মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ১৫:৭আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ অনেক তর্কযুদ্ধ হওয়ার পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন হে ভাইগণ, তোমরা জানো যে, অনেকদিন আগে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করেছেন, যেন আমার মুখ থেকে অযিহূদীরা সুসমাচারের বাক্য অবশ্যই শুনে এবং বিশ্বাস করে।

  2. প্রেরিত ১৫:৮আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ ঈশ্বর, যিনি হৃদয়ের অন্তঃকরণ জানেন, তিনি তাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, আমাদের যেমন, তাদেরকেও তেমনি পবিত্র আত্মা দান করেছেন;

  3. প্রেরিত ১৫:৯আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ এবং আমাদেরও তাদের মধ্যে কোনোও বিশেষ পক্ষপাতিত্ব রাখেননি, বিশ্বাস দ্বারা তাদের হৃদয় পবিত্র করেছেন।

  4. প্রেরিত ১৫:১০আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ অতএব এখন কেন তোমরা ঈশ্বরের পরীক্ষা করছো, শিষ্যদের ঘাড়ে সেই যোঁয়ালী কেন দিচ্ছ, যার ভার না আমাদের পূর্বপুরুষেরা না আমরা বইতে পারি।

  5. প্রেরিত ১৫:১১আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু আমরা বিশ্বাস করি তারা যেমন, আমরাও তেমনি প্রভু যীশুর অনুগ্রহ দ্বারা পরিত্রান পাবো।

  6. প্রেরিত ১৫:১২আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ তখন সকলে চুপ করে থাকলো, আর বার্ণবার ও পৌলের মাধ্যমে অযিহুদিদের মধ্যে ঈশ্বর কি কি চিহ্ন-কার্য্য ও অদ্ভুত লক্ষণ সাধন করেছেন, তাঁর বিবরণ তাদের কাছ থেকে শুনছিল।

  7. প্রেরিত ১৫:১৩আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ তাদের কথা শেষ হওয়ার পর, যাকোব উত্তর দিয়ে বললেন, হে ভাইয়েরা আমার কথা শোনো।

  8. প্রেরিত ১৫:১৪আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ ঈশ্বর নিজের নামের জন্য অযিহূদীর মধ্য হইতে একদল মানুষকে গ্রহণের উদ্দেশ্যে কিভাবে প্রথমে তাদের আশীর্বাদ করেছিলেন, তা শিমোন ব্যাখ্যা করলেন।

  9. প্রেরিত ১৫:১৫আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ আর ভবিষ্যৎ বক্তাদেরর বাক্য তাঁর সঙ্গে মেলে, যেমন লেখা আছে,

  10. প্রেরিত ১৫:১৬আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ এই সবের পরে আমি ফিরে আসব, দাউদের পড়ে থাকা ঘর আবার গাঁথব, সব ধ্বংসস্থান আবার গাঁথব এবং পুনরায় স্থাপন করব,

  11. প্রেরিত ১৫:১৭আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ সুতরাং, অবশিষ্ট সব লোক যেন প্রভুকে খোঁজ করে এবং যে জাতিদের উপর আমার নাম কির্ত্তিত হয়েছে, তারা যেন সবাই খোঁজ করে।

  12. প্রেরিত ১৫:১৮আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ প্রভু এই কথা বলেন, যিনি পূর্বকাল থেকে এই সকল বিষয় জানান।

  13. প্রেরিত ১৫:১৯আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ অতএব আমার বিচার এই যে, যারা ভিন্ন্ জাতিদের মধ্য থেকে ঈশ্বরে ফেরে তাদের আমরা কষ্ট দেব না,

  14. প্রেরিত ১৫:২০আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু তাদেরকে লিখে পাঠাব, যেন তারা প্রতিমা সংক্রান্ত অশুচিতা, ব্যভিচার, গলাটিপে মারা প্রাণীর মাংস ও রক্ত থেকে দূরে থাকে।

  15. প্রেরিত ১৫:২১আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কারণ প্রত্যেক শহরে বংশপরম্পরায় মোশির জন্য এমন লোক আছে, যারা তাঁকে প্রচার করে এবং প্রত্যেক বিশ্রামবারে সমাজ গৃহগুলিতে তাঁর বই পড়া হচ্ছে।

  16. প্রেরিত ১৫:২২আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ তখন প্রেরিতরা এবং প্রাচীনরা আগের সমস্ত মণ্ডলীর সাহায্যে, নিজেদের মধ্য হইতে মনোনীত কোনো কোনো লোককে, অর্থাৎ বার্শবা নামে পরিচিত যিহূদা এবং সীল, ভাইদের মধ্যে পরিচিত এই দুই জনকে পৌল ও বার্ণবার সঙ্গে আন্তিয়খিয়ায় পাঠাতে উপযুক্ত বুঝলেন;

  17. প্রেরিত ১৫:২৩আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ এবং তাঁদের হাতে এই রকম লিখে পাঠালেন আন্তিয়খিয়া, সুরিয়া ও কিলিকিয়াবাসী অযিহূদীয় ভাই সকলের কাছে প্রেরিতদের ও প্রাচীনদের, ভাইদের মঙ্গলবাদ।

  18. প্রেরিত ১৫:২৪আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ আমরা শুনতে পেয়েছি যে, আমরা যাদের কোনোও ত্বকছেদ আজ্ঞা দেইনি, সেই কয়েক জন লোক আমাদের ভেতর থেকে গিয়ে কথার মাধ্যমে তোমাদের প্রাণ চঞ্চল করে তোমাদের চিন্তিত করে তুলেছে।

  19. প্রেরিত ১৫:২৫আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ এই জন্য আমরা একমত হয়ে কিছু লোককে মনোনীত করেছি এবং আমাদের প্রিয় যে বার্ণবা ও পৌল,

  20. প্রেরিত ১৫:২৬আনু. ৫১ খ্রিস্টাব্দ

    আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামের জন্য মনে প্রাণে চেষ্টা করেছেন, তাদের সঙ্গে ওদের তোমাদের কাছে পাঠাতে উপযুক্ত মনে করলাম।

  21. প্রেরিত ১৫:২৭আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ অতএব যিহূদা ও সীলকেও পাঠিয়ে দিলাম এরাও তোমাদের সেই সকল বিষয় বলবেন।

  22. প্রেরিত ১৫:২৮আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ কারণ পবিত্র আত্মার এবং আমাদের এটাই ভালো বলে মনে হলো, যেন এই কয়েকটা প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের ওপর কোনো ভার না দিই,

  23. প্রেরিত ১৫:২৯আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলাটিপে মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হতে দূরে থাকা তোমাদের উচিত; এই সব থেকে নিজেদেরকে দূরে রাখলে তোমাদের মঙ্গল হবে। তোমাদের মঙ্গল হোক।

  24. প্রেরিত ১৫:৩০আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ সুতরাং তারা, বিদায় নিয়ে আন্তিয়খিয়ায় এলেন এবং লোক গুলোকে একত্র করে পত্র খানি দিলেন।

  25. প্রেরিত ১৫:৩১আনু. ৫১ খ্রিস্টাব্দ

    ¶ পড়ার পর তারা সেই আশ্বাসের কথায় আনন্দিত হলো।