মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যিরমিয়াহ ৪২:৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা যিরমিয়কে বলল, “সদাপ্রভু আমাদের মধ্যে সত্য ও বিশ্বস্ত সাক্ষী হন, আমরা সেই সমস্ত কিছু করব, যা সদাপ্রভু তোমার ঈশ্বর আমাদের করতে বলেন।

  2. যিরমিয়াহ ৪২:৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যদি এটি ভালো হয় কিংবা যদি এটি খারাপ হয়, আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভু কথার বাধ্য হব, যাঁর কাছে আমরা আপনাকে পাঠাচ্ছি, তাই যখন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভু কথার বাধ্য হব এটাই আমাদের জন্য ভাল হবে।”

  3. যিরমিয়াহ ৪২:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তখন এটি ঘটল, দশ দিন পরে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল।

  4. যিরমিয়াহ ৪২:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাতে যিরমিয় কারেহের ছেলে যোহাননকে ও তার সঙ্গী সেনাপতিদের এবং ছোট ও মহান সমস্ত লোকদের ডাকলেন।

  5. যিরমিয়াহ ৪২:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি তাদের বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, যাঁর কাছে তোমরা নিজেদের বিনতি জানাবার জন্য আমাকে পাঠিয়েছিলে সেই সদাপ্রভু এই কথা বলেন,

  6. যিরমিয়াহ ৪২:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ‘যদি তোমরা ফিরে আসো এবং এই দেশে বাস কর, তাহলে আমি তোমাদের গড়ে তুলব, তোমাদের ভাঙ্গবো না, আমি তোমাদের রোপণ করব, তোমাদের উপড়ে ফেলব না; কারণ আমি তোমাদের উপরে যে বিপদ এনেছি, সেখান থেকে ফিরে আসবো।

  7. যিরমিয়াহ ৪২:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    বাবিলের রাজাকে ভয় কোরো না, যাকে তোমরা ভয় করেছ। তাকে ভয় কোরো না’ এটা সদাপ্রভুর ঘোষণা কারণ আমি তার হাত থেকে তোমাদের রক্ষা করার জন্য ও উদ্ধার করার জন্য তোমাদের সাথে আছি।

  8. যিরমিয়াহ ৪২:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ আমি তোমাদের প্রতি করুণা করব, তাতে সেও তোমাদের প্রতি দয়া করবে এবং আমি তোমাদের নিজেদের দেশে আবার ফিরিয়ে আনব।

  9. যিরমিয়াহ ৪২:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি তোমরা বল, ‘আমরা এই দেশে থাকব না’ যদি তোমরা আমি, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা না শোনো;

  10. যিরমিয়াহ ৪২:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যদি তোমরা বল, ‘না! আমরা মিশর দেশে যাব, যেখানে আমরা কোনো যুদ্ধ দেখব না, তূরীধ্বনি শুনব না, খাবারের জন্য ক্ষুধার্ত হব না। আমরা সেখানে বাস করব’।

  11. যিরমিয়াহ ৪২:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাহলে যিহূদার অবশিষ্ট লোকেরা এখন সদাপ্রভুর বাক্য শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তোমরা যদি মিশরে যাওয়াই ঠিক করে থাক, তাহলে যাও আর সেখানে বাস কর,

  12. যিরমিয়াহ ৪২:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তবে যে তরোয়ালকে তোমরা ভয় পাও, তা মিশর দেশেই তোমাদের ধরে ফেলবে। যে দূর্ভিক্ষের জন্য চিন্তা করছ, তা মিশরে তোমাদের পিছনে ছুটবে। তোমরা সেখানেই মারা যাবে।

  13. যিরমিয়াহ ৪২:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাই এটা ঘটবে, যারা মিশরে গিয়ে বাস করবে বলে ঠিক করেছে, তারা সবাই সেখানে তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বে। সেখানে তাদের কেউ জীবিত থাকবে না; যে বিপদ আমি তাদের উপর আনব, তা থেকে একজনও রেহাই পাবে না’।

