- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ৪৭:৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
যেমন আমি ফিরে গেলাম, দেখ, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক গাছ ছিল।
- ইযেকিয়েল ৪৭:৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তিনি আমাকে বললেন, এই জল পূর্বদিকের অঞ্চলে বয়ে যাচ্ছে এবং অরাবা তলভূমিতে নেমে যাবে এবং সমুদ্রের দিকে যাবে; এর জল উত্তম করা হবে।
- ইযেকিয়েল ৪৭:৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
এই স্রোতের জল যে কোনো জায়গায় বইবে, সে জায়গার সব ধরনের জীবজন্তু বাঁচবে; সেখানে বহুগুণ মাছ হবে; কারণ এই জল সেখানে গিয়েছে বলে সেখানকার জল উত্তম হবে এবং এই স্রোত যে কোনো জায়গা দিয়ে বইবে, সেই জায়গার সবই জীবিত হবে।
- ইযেকিয়েল ৪৭:১০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তখন তাঁর তীরে জেলেরা দাঁড়াবে, ঐন-গদী থেকে ঐন-ইগ্লয়িম পর্যন্ত জাল বিস্তার করার জায়গা হবে; মহাসমুদ্রের প্রচুর মাছের মতো সেখানে নানা ধরনের মাছ হবে।
- ইযেকিয়েল ৪৭:১১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
কিন্তু লবনাক্ত সমুদ্রের জলা ও জলাভূমিগুলি উত্তম হবে না; তারা লবণ সরবরাহের জন্য হবে।
- ইযেকিয়েল ৪৭:১২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
নদীর ধারে এপারে ওপারে সব ধরনের খাবারের গাছ হবে, তার পাতা স্নান হবে না ও কখনো ফল তৈরী হওয়া থামবে না; গাছগুলি প্রতিমাসে তার ফল ধারণ করবে, কারণ তাদের জল আসে পবিত্র জায়গা থেকে; আর তার ফল খাবারের জন্য ও পাতা ঔষধ হবে।
- ইযেকিয়েল ৪৭:১৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
¶ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমার ইস্রায়েলের বারো বংশকে যে দেশ অধিকারের জন্য দেবে, তার সীমা এই; যোষেফের দুই অংশ হবে।
- ইযেকিয়েল ৪৭:১৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
এবং তুমি, তোমার প্রত্যেক লোক এবং ভাই, এর উত্তরাধিকারী হবে। যেমন আমি তোমাদের পূর্বপুরুষদেরকে এই দেশ দেব বলে হাত তুলেছিলাম; এই দেশ অধিকার বলে তোমাদের হবে।
- ইযেকিয়েল ৪৭:১৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
দেশের সীমা এই; উত্তরদিকে মহাসমুদ্র থেকে সদাদের প্রবেশ-স্থান পর্যন্ত হিৎলোনের পথ;
- ইযেকিয়েল ৪৭:১৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
হমাৎ, বরোথা, সিব্রয়িম, যা দম্মেশকের সীমার ও হমাতের সীমার মধ্যে অবস্থিত; হৌরণের সীমার পাশে হৎসর-হত্তৌকোন।
- ইযেকিয়েল ৪৭:১৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তাই সমুদ্র থেকে সীমা দম্মেশকের সীমায় অবস্থিত হৎসোর-ঐনন পর্যন্ত যাবে, আর উত্তরদিকে হমাতের সীমা; এই উত্তর দিক হবে।
- ইযেকিয়েল ৪৭:১৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
পূর্ব দিক হৌরণ, দম্মেশক ও গিলিয়দের এবং ইস্রায়েল-দেশের মধ্যবর্ত্তী যর্দ্দন; এই সীমানা তামর পর্যন্ত যাবে।
- ইযেকিয়েল ৪৭:১৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
দক্ষিণদিক দক্ষিণে তামর থেকে কাদেশে অবস্থিত মরীবৎ জলাশয় মিশরের ছোট নদী থেকে মহাসমুদ্র পর্যন্ত; দক্ষিণদিকের এই দক্ষিণপ্রান্ত।
- ইযেকিয়েল ৪৭:২০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র হবে; যেখানে এটি গিয়েছে হমাতের বিপরীতে। এটি পশ্চিমপ্রান্ত হবে।
- ইযেকিয়েল ৪৭:২১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
এই ভাবে তোমার ইস্রায়েলের বংশের জন্য নিজেদের জন্য এই দেশ বিভাগ করবে।
- ইযেকিয়েল ৪৭:২২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
এবং তোমার নিজেদের জন্যে এবং যে বিদেশী লোকেরা তোমাদের মধ্যে বাস করে তোমাদের মধ্যে সন্তানের জন্ম দেয়, তাদেরও জন্যে তা অধিকারের জন্যে গুলিবাঁট দ্বারা বিভাগ করবে এবং এরা ইস্রায়েল-সন্তানদের মধ্যে নিজের জাতির মতো হবে, তোমাদের সঙ্গে ইস্রায়েল-বংশ সবের মধ্যে অধিকার পাবে।
- ইযেকিয়েল ৪৭:২৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তোমাদের যে বংশের মধ্যে যে বিদেশী লোক বাস করবে, তার মধ্যে তোমার তাকে অধিকার দেবে, এটা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ৪৮:১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
¶ সেই বংশগুলির নাম হল এই। উত্তরপ্রান্ত থেকে হিৎলোনের পথের পাশ ও হমাতের প্রবেশস্থানের কাছ দিয়ে হৎসর-ঐনন পর্যন্ত দম্মেশকের সীমাতে, উত্তরদিকে হমাতের পাশে পূর্বপ্রান্ত থেকে মহাসমুদ্র পর্যন্ত দানের এক অংশ হবে।
- ইযেকিয়েল ৪৮:২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর দানের সীমার কাছে পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত আশেরের এক অংশ হবে।
- ইযেকিয়েল ৪৮:৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
দক্ষিণ সীমার কাছে আশের নপ্তালির এক অংশ হবে, যা পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত ব্যাপ্ত।
- ইযেকিয়েল ৪৮:৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
দক্ষিণ সীমার কাছে নপ্তালি মনঃশির এক অংশ হবে, যা পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত ব্যাপ্ত।
- ইযেকিয়েল ৪৮:৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
মনঃশির দক্ষিণ সীমা পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত ইফ্রয়িমের এক অংশ হবে।
- ইযেকিয়েল ৪৮:৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
ইফ্রয়িমের দক্ষিণ সীমা পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত রুবেণের এক অংশ হবে।
- ইযেকিয়েল ৪৮:৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
রুবেণের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত যিহূদার এক অংশ হবে।
- ইযেকিয়েল ৪৮:৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
যিহূদার সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত উপহার-ভূমি থাকবে; তোমার প্রস্থে পঁচিশ হাজার হাত ও পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দীর্ঘতায় অন্যান্য অংশের মতো এক অংশ উপহারের জন্য দেবে ও তার মাঝখানে মন্দির থাকবে।