- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ৪৬:৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর অমাবস্যার দিনের একটি নির্দোষ গোবৎস এবং ছয়টি মেষশাবক ও একটি মেষ, এরাও নির্দোষ হবে।
- ইযেকিয়েল ৪৬:৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর শস্য নৈবেদ্যরূপে তিনি ষাঁড়ের জন্য এক ঐফা, মেষের জন্য এক ঐফা ও মেষশাবকদের জন্য তাঁর হাতে যতটা উঠবে এবং প্রত্যেক শস্য ঐফার প্রতি এক হিন তেল দেবেন।
- ইযেকিয়েল ৪৬:৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
শাসক যখন আসবেন, তখন দরজার বারান্দার পথ দিয়ে প্রবেশ করবেন এবং সেই পথ দিয়ে বের হয়ে আসবেন।
- ইযেকিয়েল ৪৬:৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর দেশের লোক সব পর্বের দিনের যখন সদাপ্রভুর সামনে আসবে, তখন নত হওয়ার জন্যে যে ব্যক্তি উত্তর দরজার পথ দিয়ে প্রবেশ করবে, সে দক্ষিণ দরজার পথ দিয়ে বের হয়ে আসবে এবং যে ব্যক্তি যে দরজার পথ দিয়ে প্রবেশ করবে, সে সেখানে ফিরে যাবে না, কিন্তু নিজের সামনের পথ দিয়ে বের হয়ে আসবে।
- ইযেকিয়েল ৪৬:১০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
এবং নেতা তাদের মধ্যে থেকে তাদের প্রবেশের দিনের প্রবেশ করবেন ও তাদের বের হয়ে আসার দিন বের হবেন।
- ইযেকিয়েল ৪৬:১১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর পর্বে শস্য নৈবেদ্য ষাঁড়ের প্রতি এক ঐফা, মেষের প্রতি এক ঐফা ও মেষশাবকদের জন্য তাঁর হাতে যতটা উঠবে এবং ঐফার জন্য এক হিন তেল লাগবে।
- ইযেকিয়েল ৪৬:১২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
শাসক যখন নিজের ইচ্ছায় দেওয়া দান, সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি বা মঙ্গলার্থক বলিরূপ নিজের ইচ্ছায় দেওয়া দান উৎসর্গ করবেন, তখন তাঁর জন্য পূর্ব দিকের দরজা খুলে দিতে হবে। আর তিনি বিশ্রামবারে যেমন করেন, তেমনি নিজের হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবেন, পরে বের হয়ে আসবেন এবং তাঁর বের হবার পর সেই দরজা বন্ধ করা যাবে।
- ইযেকিয়েল ৪৬:১৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
এছাড়া, তুমি নিয়মিত সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির জন্য এক বছরের নির্দোষ একটি মেষশাবক উৎসর্গ করবে; প্রতি সকালে তা উৎসর্গ করবে।
- ইযেকিয়েল ৪৬:১৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
এবং তুমি প্রতি সকালে তার সঙ্গে শস্য নৈবেদ্যরূপে ঐফার ষষ্ঠাংশ ও সেই সূক্ষ্ম সূজী আর্দ্র করার জন্যে হিনের তৃতীয়াংশ তেল, এই শস্য নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে, এই নিয়ম চিরকাল স্থায়ী।
- ইযেকিয়েল ৪৬:১৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
এই ভাবে প্রতি সকালে সেই মেষশাবক, নৈবেদ্য ও তেল উৎসর্গ করা যাবে। এটা চিরস্থায়ী হোমবলি।
- ইযেকিয়েল ৪৬:১৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, শাসনকর্ত্তা যদি নিজের ছেলেদের মধ্যে কোনো এক জনকে কিছু দান করেন, তবে তা তার অধিকার হবে, তা তাঁর ছেলেদের হবে; এটা একটা অধিকার।
- ইযেকিয়েল ৪৬:১৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
