- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ৪৫:৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
শহরের অধিকারের জন্য তোমার পবিত্র উপহারের পাশে পাঁচ হাজার হাত প্রস্থ ও পঁচিশ হাজার হাত দীর্ঘ ভূমি দেবে, এটা সমস্ত ইস্রায়েল কুলের জন্য হবে।
- ইযেকিয়েল ৪৫:৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
পবিত্র উপহারের এবং শহরের অধিকারের উভয় পাশে সেই পবিত্র উপহারের আগে ও শহরের অধিকারের আগে এবং দীর্ঘতায় পশ্চিম সীমানা থেকে পূর্ব সীমানা পর্যন্ত বিস্তৃত অংশ সবের মধ্যে কোনো অংশের সমান ভূমি নেতাকে দেবে।
- ইযেকিয়েল ৪৫:৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
দেশে এটা ইস্রায়েলের মধ্যে তাঁর সম্পত্তি হবে এবং আমার নেতারা আর আমার লোকদের ওপরে অত্যাচার করবে না, কিন্তু তারা ইস্রায়েল-কুলকে তাদের বংশানুসারে দেশ দেবে;
- ইযেকিয়েল ৪৫:৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েলের নেতারা, এটাই তোমাদের যথেষ্ট হোক; তোমার অত্যাচার ও শত্রুতা দূর কর, ন্যায় ও ধার্ম্মিকতা কর, আমার লোকদেরকে উচ্ছেদ করা পরিত্যাগ কর! এটা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ৪৫:১০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
সঠিক পাল্লা, সঠিক ঐফা ও সঠিক বাৎ তোমাদের অবশ্যই হোক।
- ইযেকিয়েল ৪৫:১১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
ঐফার ও বাতের একই পরিমাণ হবে; বাৎ হোমরের দশমাংশ, ঐফাও হোমরের দশমাংশ, তাদের পরিমাণ হোমরের অনুরূপ হবে।
- ইযেকিয়েল ৪৫:১২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
শেকল কুড়ি গেরা হবে; ষাট শেকলে তোমাদের জন্য একটি মানি হবে।
- ইযেকিয়েল ৪৫:১৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
¶ তোমার এই অবদান অবশ্যই দেবে; তোমার প্রত্যেক গমের হোমের থেকে ঐফার ষষ্ঠাংশ ও প্রত্যেক যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ দেবে।
- ইযেকিয়েল ৪৫:১৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর তেলের, বাৎ পরিমিত তেলের নির্দিষ্ট অংশ এক কোর থেকে বাতের দশমাংশ; (যা দশ বাত) অথবা কারণ প্রত্যেক হোমর, কারণ দশ বাতে এক হোমর হয়।
- ইযেকিয়েল ৪৫:১৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর ইস্রায়েলের জলপূর্ণ ভূমিতে চরে, এমন মেষ পাল থেকে দুশো প্রাণীর মধ্যে এক মেষ অথবা ছাগল; লোকদের জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে সেটাই যে কোনো হোমবলি অথবা মঙ্গলার্থক বলির জন্য ব্যবহৃত হবে, এটা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ৪৫:১৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
দেশের সমস্ত লোক ইস্রায়েলের নেতাকে এই উপহার দিতে হবে।
- ইযেকিয়েল ৪৫:১৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর পর্বে, অমাবস্যায় ও বিশ্রামবারে, ইস্রায়েল কুলের সমস্ত উৎসবে, হোমবলি এবং শস্য ও পানীয় নৈবেদ্য সরবরাহ করা নেতার কর্তব্য হবে; তিনি ইস্রায়েল কুলের জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে পাপের বলি ও শস্য নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি প্রদান করবেন।
- ইযেকিয়েল ৪৫:১৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, প্রথম মাসে প্রথম দিনের তুমি পশুপাল থেকে নির্দোষ এক ষাঁড় নিয়ে পবিত্র স্থানের জন্য পাপের বলি নিষ্পন্ন করবে। আর
- ইযেকিয়েল ৪৫:১৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
যাজক সেই পাপের বলির রক্তের কিছুটা নিয়ে গৃহের চৌকাঠে, যজ্ঞবেদির সীমানার চারি কোনায় এবং ভিতরের উঠানের দরজার চৌকাঠে দেবে।
- ইযেকিয়েল ৪৫:২০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তুমি মাসের সপ্তম দিনের ও এটা করবে কারণ প্রত্যেক লোক পাপের দ্বারা প্রমাদী অথবা অবোধ, এই ভাবে তোমার মন্দিরের জন্য প্রায়শ্চিত্ত করবে।
- ইযেকিয়েল ৪৫:২১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
প্রথম মাসের চতুর্থ দিনের তোমাদের জন্য এক পর্ব হবে, তা সাত দিনের উৎসব; তোমাদের তাড়ীশূন্য রুটি খেতে হবে।
- ইযেকিয়েল ৪৫:২২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
সেই দিনের নেতা নিজের জন্য ও দেশের সব লোকের জন্য পাপের বলি হিসাবে এক ষাঁড় উৎসর্গ করবেন।
- ইযেকিয়েল ৪৫:২৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
কারণ সেই সাত দিনের উৎসবে, নেতা সদাপ্রভুর জন্য হোমবলি প্রস্তুত করবেন। পাপের বলি হিসাবে প্রতিদিন নির্দোষ সাতটি বৃষ ও সাতটি মেষ।
- ইযেকিয়েল ৪৫:২৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর খাবারের নৈবেদ্যের জন্য ষাঁড়ের প্রতি এক ঐফা ও মেষের প্রতি এক ঐফা ও ঐফার প্রতি এক হিন তেল সম্পাদিত করবেন।
- ইযেকিয়েল ৪৫:২৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
সপ্তম মাসে, মাসের পনেরো দিনের, পর্বের দিনের তিনি সাত দিন পর্যন্ত সেরকম করবেন; পাপের বলি ও হোমবলি এবং খাবারের নৈবেদ্য ও তেলের নৈবেদ্য সম্পাদন করবেন।
- ইযেকিয়েল ৪৬:১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
¶ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ভিতরের উঠানের পূর্ব দিকের দরজা কাজের জন্য ছয় দিন বন্ধ থাকবে, কিন্তু বিশ্রামদিনের খোলা হবে এবং অমাবস্যার দিনের ও খোলা হবে।
- ইযেকিয়েল ৪৬:২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
নেতা বাইরে থেকে দরজার বারান্দার পথ দিয়ে প্রবেশ করে দরজার চৌকাঠের কাছে দাঁড়াবেন এবং যাজকরা তাঁর হোমবলি ও মঙ্গলার্থক বলি সব উৎসর্গ করবে এবং তিনি ভিতরের দরজার গোবরাটে নত হবেন, পরে বেরিয়ে আসবেন, কিন্তু সন্ধ্যা না হলে দরজা বন্ধ করা যাবে না।
- ইযেকিয়েল ৪৬:৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর দেশের লোক সব বিশ্রামবারে ও অমাবস্যায় সেই দরজার প্রবেশ স্থানে সদাপ্রভুর কাছে নত হবে।
- ইযেকিয়েল ৪৬:৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর উদ্দেশ্যে নেতাকে এই হোমবলি উৎসর্গ করতে হবে, বিশ্রামবারে নির্দোষ ছয়টী মেষশাবক ও নির্দোষ একটি মেষ।
- ইযেকিয়েল ৪৬:৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর শস্য নৈবেদ্যরূপে মেষের সঙ্গে এক ঐফা এবং মেষশাবকদের সঙ্গে তাঁর হাতে যতটা উঠবে এবং ঐফার প্রতি এক হিন তেল।