মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ৪০:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা তাঁকে বলল, “আপনি কি জানেন, অম্মোনীয়দের রাজা বালীস আপনাকে খুন করার জন্য নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে পাঠিয়েছেন?” কিন্তু অহীকামের ছেলে গদলিয় তাদের কথা বিশ্বাস করলেন না।

  2. যিরমিয়াহ ৪০:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাই কারেহের ছেলে যোহানন মিস্পাতে গদলিয়কে গোপনে বলল, “আমাকে নথনিয়ের ছেলে ইশ্মায়েলকে হত্যা করার অনুমতি দিন। কেউ আমাকে সন্দেহ করবে না। সে কেন আপনাকে হত্যা করবে? যে সমস্ত ইহুদীরা আপনার চারপাশে জড়ো হয়েছে তাদের ছড়িয়ে পড়তে এবং যিহূদার অবশিষ্ট লোকেদের ধ্বংস হতে কেন অনুমতি দিচ্ছেন?”

  3. যিরমিয়াহ ৪০:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু অহীকামের ছেলে গদলিয় কারেহের ছেলে যোহাননকে বললেন, “এটা কাজ কোরো না। কারণ তুমি ইশ্মায়েলের বিষয়ে মিথ্যা বলছ।”

  4. যিরমিয়াহ ৪১:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ¶ কিন্তু এটা ঘটল, ইলীশামার নাতি, নথনিয়ের ছেলে ইশ্মায়েল রাজবংশ থেকে সপ্তম মাসে দশ জন লোক সঙ্গে নিয়ে মিস্পাতে অহীকামের ছেলে গদলিয়ের কাছে আসল; তারা একসঙ্গে খাবার খেল।

  5. যিরমিয়াহ ৪১:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু নথনিয়ের ছেলে ইশ্মায়েল ও তার সঙ্গে আসা দশ জন লোক উঠে শাফনের নাতি, অহীকামের ছেলে গদলিয়কে তরোয়াল দিয়ে আঘাত করল। ইশ্মায়েল গদলিয়কে হত্যা করল, যাকে বাবিলের রাজার সেই দেশের শাসনকর্ত্তা নিযুক্ত করেছিলেন।

  6. যিরমিয়াহ ৪১:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তখন ইশ্মায়েল মিস্পাতে গদলিয়ের সঙ্গে যে সব ইহুদীরা ছিল এবং যে সব কলদীয় সৈন্যকে সেখানে খুঁজে পাওয়া গেল, তাদের সবাইকে হত্যা করল।

  7. যিরমিয়াহ ৪১:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারপর সেটা ছিল গদলিয় হত্যার দ্বিতীয় দিন, কিন্তু কেউ তা জানত না।

  8. যিরমিয়াহ ৪১:৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশিজন লোক এল, যারা তাদের দাড়ি কামিয়ে, কাপড়-চোপড় ছিঁড়ে ও নিজেদের দেহ কাটাকুটি করে সদাপ্রভুর গৃহে ভক্ষ্য-নৈবেদ্য ও সুগন্ধি হাতে করে নিয়ে যাচ্ছিল।

  9. যিরমিয়াহ ৪১:৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    নথনিয়ের ছেলে ইশ্মায়েল তাদের সঙ্গে দেখা করার জন্য কাঁদতে কাঁদতে মিস্পা থেকে বের হল। তখন এটা ঘটল, সে সেই লোকদের সঙ্গে দেখা করল, সে তাদের বলল, “অহীকামের ছেলে গদলিয়ের কাছে এস।”

  10. যিরমিয়াহ ৪১:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা শহরের মাঝখানে আসলে নথনিয়ের ছেলে ইশ্মায়েল ও তার সঙ্গী লোকেরা তাদের হত্যা করে একটি কুয়োর মধ্যে ফেলে দিল।

  11. যিরমিয়াহ ৪১:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু তাদের মধ্যে দশ জন ছিল, যারা ইশ্মায়েলকে বলল, “আমাদের হত্যা করবেন না, কারণ মাঠের মধ্যে আমাদের গম, যব, তেল ও মধু লুকানো রয়েছে।” তাই সে তাদের অন্য সঙ্গীদের হত্যা করল না।

  12. যিরমিয়াহ ৪১:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ঐ লোকেদের হত্যা করে ইশ্মায়েল যে কুয়োতে তাদের মৃতদেহ গদলিয়ের পাশে ফেলে দিয়েছিল, তা রাজা আসা ইস্রায়েলের রাজা বাশার ভয়ে তৈরী করিয়েছিলেন। নথনিয়ের ছেলে ইশ্মায়েল সেটা মৃতদেহ দিয়ে পরিপূর্ণ করল।

