- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- ইসাইয়া ১৬:১১আনু. ৭২৬ খ্রিস্টপূর্ব
তাই আমার হৃদয় মোয়াবের জন্য একটি বীণার মতো কাঁদছে, আর আমার নাড়ী কীর-হেরসের জন্য বাজছে।
- ইসাইয়া ১৬:১২আনু. ৭২৬ খ্রিস্টপূর্ব
মোয়াব যখন উঁচু জায়গায় নিজেকে পরিশ্রান্ত করে এবং তার মন্দিরে প্রার্থনা করার জন্য প্রবেশ করে, তখন তার প্রার্থনা কিছুই লাভ হবে না।
- ইসাইয়া ১৬:১৩আনু. ৭২৬ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু মোয়াব বিষয়ে এই কথা আগেই বলেছেন।
- ইসাইয়া ১৬:১৪আনু. ৭২৬ খ্রিস্টপূর্ব
আবার সদাপ্রভু বলছেন, “তিন বছরের মধ্যে মোয়াবের মহিমা বিলীন হয়ে যাবে; তার অনেক লোক ঘৃণিত, অবশিষ্টাংশ খুব অল্প এবং তুচ্ছ হবে।”
- ইসাইয়া ১৭:১আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
¶ দম্মেশকের বিষয়ে ঘোষণা। দেখ, দম্মেশক আর শহর থাকবে না, তা একটা ধ্বংসের স্তূপ হবে।
- ইসাইয়া ১৭:২আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
অরোয়েরের গ্রামগুলো পরিত্যক্ত হবে; সেগুলো পশুপাল শোয়ার জন্য হবে এবং কেউ তাদের ভয় দেখাবে না।
- ইসাইয়া ১৭:৩আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
দম্মেশক থেকে ইফ্রয়িম থেকে এবং অরামের অবশিষ্টাংশগুলো থেকে শক্তিশালী শহরগুলি উধাও হয়ে যাবে। তারা ইস্রায়েলের লোকদের গৌরবের মত হবে এই হল সদাপ্রভুর ঘোষণা।
- ইসাইয়া ১৭:৪আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
“সেই দিন এটা ঘটবে যে যাকোবের মহিমা ক্ষীণ হবে এবং তার দেহের মাংস চর্বিহীন হবে।
- ইসাইয়া ১৭:৫আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
এটি হবে যখন একটি চাষী স্থায়ী শস্য সংগ্রহ করে এবং তার হাত শস্যের শীষ কেটে ফেলল। ইস্রায়েলীয়দের অবস্থা তেমনই হবে। যখন কেউ রফায়ীমের উপত্যকায় পড়ে থাকা শস্যের শীষ কুড়ায়, তেমনই হবে।
- ইসাইয়া ১৭:৬আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
শস্যের শীষ কুড়ানো বাকি থাকবে। যাইহোক, যখন জিতবৃক্ষ কেঁপে ওঠে: উঁচু ডালের ওপরে দুই বা তিনটি জিতবৃক্ষ, ফলবান বৃক্ষের সর্বোচ্চ শাখার মধ্যে চারটি বা পাঁচটি হল” ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর এই ঘোষণা।
- ইসাইয়া ১৭:৭আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
সেই দিন লোকে তাদের সৃষ্টিকর্ত্তার দিকে তাকাবে এবং তাদের চোখ ইস্রায়েলের পবিত্রজনের দিকে তাকাবে।
- ইসাইয়া ১৭:৮আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
তারা নিজেদের হাতে তৈরী বেদির দিকে তাকাবে না, তারা আশেরা-খুঁটি ও সূর্য্য প্রতিমার দিকে তাকাবে না যা তারা তাদের আঙ্গুল দিয়ে তৈরী করেছে।
- ইসাইয়া ১৭:৯আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
সেই দিন তাদের শক্তিশালী শহরগুলো পাহাড়ের চূড়াগুলির উপর পরিত্যক্ত কাঠের ঢালগুলির মত হবে, যা ইস্রায়েল জাতির জন্য ত্যাগ করা হয় এবং যা একটি ধ্বংসস্থান হবে।
- ইসাইয়া ১৭:১০আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
কারণ তুমি তোমার পরিত্রানের ঈশ্বরকে ভুলে গেছ; সেই আশ্রয়-পাহাড়কে তুমি তুচ্ছ করেছ, তাই তুমি সুন্দর সুন্দর চারা রোপণ করছ আর বিদেশী কলমের সঙ্গে লাগাচ্ছ,
- ইসাইয়া ১৭:১১আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
তুমি রোপণের দিনের বেড়া দাও ও চাষ কর। তাড়াতাড়ি তোমার বীজ বৃদ্ধি হবে, কিন্তু শোকের দিন এবং হতাশাজনক দুঃখের দিনের ফসল ঝরে যাবে।
- ইসাইয়া ১৭:১২আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
হায় হায়, অনেক লোকের কোলাহল, যা গর্জনকারী সাগরের মতই গর্জন। জাতিদের দৌড়, যে দৌড় শক্তিশালী জলের ঢেউয়ের মতো!