  14. যিরমিয়াহ ৪২:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘যিরূশালেমে বসবাসকারীদের উপরে যেমন করে আমার রোষ ও ক্রোধ ঢালা হয়েছে, তোমরা মিশরে গেলে তেমন ভাবে আমার ক্রোধ তোমাদের উপরেও ঢালা হবে। তোমরা হবে অভিশাপের, ভয়ঙ্কর, শাপের, অসম্মানের পাত্র। তোমরা পুনরায় এই দেশ দেখতে পাবে না’।

  15. যিরমিয়াহ ৪২:১৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যিহূদার অবশিষ্ট লোকেরা, সদাপ্রভু তোমাদের বিষয়ে বলেছেন, তোমরা মিশরে যেয়ো না! তোমরা অবশ্যই জানো যে, আজ তোমাদের বিরুদ্ধে একটি সাক্ষী হয়েছি।

  16. যিরমিয়াহ ৪২:২০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমরা নিজেদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করেছ, কারণ তোমরা আমি-যিরমিয়কে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন, বলেছিলে, ‘আপনি আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; তাতে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যা বলবেন, সেই সবই আপনি আমাদের জানাবেন, আমরা তাই করব’।

  17. যিরমিয়াহ ৪২:২১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ আমি আজ তোমাদেরকে তা জানালাম; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে যে সব বিষয়ের জন্য আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, তাঁর কোনো কথাই তোমরা এখনও শোনো নি।

  18. যিরমিয়াহ ৪২:২২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাই এখন, তোমরা নিশ্চয়ই জেনে রাখ যে, তোমরা যেখানে বসবাস করতে চাও, সেখানে তোমরা তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়বে।”

  19. যিরমিয়াহ ৪৩:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ¶ এটি ঘটেছিল, যিরমিয় সমস্ত লোকেদের কাছে সদাপ্রভু, তাদের ঈশ্বরের বাক্য ঘোষণা করা শেষ করলেন, যা সদাপ্রভু, তাদের ঈশ্বর যিরমিয়কে বলতে বলেছিলেন।

  20. যিরমিয়াহ ৪৩:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তখন হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন ও সমস্ত অহঙ্কারী লোকেরা যিরমিয়কে বলল, “তুমি মিথ্যা কথা বলছ। সদাপ্রভু, আমাদের ঈশ্বর তোমাকে বলতে পাঠান নি, ‘তোমরা মিশরে বসবাস করতে যেও না’।

  21. যিরমিয়াহ ৪৩:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ নেরিয়ের ছেলে বারূক আমাদের বিরুদ্ধে তোমাকে উত্তেজিত করে তুলছে, যাতে কলদীয়দের হাতে আমাদের তুলে দিতে পারো। কারণ যাতে তারা আমাদের মেরে ফেলে এবং আমাদের বন্দী করে বাবিলে নিয়ে যায়।”

  22. যিরমিয়াহ ৪৩:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    এই ভাবে কারেহের ছেলে যোহানন, সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে থাকার বিষয়ে সদাপ্রভুর কথা শুনতে অস্বীকার করল।

  23. যিরমিয়াহ ৪৩:৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারেহের ছেলে যোহানন ও সৈন্যদের সমস্ত সেনাপতি যিহূদার অবশিষ্ট সবাই যারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তারা সেখান থেকে যিহূদা দেশে বসবাস করবার জন্য ফিরে এসেছিল।

  24. যিরমিয়াহ ৪৩:৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা সেই সকল পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে, রাজকুমারীদের এবং প্রত্যেক ব্যক্তিকে সঙ্গে নিল, যাদের রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয়ের কাছে রেখে গিয়েছিলেন। তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের ছেলে বারূককেও নিয়ে গেল।

  25. যিরমিয়াহ ৪৩:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা মিশর দেশে তফনহেষ পর্যন্ত গেল, কারণ তারা সদাপ্রভুর কথা শোনে নি।