মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইসাইয়া ২০:১আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    ¶ যে বছরে অধিপতি অসদোদে আসলেন, অশূরের রাজা সার্গোন তাকে পাঠিয়ে দিলেন, তিনি অসদোদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং তা গ্রহণ করলেন।

  2. ইসাইয়া ২০:২আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    সেই সময় প্রভু আমোসের পুত্র যিশাইয়র মাধ্যমে এই কথা গুলি বলেছিলেন, “যাও এবং তোমার কোমর থেকে চট বাদ দাও এবং তোমার পা থেকে চটি নাও।” তিনি তাই করলেন, উলঙ্গ হলেন ও খালি পায়ে ঘুরে বেড়াতে লাগলেন।

  3. ইসাইয়া ২০:৩আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন মিশর ও কূশের জন্য একটা চিহ্ন ও ভবিষ্যতের লক্ষণ হিসাবে তিন বছর ধরে উলঙ্গ ও খালি পায়ে ঘুরে বেড়িয়েছে”

  4. ইসাইয়া ২০:৪আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    এই ভাবে অশূরের রাজা মিশরকে লজ্জা দেবার জন্য যুবক এবং বৃদ্ধ মিশরীয়দেরকে বন্দী ও কূশীয় নির্বাসিত লোকদেরকে উলঙ্গ, খালি পা ও নীচের অংশ অনাবৃত করবেন।

  5. ইসাইয়া ২০:৫আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    তারা হতাশ এবং লজ্জিত হবে, কারণ কূশ তাদের আশা এবং মিশর তাদের মহিমা।

  6. ইসাইয়া ২০:৬আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    এই উপকূলের বাসিন্দারা সেই দিন বলবে, “প্রকৃত পক্ষে, এটা আমাদের আশার উত্স ছিল, যেখানে আমরা সাহায্যের জন্য অশূরের রাজার হাত থেকে রক্ষা পেয়েছিলাম এবং এখন আমরা কিভাবে পালাতে পারি?”

  7. ইসাইয়া ২১:১আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    ¶ সমুদ্রের দ্বারা মরুভূমি বিষয়ে একটি ঘোষণা। দক্ষিণ অঞ্চলের মধ্যে দিয়ে ব্যাপক ঝড়ের মতো এটি আসে তেমনি করে মরু-এলাকা থেকে, সেই ভয়ঙ্কর দেশের মধ্যে দিয়ে আসছে।

  8. ইসাইয়া ২১:২আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    একটা পীড়াদায়ক দর্শন আমাকে দেখানো হয়েছে বিশ্বাসঘাতক লোক বিশ্বাসঘাতকতা করছে এবং ধ্বংসকারী ধ্বংস করছে। হে এলম, যাও এবং আক্রমণ কর; মাদিয়া, ঘিরে ফেল। আমি তার সব কান্না থামিয়েছি।

  9. ইসাইয়া ২১:৩আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    অতএব আমার কোমর ব্যথায় পূর্ণ হল, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন নত হয়েছি যে, শুনতে পাচ্ছি না, এমন উত্তেজিত হয়েছি যে, দেখতে পাচ্ছি না।

  10. ইসাইয়া ২১:৪আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    আমার হৃদয় ধুক্ ধুক্ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে রাতের জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা আমার জন্য ভয়ের বিষয় হয়েছে।

  11. ইসাইয়া ২১:৫আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    তারা মেজ তৈরী করছে, তারা কম্বল পাতছে এবং খাওয়া-দাওয়া করছে; হে নেতারা, ওঠো, তোমার ঢালে তেল মাখাও।

  12. ইসাইয়া ২১:৬আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    কারণ প্রভু আমার কাছে এই কথা বলেছেন, “যাও, তুমি গিয়ে একজন পাহারাদার নিযুক্ত কর; সে যা কিছু দেখবে তা যেন অবশ্যই খবর দেয়।

  13. ইসাইয়া ২১:৭আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    যখন সে রথ ও জোড়ায় জোড়ায় অশ্বারোহী আর গাধা আরোহী, উট আরোহী দেখবে, তখন সে যেন মনোযোগ দেয় এবং খুব সতর্ক হয়।”

  14. ইসাইয়া ২১:৮আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    তখন সেই পাহারাদার চিত্কার করে বলবে, “হে আমার প্রভু, দিনের পর দিন প্রহরীদুর্গে আমি দাঁড়িয়ে থাকি; আমি প্রত্যেক রাতে আমার পাহারা-স্থানেই থাকি।”

  15. ইসাইয়া ২১:৯আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    এখানে রথেরচালকের সঙ্গে এক সেনাদল, জোড়ায় জোড়ায় অশ্বারোহী আসছে। সে বলবে, “ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে এবং তার দেবতাদের সব খোদাই-করা মূর্তিগুলি মাটিতে ভেঙে পড়ে আছে।”

  16. ইসাইয়া ২১:১০আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    হে আমার মাড়াই করা শস্য, আমার খামারের সন্তান! আমি বাহিনীদের সদাপ্রভুর কাছ থেকে, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে আমি যা শুনেছি তা তোমাদেরকে জানালাম।

  17. ইসাইয়া ২১:১১আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    ¶ দূমারবিষয়ে ঘোষণা: সেয়ীর থেকে কেউ আমাকে ডেকে বলল, “পাহারাদার, রাত আর কতক্ষণ বাকি আছে? পাহারাদার, রাত আর কতক্ষণ বাকি আছে?”

  18. ইসাইয়া ২১:১২আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    পাহারাদার উত্তর দিল, “সকাল হয়ে আসছে এবং রাতও আসছে। যদি তুমি জিজ্ঞাসা কর, তবে জিজ্ঞাসা করো, ফিরে এসো।”

  19. ইসাইয়া ২১:১৩আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    ¶ আরবের বিষয়ে ঘোষণা এই: হে দদানীয় যাত্রীর দল, তোমরা আরবের মরুপ্রান্তে রাত কাটাও,

  20. ইসাইয়া ২১:১৪আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    পিপাসার জন্য জল আন। হে টেমা দেশের বাসিন্দারা, তোমরা পালিয়ে যাওয়া লোকদের জন্য খাবার নিয়ে গিয়ে তাদের সঙ্গে দেখা কর।

  21. ইসাইয়া ২১:১৫আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    কারণ তারা তরোয়াল থেকে, আকর্ষিত তরোয়াল থেকে, বাঁকানো ধনুকের থেকে আর ভারী যুদ্ধের সামনে থেকে পালিয়ে গেল।

  22. ইসাইয়া ২১:১৬আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    কারণ প্রভু আমার কাছে এই কথা বললেন, “এক বছরের মধ্যে, এক বছরের জন্য মজুরী দেওয়া একজন শ্রমিক হিসাবে এটি দেখতে পাবে, কেদরের সমস্ত গৌরব শেষ হবে।

  23. ইসাইয়া ২১:১৭আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব

    কেদরের ধনুকধারী যোদ্ধাদের মধ্যে অল্প লোকই বেঁচে থাকবে;” কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন।

  24. ইসাইয়া ২২:১আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    ¶ দর্শন-উপত্যকা বিষয়ে ঘোষণা: তোমার এখন কি হয়েছে যে, তোমার সবাই ছাদের উপরে উঠেছ?

  25. ইসাইয়া ২২:২আনু. ৭১২ খ্রিস্টপূর্ব

    হে কোলাহলপূর্ণ শহর, হে আনন্দময় পূর্ণ শহর, তোমার মৃত লোকেরা তো তরোয়ালের আঘাতে মরেনি এবং তারা যুদ্ধেও মরেনি।