কিন্তু তিনি যদি নিজের কোনো দাসকে নিজের অধিকারের কিছু দান করেন, তবে তা স্বাধীনতার বছর পর্যন্ত তার থাকবে, পরে আবার নেতার হবে; শুধু তাঁর ছেলেরা তাঁর অধিকার পাবে।
- ইযেকিয়েল ৪৬:১৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
নেতা লোকদেরকে অধিকারচ্যুত করার জন্যে তাদের সম্পত্তি থেকে কিছু নেবেন না; তিনি নিজেরই অধিকারের মধ্যে থেকে নিজের ছেলেদেরকে অধিকার দেবেন; যেন আমার লোকেরা নিজেদের অধিকার থেকে ছিন্নভিন্ন হয়ে না যায়।
- ইযেকিয়েল ৪৬:১৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
পরে শাসক দরজার পাশের প্রবেশের পথ দিয়ে আমাকে যাজকদের উত্তর দিকের পবিত্র ঘরগুলিতে আনলেন এবং দেখ! পশ্চিমদিকে এক জায়গা ছিল।
- ইযেকিয়েল ৪৬:২০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তিনি আমাকে বললেন, “এই জায়গায় যাজকেরা দোষার্থক বলি ও পাপের বলি সিদ্ধ করবে ও যেখানে তারা অবশ্যই শস্য নৈবেদ্য সেঁকবে; যেন তারা লোকদেরকে পবিত্র করার জন্য তা বাইরের উঠানে নিয়ে না যায়।”
- ইযেকিয়েল ৪৬:২১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
পরে তিনি আমাকে বাইরের উঠানে এনে সেই উঠানের চার কোণ দিয়ে অতিক্রম করালেন; আর দেখ, সেখানে এক উঠান ছিল এর প্রত্যেক কোনায় উঠান ছিল।
- ইযেকিয়েল ৪৬:২২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
উঠানের চার কোণে চল্লিশ হাত দীর্ঘ ও ত্রিশ হাত প্রস্থ ছিল। সেই চার কোণের উঠানগুলির একই পরিমাণ ছিল;
- ইযেকিয়েল ৪৬:২৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
চারটীর মধ্যে প্রত্যেকের চারিদিকে পাথরের শ্রেণী ছিল এবং পাথরের-শ্রেণীর তলায় রান্নার উনুন ছিল।
- ইযেকিয়েল ৪৬:২৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তিনি আমাকে বললেন, “এই জায়গায় গৃহের পরিচারকেরা লোকদের বলি সিদ্ধ করবে।”
- ইযেকিয়েল ৪৭:১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
¶ পরে তিনি আমাকে ঘুরিয়ে মন্দিরের প্রবেশস্থানে আনলেন, আর দেখ! মন্দিরের গোবরাটের নীচে থেকে জল বের হয়ে পূর্বদিকে বয়ে যাচ্ছে, কারণ গৃহের সামনের অংশ পূর্বদিকে ছিল; আর সেই জল নীচ থেকে গৃহের দক্ষিণ দিক দিয়ে যজ্ঞবেদির দক্ষিণে নেমে যাচ্ছিল।
- ইযেকিয়েল ৪৭:২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
পরে তিনি আমাকে উত্তর দরজার পথ দিয়ে বের করলেন এবং ঘুরিয়ে বাইরের পথ দিয়ে, পূর্ব দিকের পথ দিয়ে, বাইরের দরজা পর্যন্ত নিয়ে গেলেন; আর দেখ, দক্ষিণ দিক দিয়ে জল বয়ে যাচ্ছিল।
- ইযেকিয়েল ৪৭:৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
সে ব্যক্তি যেমন পূর্বদিকে গিয়েছিলেন, তখন তাঁর হাতে এক মাপবার সুতো ছিল;
- ইযেকিয়েল ৪৭:৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আবার তিনি এক হাজার হাত মেপে আমাকে হাঁটু জলের মধ্য দিয়ে আনলেন এবং তিনি অন্য এক হাজার হাত মেপে আমাকে কোমর পর্যন্ত জলের মধ্য দিয়ে আনলেন।
- ইযেকিয়েল ৪৭:৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
পরে তিনি এক হাজার হাত মাপলেন; এখানে এটা একটি নদী ছিল যা আমি পার হতে পারিনি, এটা খুব গভীর ছিল। সাঁতার কেটে পার হওয়া যায় না।
- ইযেকিয়েল ৪৭:৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তিনি আমাকে বললেন, “মানুষের-সন্তান, তুমি দেখলে?” এবং তিনি আমাকে ঐ নদীর তীরে নিয়ে গেলেন।