মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ৪৪:১২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু কারণ তাদের মুর্তিদের সামনে তারা প্রজাদের সেবা করত, তারা ইস্রায়েল কুলের অপরাধজনক বাধা হত; তাই আমি আমার হাত তাদের শপথ, প্রতিজ্ঞার বিরুদ্ধে তুললাম, এটা প্রভু সদাপ্রভু বলেন; যে তারা তাদের পাপ বহন করবে।

  2. ইযেকিয়েল ৪৪:১৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারা আমার কাছে আসবে না যাজকীয় কাজ করতে এবং আমার পবিত্র, অতি পবিত্র জিনিস সকলের কাছে আনবে না, কিন্তু তাদের দোষ ও তাদের করা জঘন্য কাজের ভার বহন করবে।

  3. ইযেকিয়েল ৪৪:১৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমি তাদেরকে ঘরের সব সেবা কাজের জন্য রাখবো, কারণ তার মধ্যে কর্তব্য এবং সব কাজে ঘরের রক্ষণীয়ের রক্ষক করব।

  4. ইযেকিয়েল ৪৪:১৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এবং লেবীয় যাজকেরা, সাদোকের সন্তানেরা যারা আমার মন্দিরের সব কর্তব্য পূর্ণ করত তখন ইস্রায়েল-সন্তানরা আমাকে ছেড়ে বিপথে গিয়েছিল, তারাও আমার সেবা করার জন্য আমার কাছে আসবে এবং আমার উদ্দেশ্যে মেদ ও রক্ত উৎসর্গ করার জন্য আমার সামনে দাঁড়াবে। এটা প্রভু সদাপ্রভু বলেন।

  5. ইযেকিয়েল ৪৪:১৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারা আমার মন্দিরে ঢুকবে এবং তারাই আমার আরাধনা করার জন্য আমার মেজের কাছে আসবে, আমার প্রতি তাদের কর্তব্য পূর্ণ করবে।

  6. ইযেকিয়েল ৪৪:১৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তাই এটা হবে যখন তারা ভেতরের উঠানের দরজা দিয়ে ঢুকবে, তারা মসীনার কাপড় পরবে; ভেতরের উঠানের সব দরজা ও ঘরের মধ্যে পরিচর্য্যা করবার দিন তাদের গায়ে মেষলোমের কাপড় পরবে না।

  7. ইযেকিয়েল ৪৪:১৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তাদের মাথায় মসীনার পাগড়ী ও কোমরে মসীনার জাঙ্ঘিয়া থাকবে, তারা ঘাম দেয় এমন পোশাক পরবে না।

  8. ইযেকিয়েল ৪৪:১৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    যখন তারা বাইরের উঠানের দিকে যাবে, লোকেদের কাছে বাইরের উঠানে বার হবে, তারা তাদের পরিচর্য্যার পোশাক খুলে পবিত্র ঘরে রেখে দেবে এবং অন্য পোশাক পরবে; তাই তারা ঐ পোশাক দিয়ে লোকদেরকে পবিত্র করবে না।

  9. ইযেকিয়েল ৪৪:২০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারা মাথা ন্যাড়া করবে না, বা চুল লম্বা করে ঝুলিয়ে রাখবে না, কিন্তু মাথার চুল কাটবে।

  10. ইযেকিয়েল ৪৪:২১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    কোন যাজক দ্রাক্ষারস পান করে ভেতরের সভা ঘরে ঢুকতে পারবে না।

  11. ইযেকিয়েল ৪৪:২২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারা বিধবাকে বা বিয়ে পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করতে পারবে না, কিন্তু শুধুমাত্র ইস্রায়েল কুলের কুমারী মেয়ে বা বিধবাকে বিয়ে করবে যে আগে যাজককে বিয়ে করেছিল।

  12. ইযেকিয়েল ৪৪:২৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    কারণ তারা আমার লোকদেরকে পবিত্র ও অপবিত্রের মধ্যে তফাতের বিষয় শিক্ষা দেবে, তারা তাদেরকে জানাবে শুচি এবং অশুচি কি।

