন্দী করা হবে; যে তরোয়ালের জন্য ঠিক হয়েছে, সে তরোয়ালে পতিত হবে।

  5. যিরমিয়াহ ৪৩:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তখন আমি মিশরের দেবতার মন্দিরগুলিতে আগুন ধরিয়ে দেব। নবূখদনিৎসর তাদের পুড়িয়ে দেবে বা বন্দী করবে। সে মিশর দেশকে পরিধান করবে, যেমন মেষপালক তার পোশাকের উকুন পরিষ্কার করে। সে বিজয়ী হয়ে সেখান থেকে চলে যাবে।

  6. যিরমিয়াহ ৪৩:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সে মিশর দেশের সূর্যপুরীর স্তম্ভগুলি ভেঙে ফেলবে। সে মিশরের দেবতাদের মন্দিরগুলি পুড়িয়ে ফেলবে’।”

  7. যিরমিয়াহ ৪৪:১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ মিশর দেশে বসবাসকারী, মিগদোল, তফনহেষ, নোফে ও পথ্রোষে বসবাসকারী ইহুদীদের বিষয়ে যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এল,

  8. যিরমিয়াহ ৪৪:২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তুমি নিজে সমস্ত ক্ষয়ক্ষতি দেখেছ, যা আমি যিরূশালেম ও যিহূদার সমস্ত শহরের উপর এনেছি। দেখ, তারা আজ ধ্বংসস্থান হয়ে আছে; সেখানে কেউ বাস করে না’।

  9. যিরমিয়াহ ৪৪:৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    এর কারণ হল তাদের দুষ্টতা, তারা দেবতাদের সামনে ধূপ জ্বালিয়ে ও তাদের ভজনা করে আমাকে অসন্তুষ্ট করেছে। সেই সমস্ত দেবতা, যাদের কথা তারা নিজেরাও জানত না, তুমি না বা তোমাদের পূর্বপুরুষেরাও জানত না।

  10. যিরমিয়াহ ৪৪:৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই আমি বারে বারে আমার সমস্ত দাস ভাববাদীদের পাঠিয়েছি। আমি তাদের এই বলতে পাঠিয়েছি, ‘এইসব জঘন্য কাজ করা বন্ধ কর, আমি ঘৃণা করি’।

  11. যিরমিয়াহ ৪৪:৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু তারা শোনে নি, তারা মনোযোগ দিতে অস্বীকার করেছে এবং অন্য দেবতার কাছে ধূপ জ্বালানো থেকেও ফেরেনি।

  12. যিরমিয়াহ ৪৪:৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই আমার জ্বলন্ত ক্রোধ ও আমার রোষ ঢালা হল; তা যিহূদার শহরে শহরে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় জ্বলে উঠল, তাতে আজকে সেগুলি যেমন রয়েছে, তেমনি জনশূন্য ও ধ্বংস হয়েছে।”

  13. যিরমিয়াহ ৪৪:৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই এখন সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, কেন তোমরা নিজেদের বিরুদ্ধে এত মন্দ কাজ করছ? কেন তোমরা পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে ও শিশুরা যিহূদা থেকে বের করে এনে নিজেদের ও তাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছ? তোমাদের কেউ অবশিষ্ট থাকবে না।

  14. যিরমিয়াহ ৪৪:৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তোমরা এই যে মিশর দেশে বসবাস করতে এসেছ, এখানে অন্য দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়ে নিজেদের হাতের মন্দ কাজের মাধ্যমে কেন তোমরা আমাকে অসন্তুষ্ট করে তুলছ? তোমরা ধ্বংস হবে, অভিশপ্ত হবে এবং পৃথিবীর সমস্ত জাতির লোকেদের মধ্যে নিন্দার পাত্র হবে।

  15. যিরমিয়াহ ৪৪:৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তোমাদের পূর্বপুরুষদের পাপ কাজ, যিহূদার রাজাদের পাপ কাজ, তাদের স্ত্রীদের পাপ কাজ, তোমাদের নিজেদের পাপ কাজ ও তোমাদের স্ত্রীদের পাপ কাজ; যা যিহূদা দেশে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় করা হত, সেগুলি কি তোমরা ভুলে গেছ?

