মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ১৫:৩২আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ আর যিহূদা এবং সীল নিজেরাও ভাববাদী ছিলেন বলে, অনেক কথা দিয়ে ভাইদের আশ্বাস দিলেন ও শান্ত করলেন।

  2. প্রেরিত ১৫:৩৩আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কিছুদিন সেখানে থাকার পর, যাঁরা তাঁদেরকে পাঠিয়েছিলেন, তাঁদের কাছে ফিরে যাবার জন্য তাঁরা ভাইদের কাছ থেকে শান্তিতে বিদায় নিলেন।

  3. প্রেরিত ১৫:৩৪আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তাঁহাদিগকে বললেন, তোমাদের কাছে কয়খানা রুটী আছে? তাঁহারা কহিলেন, সাতখানা, আর কয়েকটি ছোট মাছ।

  4. প্রেরিত ১৫:৩৫আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু পৌল ও বার্ণবা আন্তিয়খিয়াতে অন্যান্য অনেক লোকের সঙ্গে থাকলেন, যেখানে তাঁরা প্রভুর বাক্য শিক্ষা দিতেন এবং সুসমাচার প্রচার করতেন।

  5. প্রেরিত ১৫:৩৬আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কিছুদিন পর পৌল বার্ণবাকে বললেন, চল আমরা যে সব শহরে প্রভুর বাক্য প্রচার করেছিলাম, সেই সব শহরে ফিরে গিয়ে ভাইদেরকে পরিচর্য্যা করি এবং দেখি তারা কেমন আছে।

  6. প্রেরিত ১৫:৩৭আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ আর বার্ণবা চাইলেন, যোহন, যাহাকে মার্ক বলে তাঁকেও সঙ্গে নিয়ে যাবেন।

  7. প্রেরিত ১৫:৩৮আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু পৌল ভাবলেন যে ব্যক্তি পাম্ফুলিয়াতে তাদের ছেড়ে চলে গিয়েছিল এবং তাদের সঙ্গে পুনরায় কাজে যায়নি সেই মার্ককে সঙ্গে নেওয়া ঠিক হবে না।

  8. প্রেরিত ১৫:৩৯আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ তখন তাদের মধ্যে মনের অমিল হলো, সুতরাং তারা পরস্পর ভাগ হয়ে গেল; এবং বার্ণবাস মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রে গেলেন;

  9. প্রেরিত ১৫:৪০আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু পৌল সীলকে মনোনীত করে এবং ভাইদের দ্বারা প্রভুর অনুগ্রহে সমর্পিত হয়ে বিদায় নিলেন।

  10. প্রেরিত ১৫:৪১আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ এবং তিনি সুরিয়া ও কিলিকিয়া দিয়ে যেতে যেতে মণ্ডলীকে সুস্থির ও শক্তিশালী করলেন।

  11. প্রেরিত ১৬:১আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি দর্বীতও লুস্ত্রায় পৌঁছলেন এবং দেখ সেখানে তীমথিয় নামক এক শিষ্য ছিলেন; তিনি এক বিশ্বাসীনী যিহূদী মহিলার ছেলে কিন্তু তাঁর বাবা ছিলেন গ্রীক।

  12. প্রেরিত ১৬:২আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ লুস্ত্রা ও ইকনিয় বসবাসকারী ভাইবোন তাঁর সম্পর্কে ভালো সাক্ষ্য দিত।

  13. প্রেরিত ১৬:৩আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ পৌল চাইল যেন এই ব্যক্তি তাঁর সঙ্গে যান; সুতরাং তিনি তাঁকে নিয়ে ইহুদীদের মতই ত্বকছেদ করলেন, কারণ সবাই জানত যে তার পিতা গ্রীক।

  14. প্রেরিত ১৬:৪আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ আর তারা যেমন শহর ঘুরতে ঘুরতে যাচ্ছিল, তারা মণ্ডলী গুলোকে নির্দেশ দিলেন যেন যিরুশালেমের প্রেরিতরা ও প্রাচীনদের লিখিত আদেশগুলি পালন করে।

  15. প্রেরিত ১৬:৫আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ এই ভাবে মণ্ডলীগণ বিশ্বাসে সুদৃঢ় হলো এবং দিনের র পর দিন সংখ্যায় বাড়তে লাগল।

  16. প্রেরিত ১৬:৬আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ পৌল এবং তাঁর স্বাথীরা ফরুগিয়া ও গালাতিয়া প্রদেশ দিয়ে গেলেন কারণ এশিয়া দেশে বাক্য প্রচার করতে পবিত্র আত্মা হতে বারণ ছিল;

  17. প্রেরিত ১৬:৭আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ তারা মুশিয়া দেশের নিকটে পৌঁছে বৈথুনিয়া প্রদেশে যেতে চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাদেরকে যেতে বাধা দিলেন।

  18. প্রেরিত ১৬:৮আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ সুতরাং তারা মুশিয়া দেশ ছেড়ে ত্রোয়া শহরে চলে গেলেন।

  19. প্রেরিত ১৬:৯আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ রাত্রিতে পৌল এক দর্শন পেলেন; এক মাকিদনীয় পুরুষ অনুরোধের সঙ্গে তাঁকে ডাকলেন এবং বললেন, মাকিদনিয়াতে এসে আমাদের সাহায্য করুন।

  20. প্রেরিত ১৬:১০আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ তিনি সেই দর্শন পাওয়ার সাথে সাথে আমরা মাকিদনিয়া দেশে যেতে প্রস্তুত হলাম, কারণ আমরা বুঝলাম তাদের মধ্যে সুসমাচার প্রচারের জন্য ঈশ্বর আমাদের ডেকেছেন।

  21. প্রেরিত ১৬:১১আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ আমরা ত্রোয়া থেকে জলপথ ধরে সোজা পথে সামথ্রাকিদ্বীপ এবং পরের দিন নিয়াপলি শহরে পৌঁছলাম।

  22. প্রেরিত ১৬:১২আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ সেখান থেকে ফিলিপী শহরে গেলাম; এটি মাকিদনিয়া প্রদেশেরঐ ভাগের প্রধান শহর এবং রোমীয়দের উপনিবেশ। আমরা এই শহরে কিছুদিন ছিলাম।

  23. প্রেরিত ১৬:১৩আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ আর বিশ্রামবারে শহরের প্রধান দরজার বাইরে নদীতীরে গেলাম, মনে করলাম সেখানে প্রার্থনার জায়গা আছে; আমরা সেখানে বসে একদল স্ত্রীলোক যারা এসেছিল তাদের সঙ্গে কথা বললাম।

  24. প্রেরিত ১৬:১৪আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ আর থুয়াতিরা শহরে লুদিয়া নামে এক ঈশ্বরভক্ত স্ত্রীলোক, যিনি বেগুনে কাপড় বিক্রি করতেন তিনি আমাদের কথা শুনছিলেন। প্রভু তাঁর হৃদয় খুলে দিলেন যেন তিনি পৌলের কথা মনোযোগ দিয়ে শোনেন।

  25. প্রেরিত ১৬:১৫আনু. ৫৩ খ্রিস্টাব্দ

    ¶ তিনি ও তাঁর পরিবার বাপ্তিষ্ম নেওয়ার পর তিনি অনুরোধ করে বললেন, আপনারা যদি আমাকে প্রভুতে বিশ্বাসীনী বলে বিচার করেন তবে আমার বাড়িতে এসে থাকুন এবং তিনি আমাদের যত্নের সহিত নিয়ে গেলেন।