  13. ইযেকিয়েল ৪৪:২৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    আমার আইন মেনে বিচার করবে এবং আমার সব পর্বে আমার ব্যবস্থা ও আমার বিধি সব পালন করবে এবং আমার বিশ্রামবার পবিত্ররূপে পালন করবে।

  14. ইযেকিয়েল ৪৪:২৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারা কোন মরা লোকের কাছে গিয়ে অশুচি হবে না, কেবল বাবা কি মা, ছেলে কি মেয়ে, ভাই কি অবিবাহিতা বোনের জন্য তারা অশুচি হতে পারে।

  15. ইযেকিয়েল ৪৪:২৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    যাজক অশুচি হলে তার জন্য সাত দিন গণনা করা হবে।

  16. ইযেকিয়েল ৪৪:২৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ঐ দিন আসার আগে সে মন্দিরে আসবে ভেতরের উঠানে প্রবেশ করবে মন্দিরে সেবা করার জন্য, সে দিন সে তার পাপের জন্য বলি উৎসর্গ করবে, এটা প্রভুসদাপ্রভু বলেন।

  17. ইযেকিয়েল ৪৪:২৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এবং এই তাদের অধিকার হবে, আমি তাদের অধিকার হব; তাই তোমার ইস্রায়েলের মধ্যে তাদেরকে কোন সম্পত্তি দেবে না, আমি তাদের সম্পত্তি।

  18. ইযেকিয়েল ৪৪:২৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারা নৈবেদ্য খাবে, পাপের জন্য বলি, দোষের জন্য বলি তাদের খাদ্য হবে এবং ইস্রায়েলের মধ্যে সব মজুত দ্রব্য তাদের হবে।

  19. ইযেকিয়েল ৪৪:৩০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    সব আগামী দিনের র পাকা শষ্যের মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ এবং তোমাদের সব উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সবই যাজকদের হবে এবং তোমার নিজেদের খাবারের অগ্রিমাংশ যাজককে দেবে, সেটা করলে তোমাদের ঘর আশীর্বাদ যুক্ত হবে।

  20. ইযেকিয়েল ৪৪:৩১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    যাজক পাখী হোক কিংবা পশু হোক, নিজে থেকে মরা হোক কিংবা ছেঁড়া হোক কিছুই খাবে না।

  21. ইযেকিয়েল ৪৫:১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ¶ যে দিনের তোমার অধিকার জন্য গুলিবাঁট করে দেশ বিভাগ করবে, সেই দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে এক পবিত্র ভূমিখণ্ড উপহার বলে নিবেদন করবে; তার দীর্ঘতা পঁচিশ হাজার হাত ও প্রস্থ কুড়ি হাজার হাত হবে; এটা চারিদিকে এর সমস্ত পরিসীমার মধ্যে পবিত্র হবে।

  22. ইযেকিয়েল ৪৫:২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তার মধ্যে পাঁচশো হাত দীর্ঘ ও পাঁচশো হাত প্রস্থ, চারদিকে চতুষ্কোণ ভূমি পবিত্র জায়গার জন্য থাকবে; আবার তার সীমানার চারিদিকে পঞ্চাশ হাত চওড়া।

  23. ইযেকিয়েল ৪৫:৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ঐ পরিমিত অংশের মধ্যে তুমি পঁচিশ হাজার হাত দীর্ঘ ও দশ হাজার হাত প্রস্থ ভূমি মাপবে; তারই মধ্যে ধর্মস্থান অতি পবিত্র জায়গা হবে।

  24. ইযেকিয়েল ৪৫:৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এটা দেশের যাজকদের জন্য ধর্মস্থান হবে যারা সদাপ্রভুর সেবা করে, যারা সদাপ্রভুর সেবা করার জন্য আসে। এটা তাদের গৃহের জন্য জায়গা এবং ধর্মস্থানের জন্য পবিত্র হবে।

  25. ইযেকিয়েল ৪৫:৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তাই এটা পঁচিশ হাজার হাত দীর্ঘ ও দশ হাজার হাত প্রস্থ এবং এটা লেবীয়দের শহরের জন্য হবে যারা গৃহে সেবা করে।