  16. যিরমিয়াহ ৪৪:১০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    এখনও পর্যন্ত, তারা নম্র হয়নি। তারা আমার ব্যবস্থা বা চুক্তিকে সম্মান করে না, যেগুলি আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের সামনে স্থাপন করেছি। তারা সেই মত চলে না।

  17. যিরমিয়াহ ৪৪:১১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সেইজন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “দেখ, আমি তোমাদের অমঙ্গল করতে ও সমস্ত যিহূদাকে উচ্ছেদ করতে আমার মুখ তুললাম।

  18. যিরমিয়াহ ৪৪:১২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ আমি যিহূদার অবশিষ্ট লোককে, যারা মিশরে দেশে বসবাস করতে যাবে বলে ঠিক করেছে, আমি তাদের ধরব। তারা সবাই বিনষ্ট হবে। মিশর দেশেই পতিত হবে। তারা তরোয়াল ও দূর্ভিক্ষে ধ্বংস হবে। ছোট কিংবা মহান সবাই তরোয়াল ও দূর্ভিক্ষে ধ্বংস হবে। তারা মারা যাবে এবং মন্দ কথার, অভিশাপের, নিন্দার ও বিস্ময়ের পাত্র হবে।

  19. যিরমিয়াহ ৪৪:১৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ আমি মিশরে বসবাসকারীদের শাস্তি দেব, যেমন যিরূশালেমকে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী দিয়ে শাস্তি দিয়েছিলাম।

  20. যিরমিয়াহ ৪৪:১৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাতে যিহূদার অবশিষ্ট যে সব লোকেরা মিশরে বাস করতে এসেছে, তাদের মধ্যে কেউ সফল হবে না বা রক্ষা পাবে না; সেই যিহূদা দেশেও ফিরে যেতে পারবে না, সেখানে বাস করার জন্য ফিরে যেতে ইচ্ছা করবে, কিছু লোক ছাড়া অন্য কেউই ফিরে যেতে পারবে না।”

  21. যিরমিয়াহ ৪৪:১৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তখন যে সব লোকেরা জানত যে, তাদের স্ত্রীরা অন্য দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালায়, তারা এবং সেখানে উপস্থিত সমস্ত স্ত্রীলোকেরা, মহান মণ্ডলী, মিশরের পথ্রোষ এলাকায় বাসকারী সব লোক যিরমিয়কে বলল,

  22. যিরমিয়াহ ৪৪:১৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    “তুমি সদাপ্রভুর নাম করে যে সব কথা আমাদের বলেছ, তোমার সেই কথা আমরা শুনব না।

  23. যিরমিয়াহ ৪৪:১৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ আমরা যা বলেছি, সেই সমস্ত কিছু আমরা নিশ্চয় করব। আকাশের রাণীর উদ্দেশ্যে ধূপ জ্বালাব এবং পেয় নৈবেদ্য ঢালবো; আমরা, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের রাজারা ও আমাদের নেতারা যেভাবে যিহূদার শহরে শহরে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় তা করতেন। তখন আমাদের প্রচুর খাবার থাকবে ও আমরা তৃপ্ত হব, কোনো ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা ছাড়াই।

  24. যিরমিয়াহ ৪৪:১৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু যখন থেকে আমরা আকাশরাণীর উদ্দেশ্যে ধূপ জ্বালানো ও পেয় নৈবেদ্য ঢালা বন্ধ করলাম, তখন থেকে আমাদের অভাব হচ্ছে এবং আমরা তরোয়াল ও দূর্ভিক্ষে ধ্বংস হচ্ছি।”

  25. যিরমিয়াহ ৪৪:১৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    স্ত্রীলোকেরা বলল, “আমরা যখন আকাশরাণীর উদ্দেশ্যে ধূপ জ্বালাতাম ও পেয় নৈবেদ্য ঢালতাম, তখন কি আমাদের স্বামীরা সেই কথা জানতেন না?”