- ইসাইয়া ১৭:১৩আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
প্রচুর জলের শব্দের মত লোকেরা গর্জন করবে, কিন্তু ঈশ্বর তাদের ধমক দেবেন। তারা দূরে পালিয়ে যাবে এবং বাতাসের সামনে পাহাড়ের ওপরের তুষের মত হবে এবং ঘূর্ণায়মান ঝড়ের সামনে ধূলোর মত তাড়িত হবে।
- ইসাইয়া ১৭:১৪আনু. ৭৪১ খ্রিস্টপূর্ব
সন্ধ্যাবেলায়, দেখ, ত্রাস! এবং তারা সকাল হওয়ার আগেই চলে যাবে। এই তাদের অংশ যারা আমাদের লুট করে; তাদের ভাগ্য যারা আমাদের লুট করে।
- ইসাইয়া ১৮:১আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব
¶ হায়! কূশ দেশের নদীগুলোর ওপারে এমন একটা দেশ যা ডানার ঝিঁঝিঁ শব্দবিশিষ্ট।
- ইসাইয়া ১৮:২আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব
যে সমুদ্র পথ দিয়ে নলের তৈরী নৌকায় জলের ওপর দিয়ে দূত পাঠাচ্ছে। যাও, হে দ্রুতগামী দূতেরা, যে জাতি লম্বা ও কোমল, যে জাতিকে কাছের ও দূরের লোকেরা ভয় করে, যে জাতি শক্তিশালী ও জয়ী, যার দেশ নদী বিভক্ত, তোমরা তার কাছে ফিরে যাও।
- ইসাইয়া ১৮:৩আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব
পৃথিবীর সমস্ত বাসিন্দারা এবং তোমরা যারা পৃথিবীতে বাস কর, যখন পর্বতের ওপরে পতাকা তোলা হবে, দেখ এবং যখন তূরী বাজবে, শুন।
- ইসাইয়া ১৮:৪আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু আমাকে বলছেন, “আমি শান্তভাবে আমার বাড়ি থেকে পর্যবেক্ষণ করবো, সূর্য্যের মতো উজ্জ্বল তাপের মত, গরমকালে ফসল কাটবার দিনের কুয়াশার মেঘের মত।”
- ইসাইয়া ১৮:৫আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব
ফসল সংগ্রহ করার আগে যখন ফুল ফুটে যায় এবং সেই ফুল আঙ্গুর হয়ে পেকে যাবে, সেই দিন কাঁচি দিয়ে তিনি কচি ডালগুলো কেটে ফেলবেন আর ছড়িয়ে পড়া ডালগুলো দূর করে দেবেন।
- ইসাইয়া ১৮:৬আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব
পাহাড়ের পাখি ও পৃথিবীর পশুদের জন্য তারা পরিত্যক্ত হবে; তারা পর্বতমালার পাখীদের এবং পৃথিবীর প্রাণীর জন্য একত্রিত হবে। পাখিরা তাদের ওপরে গ্রীষ্মকাল হবে, পৃথিবীর সব প্রাণীরা তাদের ওপরে শীতকাল কাটাবে।
- ইসাইয়া ১৮:৭আনু. ৭১৪ খ্রিস্টপূর্ব
সেই দিন বাহিনীদের সদাপ্রভুর কাছে সেই লম্বা ও মোলায়েম চামড়ার জাতির কাছ থেকে উপহার আসবে। এ সেই জাতি যাকে কাছের ও দূরের লোকেরা ভয় করে। এ সেই শক্তিশালী ও জয়ী জাতি যার দেশ নদী দিয়ে বিভক্ত করা। সেই জাতি থেকে বাহিনীদের সদাপ্রভুর নামের জায়গায়, সিয়োন পর্বতে।