  13. যিরমিয়াহ ৪১:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    পরে ইশ্মায়েল মিস্পাতে অবশিষ্ট লোকেদের বন্দী করে নিয়ে গেল। রাজকুমারীরা ও যারা মিস্পাতে অবশিষ্ট ছিল, যাদের উপর রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন অহীকামের ছেলে গদলিয়কে নিযুক্ত করেছিলেন। নথনিয়ের ছেলে ইশ্মায়েল তাদের বন্দী করে নিয়ে অম্মোন সন্তানদের কাছে যাওয়ার জন্য চলে গেল।

  14. যিরমিয়াহ ৪১:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু কারেহের ছেলে যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা শুনল যে, নথনিয়ের ছেলে ইশ্মায়েলের এইসব অন্যায় কাজ করেছে।

  15. যিরমিয়াহ ৪১:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তখন তারা তাদের সব লোকদের নিয়ে নথনিয়ের ছেলে ইশ্মায়েলের সঙ্গে যুদ্ধ করতে গেল। গিবিয়োনের বড় পুকুরের কাছে তারা তাকে খুঁজে পেল।

  16. যিরমিয়াহ ৪১:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তখন এটা ঘটল, ইশ্মায়েলের সঙ্গে যে সব লোক ছিল, তারা কারেহের ছেলে যোহানন ও তার সঙ্গী সেনাপতিদের দেখে খুশী হল।

  17. যিরমিয়াহ ৪১:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আর ইশ্মায়েল সেই যে সব লোকদের বন্দী করে মিস্পা থেকে নিয়ে যাচ্ছিল, তারা কারেহের ছেলে যোহাননের কাছে ফিরে গেল।

  18. যিরমিয়াহ ৪১:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু নথনিয়ের ছেলে ইশ্মায়েল আটজন লোকের সঙ্গে যোহাননের কাছ থেকে পালিয়ে অম্মোন সন্তানদের কাছে গেল।

  19. যিরমিয়াহ ৪১:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ¶ নথনিয়ের ছেলে ইশ্মায়েল যে অহীকামের ছেলে গদলিয়কে হত্যা করেছিল, তার কাছ থেকে কারেহের ছেলে যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা যে সব অবশিষ্ট লোককে মিস্পা থেকে ফিরিয়ে এনেছিল, তাদেরকে সঙ্গে নিল, যুদ্ধে দক্ষ পুরুষদের এবং গিবিয়োন থেকে আনা স্ত্রীলোক, ছেলেমেয়ে ও নপুংসকদের সঙ্গে নিল।

  20. যিরমিয়াহ ৪১:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তখন তারা চলে গেল এবং গেরুৎ কিমহমে কিছু দিন থাকলো, যেটা বৈৎলেহমের কাছে। কলদীয়দের ভয়ে তারা মিশরে যাচ্ছিল।

  21. যিরমিয়াহ ৪১:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা তাদের ভয় পেয়েছিল, কারণ নথনিয়ের ছেলে ইশ্মায়েল অহীকামের ছেলে গদলিয়কে হত্যা করেছিল, যাকে বাবিলের রাজা শাসনকর্ত্তা হিসাবে নিযুক্ত করেছিলেন।

  22. যিরমিয়াহ ৪২:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ¶ তারপর সৈন্যদলের সেনাপতিরা, কারেহের ছেলে যোহানন, হোশয়িয়ের ছেলে যাসনিয় এবং মহান সমস্ত লোকেরা যিরমিয় ভাববাদীর কাছে জড়ো হল।

  23. যিরমিয়াহ ৪২:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা তাঁকে বলল, “আপনার কাছে আমাদের বিনতি শুনুন। আমাদের মধ্যে যারা অবশিষ্ট আছে, তাদের জন্য আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, কারণ আপনি যেমন দেখছেন, আমরা মাত্র কয়েকজন রয়েছি।

  24. যিরমিয়াহ ৪২:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আপনার ঈশ্বর সদাপ্রভু জিজ্ঞাসা করুন কোন পথে আমরা যাব, কি করা আমাদের উচিত।”

  25. যিরমিয়াহ ৪২:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাই যিরমিয় ভাববাদী তাদের বললেন, “আমি তোমাদের কথা শুনেছি। দেখ, তোমরা যেমন অনুরোধ করেছ, তেমন আমি তোমাদের জন্য সদাপ্রভু তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সদাপ্রভু যা উত্তর দেবেন, আমি তোমাদের বলব, তোমাদের থেকে কিছুই গোপন করব না।”